Md. Ashiquer Rahaman

Md. Ashiquer Rahaman

Share

The page is about on Ashiquer Rahaman an Dreamer. Hi, I am Ashiquer Rahaman. Entrepreneur and founder of eCommerce startup Roshoi Bangladesh.

I am a fun-loving and socially responsible person. Besides I am associated with many cultural and social organizations. Because I believe as the best creation of Almighty Allah we all do have social responsibilities.

20/03/2026

‎🌙 ঈদ মোবারক 🌙
‎🌙✨ **Eid Mubarak** ✨🌙

‎পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদের এই দিনটি আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।

‎আসুন, আমরা সবাই ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়াই। আল্লাহ আমাদের সকলের জীবনে সুখ, শান্তি ও বরকত দান করুন এবং আমাদের সকল নেক আমল কবুল করুন।

‎ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, প্রতিটি ঘরে ঘরে।
‎আপনাদের ও আপনাদের পরিবারের সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।

‎On this joyous occasion of Eid-ul-Fitr, I extend my heartfelt greetings and warm wishes to you all. May this blessed day bring peace, happiness, and prosperity into our lives.

‎Let us come together in the spirit of brotherhood, compassion, and love, and stand beside one another. May Allah bless us all with joy, peace, and abundant blessings, and accept all our good deeds.

‎May the happiness of Eid spread to every heart and every home.
‎Wishing you and your families endless prayers, love, and best wishes.

‎🌙 ঈদ মোবারক 🌙
‎🌙✨ **Eid Mubarak** ✨🌙

#2026 #ঈদমোবারক

Photos from Md. Ashiquer Rahaman's post 16/03/2026

বিলম্বিত পোষ্ট আপডেটঃ
===============
বিগত ৭ মার্চ ২০২৬ বিএনসিসির প্রাক্তন ক্যাডেটদের নিয়ে গঠিত বাংলাদেশের অন্যতম তারুন্য নির্ভর জাতীয় সংগঠন বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) চট্টগ্রাম জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হল। আয়োজনে সংগঠনের স্থায়ী পরিষদ এর চেয়ারম্যান শাহ মুজিবুল হক স্যার উপস্থিত থেকে এই আয়োজনকে আরো রাঙিয়ে দিয়েছেন। তার সঙ্গী ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আ.ন.ম মনজুরুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ, সহ-সভাপতি মোঃ মহসীন উদ্দীন চৌধুরী ফয়সাল, মাকসুদুর রহমান রাসেল, সাধারন সম্পাদক মোঃ সারওয়ার আলম, সিঃ যুগ্নঃ সাধারন সম্পাদক ডাঃ এস এম মাসুম হান্নান, সাংঠনিক সম্পাদক আজিজুল ইসলাম। চট্টগ্রাম জেলা সহ-সভাপতি ও আয়োজন আহব্বায়ক লায়ন আনিসুর রহমানের দক্ষ নেতৃত্বে এবং সদস্য সচিব মোঃ শামসুল আলম সহ আয়োজন কমিটি অন্যান্য সদস্য যেমন যুগ্ন আহব্বায়ক মোহাম্মদ তৌহিদ, সদস্য আব্দুল আজিজ, আহরাম আব্দুল্লাহ, আবু বক্কর সিদ্দিক সবার ঐকান্তিক প্রচেষ্টায় বিওয়াইসিএফ আরো একটি সফল আয়োজন সমাপ্ত করল। আন্তরিক ধন্যবাদ জানাই প্রত্যেক কলেজ প্রতিনিধিদের এবং চট্টগ্রাম জেলার মানব সম্পদ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, সহ-অর্থ সম্পাদক মোঃ হারুন উর রশীদ তাদের আন্তরিক সহযোগিতার জন্য। এই আয়োজনে চট্টগ্রাম জেলা কমিটির উদ্যেগে প্রথম প্রকাশিত সাময়িকী বিওয়াইসএফ দর্পন “তারুন্যের অভিযাত্রা” প্রকাশে সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই পটিয়া উপজেলা সভাপতি সৈয়দ আসাদুজ্জামান আমিরী তানিম, সাধারন সম্পাদক মোঃ আব্দুল খালেক, ফটিক ছড়ি উপজেলা কমিটির দায়িত্বশীল জুয়েল বড়ুয়া, মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাঈশ উপজেলা কমিটির সভপতি জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক জাহিদুর রহমান চৌধুরী, সাতকানিয়া উপজেলার আহব্বায়ক সেলিম আজাদ, সদস্য সচিব জহির উদ্দীনকে এবং বিশেষ ধন্যবাদ চট্টগ্রাম জেলার সাধারন সম্পাদক লায়ন মোহাম্মদ রেজওয়ান কে।

