01/04/2026
হাতিয়ায় হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, বিক্ষোভে উত্তাল জনপদ
মহান জাতীয় সংসদে ভুয়া ধ'র্ষণ ইস্যুতে বক্তব্য প্রদান এবং বিএনপিকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে নোয়াখালীর ৬ আসনের (হাতিয়া) সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে হাতিয়া উপজেলার হরনী ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
29/03/2026
ঘটনা, ১০ মার্চ ২০২৬
হাতিয়ায় ফারহান লঞ্চের কলেজ ছাত্রী ধ/র্ষ/ণের ঘটনায় গ্রে/প্তার হওয়া সাকিব ও মিঠু দুইজনেই এনসিপির স*ক্রিয় নেতা।
মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬), হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পশ্চিম বড়দেইল গ্রামের সাহাব উদ্দিনের ছেলে এবং হাতিয়ার সরকার হান্নান মাসউদের বন্ধু।
মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২), একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জোটখালী গ্রামের আবুল কালামের ছেলে এবং হাতিয়া উপজেলা এনসিপির সভাপতি শামছল তিব্রিজের ছোট ভাই।
চানন্দী ইউনিয়ন নিয়ে যে মিথ্যা ও ভিত্তিহীন নাটক সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল, আজ সংসদে সে বিষয়ে আলোচনা হয়েছে। এই ধরনের জঘন্য মিথ্যার তীব্র নিন্দা জানাই।
অন্যদিকে, নিজেদের সন্ত্রাসী কর্মী বাহিনীর হাতে লঞ্চে ধর্ষণ হওয়া বিচার চায় না—এটি তাদের চরম দ্বিমুখী নীতি। আমি এই অন্যায়েরও বিচার দাবি করছি।
29/03/2026
রাজপথের লড়াকু সৈনিক
জনাব মাহবুবের রহমান শামীম—একদিনে
তৈরি হয়নি এই আপসহীন নেতৃত্ব।
"নেতৃত্ব একদিনে গড়ে ওঠে না, আর জনাব মাহবুবের রহমান শামীমের মতো নেতারা তো কখনোই হুট করে আসা কেউ নন।
আজকের এই দৃঢ় অবস্থান আর জনগণের ভালোবাসা তিনি পেয়েছেন মাসের পর মাস জেল-জুলুম, নির্যাতন আর অমানুষিক কষ্টের বিনিময়ে।
যাঁরা তাঁকে আজ সামনের সারিতে দেখছেন, তাঁদের জানা উচিত—এই পথ কোনো মখমলের ছিল না। দিনের পর দিন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটানো, রাজপথে পুলিশের লাঠিচার্জ আর বারবার মিথ্যা মামলার শিকার হওয়া ছিল তাঁর নিত্যসঙ্গী।
কিন্তু কোনো রক্তচক্ষু বা স্বৈরশাসনের দমন-পীড়ন তাঁকে আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। প্রতিটি আঘাত তাঁকে করেছে আরও শক্তিশালী, প্রতিটি জেল-যাত্রা তাঁকে করেছে জনগণের আরও কাছের মানুষ।
মাহবুবের রহমান শামীম কেবল একটি নাম নয়, তিনি দলের দুঃসময়ের এক বিশ্বস্ত প্রহরী। ত্যাগী নেতাদের যখন মূল্যায়ন হবে, তখন তাঁর নাম থাকবে প্রথম সারিতে। কারণ তিনি ক্ষমতা দেখে আসেননি, এসেছেন আদর্শের টানে, লড়েছেন মানুষের অধিকারের জন্য।
সালাম জানাই সেই অকুতোভয় নেতাকে, যিনি শত জুলুমের মুখেও মাথা নত করেননি। তাঁর এই ত্যাগের ইতিহাস আমাদের আগামী দিনের পথচলার অনুপ্রেরণা।
29/03/2026
নোয়াখালীর প্রাণপ্রিয় জনপদ হাতিয়ার মাটি ও
