10/05/2026
“A mother’s love is the first light of life, the purest form of sacrifice, and the strongest source of inspiration.
Today, we honor every mother whose endless care, silent prayers, and unconditional love shape a better world.
Happy International Mother’s Day to all the amazing mothers around the globe.
05/05/2026
অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মদিনে বিনম্র শ্রদ্ধা ও অগ্নিময় উচ্চারণ।
১৯১১ সালের এই দিনে চট্টগ্রামের মাটিতে জন্ম নিয়েছিলেন এমন এক বীরকন্যা, যিনি শাসকের চোখে চোখ রেখে বলেছিলেন—অন্যায়কে মেনে নেওয়া নয়, প্রতিরোধই আমার পথ। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে সশস্ত্র বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে ১৯৩২ সালে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দিয়ে তিনি ইতিহাসে জ্বালিয়ে দেন বিদ্রোহের শিখা।
গ্রেফতার নয়—মৃত্যুকেও বেছে নিয়েছিলেন স্বাধীনতার মর্যাদা রক্ষায়। সায়ানাইডের সেই শেষ চুমুক ছিল পরাজয় নয়, বরং এক অমর ঘোষণাঃ
“দাসত্বের চেয়ে মৃত্যু শ্রেয়!”
প্রীতিলতা শুধু একটি নাম নয়, তিনি এক জ্বলন্ত প্রতিজ্ঞা—
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর, শোষণের শৃঙ্খল ভাঙার, মাথা উঁচু করে বাঁচার।
আজ তাঁর জন্মদিনে শপথ হোক—
ভয় নয়, প্রতিবাদই হোক আমাদের পরিচয়।
নীরবতা নয়, সত্যের পক্ষে উচ্চারণই হোক আমাদের শক্তি।
চট্টগ্রামের মাটি গর্বিত, আমরা গর্বিত—
এমন এক বীরকন্যার জন্ম এই ভূখণ্ডে।
01/05/2026
"হাতুড় পেটার শব্দ ভেসে আসে
সহস্রাব্দের ওপার হতে,
মাটিতে মিশে যায় শ্রমিকের দেহ
সবার অগোচরে"
শ্রমের মর্যাদা হোক,অধিকার হোক সবার।সকল শ্রমজীবী মানুষের প্রতি রইল আমাদের পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
শুভ মে দিবস💚
23/04/2026
গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠানভিত্তিক অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “স্টুডেন্ট ব্যাটালিয়ন”-এর কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও বাস্তবমুখী করার লক্ষ্যে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর অনুমোদনক্রমে আগামী তিন (০৩) মাস মেয়াদী ১০ (দশ) সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হলো।
উক্ত আহ্বায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে— নবীন সদস্য সংগ্রহ, প্রবীণ সদস্য নবায়ন, গঠনতন্ত্র অনুমোদন, কার্যনির্বাহী কমিটি গঠনসহ প্রয়োজনীয় সকল সাংগঠনিক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সংগঠনের গতিশীলতা বৃদ্ধি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
22/04/2026
স্টুডেন্ট ব্যাটালিয়নের ৭ম বর্ষপূর্তি ও ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকা ও প্রতিষ্ঠানের কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখ করা হয়।
এ সময় উপস্থিত সম্মানিত উপদেষ্টা ও শিক্ষকমন্ডলীর সাথে আগামীতে সংগঠনের গতিশীলতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।এতে সকলে কার্যপরিধি বিস্তৃত করার মাধ্যমে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
20/04/2026
গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের এস.এস.সি. ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের কোর্স সমাপনী, দোয়া ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
এ সময় আমন্ত্রিত অতিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও সম্মানিত অধ্যক্ষের সাথে স্টুডেন্ট ব্যাটালিয়নের সদস্যবৃন্দ ফুলেল শুভেচছা বিনিময় করেন এবং অত্র সংগঠনের পরিচিতি ও কর্মকাণ্ড সর্ম্পকে অতিথি বরাবর উত্থাপন করেন।সংগঠনের কার্যবিবরণী এবং লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবগত হয়ে সম্মানিত অতিথিবৃন্দ অভিভূত হয়ে সংগঠনের সার্বিক উন্নতি কামনা পূর্বক সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
পাশাপাশি স্টুডেন্ট ব্যাটালিয়নের সম্মানিত উপদেষ্টা ও সদস্যবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রেখে সার্বিক দিকনির্দেশনা প্রদান পূর্বক অনুষ্ঠিত হতে যাওয়া এস এস সি ও সমমানের পরিক্ষায় সকলের সার্বিক সফলতা কামনা করেন। এ সময় শিক্ষার্থীদের হাতে স্টুডেন্ট ব্যাটালিয়ন কতৃক উপহার স্বরূপ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও ফুলেল শুভেচছা প্রদান করা হয়।
19/04/2026
“নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে।”
— (সূরা আর-রাদ ১৩:১১)
এই চিরন্তন সত্যকে ধারণ করে আদর্শ, শৃঙ্খলা ও মানবিকতার অঙ্গীকারে স্টুডেন্ট ব্যাটালিয়ন অতিক্রম করেছে গৌরবময় সাতটি বছর এবং পদার্পণ করেছে অষ্টম বছরে।
এই মাহেন্দ্রক্ষণে স্টুডেন্ট ব্যাটালিয়ন পরিবারের সকল প্রতিষ্ঠাতা সদস্য, সম্মানিত উপদেষ্টা, বর্তমান ও প্রাক্তন সদস্যবৃন্দ এবং সকল শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্ব ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করে একটি সচেতন, মানবিক ও আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করে আজকের এই অবস্থানে পৌঁছানোর পেছনে রয়েছে সদস্যদের ঐক্য, নিষ্ঠা ও আত্মত্যাগ।
কাজী নজরুল ইসলামের ভাষায়—
“আমরা ঝঞ্ঝার মত উদ্দাম, আমরা দুর্বার—
আমরা ভাঙি, গড়ি, করি নতুন সৃজনের দ্বার।”
এই অদম্য চেতনা ধারণ করেই আমরা এগিয়ে যেতে চাই আরও সুসংগঠিত, গতিশীল ও আদর্শিক ভবিষ্যতের পথে।
সপ্তম বর্ষপূর্তির এই গৌরবময় দিনে স্টুডেন্ট ব্যাটালিয়নের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং সকলের সার্বিক কল্যাণ কামনা করছি। স্টুডেন্ট ব্যাটালিয়নের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক অনন্তকাল জুড়ে।