আমি আশা করি এই আয়োজনের মাধ্যমে বিওয়াইসিএফ এর মাঝে যে দমবন্ধকর একটা পরিস্থিতি কিছুদিন চলছিল তা দূরীভূত হয়ে যাবে। আল্লাহ বিওয়াইসিএফ এর সকল সদস্যদের ভাতৃত্বের বন্ধন অটুট রাখুক।

মোঃ আশিকুর রহমান
সভাপতি
বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ)
চট্টগ্রাম জেলা

Photos from Md. Ashiquer Rahaman's post 14/03/2026

‎বিগত ১৩ই মার্চ ২০২৬ রোজ শুক্রবার এক্স স্টুডেন্ট ফোরাম, বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, পাহাড়তলী, চট্টগ্রাম উদ্যোগে ইফতার মাহফিল আয়োজনে ব্যাচের সকল বন্ধুবান্ধব ও প্রাক্তন বড় ও ছোট ভাইদের সাথে মহা মিলন মেলায়।

Photos from Md. Ashiquer Rahaman's post 05/03/2026

ইরানে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিওয়াইসিএফের মানববন্ধন
“যুদ্ধ নয়, শান্তি চাই” বিশ্ব সম্প্রদায়ের প্রতি যুদ্ধ বন্ধ ও কূটনৈতিক সমাধানের আহ্বান

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলার প্রতিবাদে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ ফেব্রুয়ারী যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে। এর প্রতিক্রিয়ায় পাল্টা হামলা ও উত্তেজনার ফলে পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠেছে, যা বিশ্ব শান্তির জন্য উদ্বেগজনক।

বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলার সভাপতি মোঃ আশিকুর রহমান তার বক্তব্যে বলেন, যুদ্ধ কখনো স্থায়ী শান্তি বয়ে আনে না; বরং এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় নিরীহ সাধারণ মানুষ। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের আলোকে যেকোনো সামরিক আগ্রাসন বিশ্বশান্তির জন্য হুমকিস্বরূপ। বাংলাদেশ একটি শান্তি প্রিয় দেশ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা আমাদের মানবতা, ন্যায়বিচার ও শান্তির পক্ষে অবস্থান নিতে শিক্ষা দেয়। সেই চেতনা থেকেই বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম বিশ্ব শান্তির পক্ষে সোচ্চার।

মানববন্ধন থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবিলম্বে যুদ্ধ ও সামরিক হামলা বন্ধ করা, উত্তেজনা প্রশমনে কূটনৈতিক সংলাপ শুরু করা এবং আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়।

এসময় বক্তারা বলেন, “অস্ত্র নয়, সংলাপই শান্তির পথ যুদ্ধ নয়, শান্তি চাই; ধ্বংস নয়, মানবতার জয় চাই।” মানববন্ধনে উপস্থিত ছিলেন বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলার সিনিঃ সহ-সভাপতি আজিজুল ইসলাম, সহ সভাপতি লায়ন আনিছুর রহমান, সহ-অর্থ সম্পাদক মোঃ হারুন উর রশীদ, সহ-দপ্তর সম্পাদক মোঃ নূর হোসেন চৌধুরী, মানব সম্পদ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম এবং ওমরগণি এমইএস কলেজ এক্স ক্যাডেট ফোরামের প্রতিনিধি নেওয়াজ উদ্দীন, শরফর উদ্দীন, মঈনুল উদ্দীন মাহী, আদর্শন চাকমা, মোঃ হাসনাত বাক্কী, মোঃ ইরফান উদ্দীন মিয়া, সোবহান চৌধুরী, মোঃ কাদের, আহনাফ ফারুক, মোঃ আবদুল্লাহ, হেমাজ উদ্দীন প্রমুখ।

https://somoysongram.com/post/6227//

Photos from Md. Ashiquer Rahaman's post 01/03/2026

গতকাল ২৭শে ফেব্রুয়ারী ২০২৬ ইং বাংলাদেশ রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়, পাহাড়তলী এর ব্যাচ ২০০৪ ব্যাচের বন্ধুরা মিলে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে ইফতার করি। অনেকদিন পর বন্ধুদের পেয়ে যেন সেই শৈশবে ফিরে যাই। সেই পুরোনো মুখ, পুরোনো স্মৃতি। ধন্যবাদ সবাইকে স্মৃতির পাতায় অমলিন কিছু মুহুর্ত্ব সংযুক্ত করার জন্য। যারা দূরে থেকেও এই আয়োজনে নিজেদের সম্পৃক্ত রেখেছিস আর যারা অক্লান্ত পরিশ্রম করে এই দিনটিকে স্পেশাল করেছিস।