মানুষের আস্থার ঠিকানা, তৃণমূলের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)-এর কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাহবুবের রহমান শামীম।
নেতা তো অনেকেই হয়, কিন্তু আপনি আমাদের কাছে শুধু একজন নেতা নন—আপনি এক বটবৃক্ষ।
যার ছায়াতলে আমরা হাতিয়ার কর্মীরা নিরাপদ বোধ করি।
শত জুলুম, হুলিয়া আর প্রতিকূলতার মাঝেও আপনি যেভাবে রাজপথে অবিচল থেকেছেন, তা আমাদের মতো সাধারণ কর্মীদের প্রতিদিন নতুন করে লড়াই করার সাহস জোগায়।
হাতিয়া ৬ আসনের প্রতিটি ধূলিকণা সাক্ষী, আপনার আপসহীন নেতৃত্বের। প্রিয় শামীম ভাই, আপনার দূরদর্শী নেতৃত্ব আর নিঃস্বার্থ ভালোবাসা আমাদের পাথেয়।
নেতা তো অনেকেই হয়, কিন্তু আপনার মতো জনদরদী ক'জন? ক্ষমতা ক্ষণস্থায়ী হলেও মানুষের ভালোবাসা চিরস্থায়ী, আর আপনি সেই ভালোবাসা জয় করেছেন।
প্রেরণা ও সততা আপনার দূরদর্শী নেতৃত্ব আমাদের অনুপ্রেরণা জোগায়। আপনি এমন একজন নেতা যিনি শুধু স্বপ্ন দেখান না, বরং সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সঙ্গে পথ চলেন।
সংকট ও ত্যাগ দলের দুর্দিনে এবং রাজপথের লড়াইয়ে আপনার ত্যাগ ও আপসহীন ভূমিকা আমাদের সাহসের উৎস।
দায়িত্ব ও আদর্শ আপনি শিখিয়েছেন যে রাজনীতি শুধু ক্ষমতার বিষয় নয়, এটি মানুষের সেবা করার একটি পবিত্র দায়িত্ব।
দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আপনার প্রতিটি নির্দেশ পালনে আমরা কর্মীরা সর্বদা প্রস্তুত।
আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, এবং জনগণের সেবায় সবসময় সুস্থ রাখুন।
আমরা আপনার সাথে আছি, ছিলাম এবং থাকব।ইনশাআল্লাহ।
26/03/2026
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস।
যাদের মহান আত্মত্যাগে আমাদের এ বিজয় তাদের জানাই পরম শ্রদ্ধাঞ্জলি।
22/03/2026
হিন্দু সম্প্রদায় ধানের শীষ মার্কায় ভোট দিয়েছে এটাকি তাদের অপরাধ?নির্বাচন পরবর্তী সোনাদিয়া ৮ নং ওয়ার্ডের দীপক এর উপর এনসিপি কর্মীরা হামলা করে।গত পরশুদিন সন্ধ্যায় হিন্দু সম্প্রদায়ের আরেক ভাই দূর্জয় এর উপর হামলা করে তাকে গুরুতর আহত করে এনসিপি কর্মীরা!
বিএনপি নামধারী এক বড় নেতা ভোটের মাঠে ধানের শীষের বিপক্ষে অবস্থান নিয়ে শাপলা কলির পক্ষে কাজ করেছেন। তিনি নাকি এখন সোনাদিয়া ৮ নং ওয়ার্ড এনসিপি কর্মীদের মুরুব্বী!তিনি যে কারো মুরুব্বী বা অভিভাবক হতে পারেন সমস্যা নাই।কিন্তু এনসিপিকে ব্যবহার করে এলাকায় এসব নৈরাজ্য সৃষ্টি করে এলাকার শান্তি বিনষ্ট করার অধিকার আপনাদের কে দিয়েছে?
এলাকার নয়া সুশীলদের এখন দেখি বিভিন্ন বিষয়ে প্রতিবাদি ভূমিকা রাখছেন!কিন্তু এসকল বিষয়ে আপনারা নিশ্চুপ কেন?আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে।কিন্তু এসকল সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে পরবর্তীতে বিএনপি তাদের শক্তি পদর্শন করলে সামলাতে পারবেনতো?হাতিয়ার সরকার এসকল সন্ত্রাসী কর্মকান্ড রোধে কোন ব্যবস্থা গ্রহণ করবেন কি?