Omar Faruq ওমর ফারুক

Omar Faruq ওমর ফারুক

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Omar Faruq ওমর ফারুক, Political Party, Chandanaish, Chittagong.

উদারনৈতিক গণতন্ত্র, জবাবদিহিতা ও সংস্কারের পক্ষে
প্রেসিডিয়াম সদস্য
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)
নির্বাচন কমিশন নিবন্ধন নং: ০০১, ২০ অক্টোবর ২০০৮
নির্বাচনী প্রতীক: ছাতা

21/05/2026

আলহামদুলিল্লাহ 🤲

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সফর শুরু 🕋

হজযাত্রার শুরুতেই হজ ক্যাম্পে চট্টগ্রাম-১৪, চন্দনাইশ-দোহাজারীর এক দল তরুণের সঙ্গে দেখা হলো। তারা আন্তরিকভাবে চেক-ইন ও ইমিগ্রেশনে সহযোগিতা করেছে। তাদের ভালোবাসা, সম্মান ও সহযোগিতায় আমি সত্যিই আনন্দিত, কৃতজ্ঞ ও অভিভূত। তাদের তোলা ছবিগুলো আমার কাছে না থাকলেও মুহূর্তটি হৃদয়ে রয়ে গেল।

সবার কাছে দোয়া চাই 🤲

Photos from Omar Faruq ওমর ফারুক's post 18/05/2026

চট্টগ্রাম-১৪ আসনের নির্বাচনী পিটিশন প্রসংগে

চট্টগ্রাম-১৪ আসনে ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত গেজেটের মাধ্যমে ঘোষিত ফলাফল নিয়ে আমি, ওমর ফারুক, হাইকোর্ট বিভাগে নির্বাচনী পিটিশন দায়ের করেছি।

মাননীয় হাইকোর্ট বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পিটিশনটি শুনানির জন্য গ্রহণ করেছেন এবং প্রতিপক্ষদের প্রতি নোটিশ জারির নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চট্টগ্রাম-১৪ আসনের ব্যালট পেপারসহ নির্বাচন-সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ নথিপত্র নিরাপদ হেফাজতে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন, যাতে সেগুলো অক্ষত ও সুরক্ষিত থাকে। ১১ই মে ২০২৬ তারিখে প্রাপ্ত নির্দেশের সার্টিফাইড কপি এতদসংগে সংযুক্ত করা হলো।

এখানে একটি বিষয় স্পষ্টভাবে জানিয়ে রাখা প্রয়োজন—চট্টগ্রাম-১৪ আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি—এলডিপি’র মনোনীত প্রার্থী ছিলাম আমি, ওমর ফারুক। ১১ দলীয় জোট এতে পূর্ণ সমর্থন দেয়াতে জোটের অন্যান্য প্রার্থীগণ তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছিলেন।

কিছু ব্যক্তি এখনও বিভ্রান্তিকরভাবে প্রচার করার চেষ্টা করছে যে এই আসনে এলডিপি প্রেসিডেন্ট ড. অলি আহমদ বীর বিক্রম মহোদয়কে নির্বাচনের প্রার্থী হিসেবে পরাজিত করা হয়েছে। এটি সম্পূর্ণ অযৌক্তিক, হাস্যকর এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।

দুঃখজনকভাবে, মহান জাতীয় সংসদে দাঁড়িয়েও একজন আইনপ্রণেতা এমন হাস্যকর অপতথ্য দিয়েছেন। আমি তো বিএনপির বর্তমান সভাপতি জনাব তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচন করার অবাস্তব দাবি কখনো করি নাই। তাই চট্টগ্রাম-১৪ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় দলের সভাপতিদের টেনে এনে রাজনৈতিক শিষ্টাচার জলাঞ্জলি দিয়ে হার-জিতের গল্প বানানো বন্ধ করলেই ভালো হয়।

পরিশেষে স্মরণ করিয়ে দিতে চাই, এলডিপির প্রেসিডেন্ট ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম সম্পূর্ণ সক্ষমতা থাকা সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কোনো আসনেই প্রার্থী ছিলেন না—যা এ দেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত।

অন্যদিকে, স্পর্শকাতর বিষয় হলেও লিখতে বাধ্য হচ্ছি যে বিএনপির ততকালীন সভাপতি বেগম খালেদা জিয়ার শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও বিএনপির পক্ষ থেকে ২৯ ডিসেম্বর ২০২৫ নাগাদ তিনটি আসনে তাঁর মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল।