Photos from Md. Ashiquer Rahaman's post 01/03/2026

বিওয়াইসিএফ ঢাকা জেলা আয়োজিত ইফতার মাহফিল ও উপহার সামগ্রী বিতরন আয়োজনে বিওয়াইসিএফ কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব মাকসুদুর রহমান রাসেল স্যার, ওসিইসিএফ সভাপতি জনাব এস এম জুলফিকার আলী স্যার ও বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলা সহ অর্থ বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মাদ হারুন-উর- রশিদ’কে আমন্ত্রন জানানো ও বিশেষ ভাবে সম্মানিত করার জন্য ধন্যবাদ জানাই।

চট্টগ্রাম জেলা সহ অর্থ বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মাদ হারুন-উর-রশিদ সহ সেই দিন বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলা থেকে অগ্নি নির্বাপনে সহায়তার জন্য মোঃ আমির হোসাইন, মোহাম্মদ তৌহিদ, রিয়াদুল ইসলাম তানিম, মাহি, রাকিব, সহ আরো অনেকে ছুটে গিয়েছিলেন। পরে কুমিল্লা জেলা থেকে আরো একটি দল চট্টগ্রাম জেলা কমিটির সাথে যুক্ত হয়। এজন্য তাদের ও অনেক ধন্যবাদ।

মোহাম্মাদ হারুন-উর- রশিদ, আমির হোসেন, মোহাম্মদ তৌহিদ, রিয়াদুল ইসলাম তানিম সহ যারাই এই কুইক রেসপন্স টিমের সদস্য ছিলেন তারা বিওয়াইসিএফ এর গর্ব। আত্ন-মানবতার সেবায় BYCF এর রোল মডেল। তাদের মতো এমন সেচ্ছাসেবী সংগঠকদের ঢাকা জেলা BYCF সম্মানিত করায় ধন্যবাদ জানাই।

আর আগামীর BYCF তাদের মতো উদ্যেমী, সাহসী, কর্মমূখী নেতৃত্বের হাত ধরে সামনে এগুবে এই আশাবাদ ব্যাক্ত করি। আসুন কথায় নয় কাজ দিয়ে আমরা BYCF কে শক্তিশালী করি।

মোঃ আশিকুর রহমান
সভাপতি
বিওয়াইসিএফ-চট্টগ্রাম জেলা

Photos from Md. Ashiquer Rahaman's post 28/02/2026

গতকাল ২৭শে ফেব্রুয়ারী ২০২৬ ইং চট্টগ্রাম সরকারি সিটি কলেজ এক্স ক্যাডেট এসোসিয়েশন নগরীর এক স্বনামধন্য রেষ্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল আয়োজিত হয়,উক্ত আয়োজনে বিওয়াইসএফ চট্টগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে আমন্ত্রন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। সম্মানিত সভাপতি জনাব একরামুল হক ভূইয়া স্যারের নেতুত্বে সংগঠনের যাত্রা আরো বর্নিল হোক এই শুভকামনা রইল। ধন্যবাদ জানাই জনাব আমিরুল হোসাইন স্যার, জনাব মহসিন উদ্দিন চৌধুরী স্যার সহ সিটি কলেজের সকল প্রাক্তন ক্যাডেটদের।

মোঃ আশিকুর রহমান
সভাপতি
বিওয়াইসিএফ-চট্টগ্রাম জেলা





28/02/2026

বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদMdfaruq Azam এর শ্রদ্ধেয় পিতা আজ সকাল ৮ ঘটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন । (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন) বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে ফারুক আজম স্যারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ্ পাক পবিত্র রমজানের এই বিশেষ দিনে তার মরহুম পিতাকে জান্নাতবাসী করুন।

মোঃ আশিকুর রহমান
সভাপতি
বিওয়াইসিএফ-চট্টগ্রাম জেলা

18/02/2026

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

Photos from Md. Ashiquer Rahaman's post 21/01/2026
27/12/2025

Intoxicated by the pursuit of a life goal.

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

135/Pertex Housing Society, BADC Road
Chittagong
4209