৩০শে ডিসেম্বর ২০২৫ তারিখে উনার ইন্তেকালের পর শোকসভার নামে সমস্ত শিষ্টাচার বিসর্জন দিয়ে কতিপয় ব্যক্তি নির্বাচনী প্রচারণার সুযোগ নিতে শুরু করে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় নির্বাচন কমিশন বা সরকারী প্রশাসন এ বিষয়ে কার্যকর কোনো আপত্তি বা ব্যবস্থা নেয়নি।

বাস্তবে অন্যান্য দল যেখানে মাত্র ২০ দিন প্রচারণা করেছে, সেখানে বিএনপির মনোনীত কিছু প্রার্থী তাদের আন্তর্জাতিকভাবে সমাদৃত ও সম্মানিত ততকালীন সভাপতির মৃত্যুকে পুঁজি করে টানা ৪০ দিন ধরে রাজনৈতিক ও নির্বাচনী প্রচারণার সুযোগ নিয়েছে।

বিশেষ করে চট্টগ্রাম ১৪ আসনে জনৈক প্রার্থী প্রথমে ২১শে ডিসেম্বর ২০২৫ তারিখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম উত্তোলন করেন ও ২৭শে ডিসেম্বর অলৌকিক ভাবে রাতারাতি বিএনপি মনোনয়ন বাগিয়ে নিয়ে ত্যাগী বিএনপি নেতাদের সংক্ষুব্ধ করে তুলেন। তারপরও স্পর্শকাতর ও মর্মস্পর্শী এই বিষয়টি কেন্দ্র করে সবাইকে ছাপিয়ে শোকসভার আড়ালে এহেন লজ্জাজনক নির্বাচনী প্রচারণায় লিপ্ত হন যে , এই ব্যাপারে বেশি কিছু লিখতে আমিও দ্বিধাবোধ করছি।

আমি চট্টগ্রাম-১৪ আসনের জনগণ, এলডিপির নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করতে চাই—আইনি ও গণতান্ত্রিক পথেই আমরা জনগণের রায়ের মর্যাদা, নির্বাচনী স্বচ্ছতা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাব। কারণ, সত্য ও ন্যায়বিচারের প্রতি আমাদের আস্থা অটুট।

Photos from Omar Faruq ওমর ফারুক's post 18/05/2026

বিএনপির মনোনয়ন নিয়ে একটি যৌক্তিক প্রশ্ন

চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি কীভাবে এমন একজনকে মনোনয়ন দিল, যিনি প্রকাশ্য অঙ্গীকারনামায় নিজেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি—এলডিপি’র প্রাথমিক সদস্য হিসেবে ঘোষণা করেছিলেন?

যিনি ১০ আগস্ট ২০২৪ তারিখে এলডিপিতে আশ্রয় চেয়ে নিজেই যোগদানের অঙ্গীকার করেন; আমিন উল্লাহ মাজারে উপস্থিত হয়ে আল্লাহর নাম স্মরণপূর্বক পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম মহোদয়, তাঁর পরিবার এবং এলডিপির বিরুদ্ধে কোনো অপপ্রচার বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত না থাকার শপথ করেন—তাকে কীভাবে বিএনপি তাদের ধানের শীষের প্রার্থী করলো?

আর আজ তিনি চট্টগ্রাম-১৪ এলাকায় এলডিপি বিলুপ্তির ঘোষণা দিচ্ছেন কোন নৈতিক ও রাজনৈতিক যোগ্যতায়?

১০ আগস্ট ২০২৪-এ এলডিপিতে যোগদানের সময় তিনি নিজের অতীত রাজনৈতিক সম্পর্ক, আর্থিক উৎস, কর-সংক্রান্ত প্রশ্ন এবং বর্তমানে বিভিন্ন মহলে প্রকাশিত তথ্য সম্পর্কে কী জানিয়েছিলেন—আর কী গোপন করেছিলেন—সে প্রশ্ন আজ সামনে এসেছে।

তখন নিজেকে “ধোয়া তুলসী পাতা” হিসেবে উপস্থাপন করলেও পরবর্তীতে তার প্রকৃত রাজনৈতিক অবস্থান, আর্থিক উৎস এবং বিভিন্ন অভিযোগ নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়।

যখন এসব প্রশ্ন সামনে আসতে থাকে, তখন এলডিপির প্রধান স্বাভাবিকভাবেই তার ব্যক্তিগত কর্মকাণ্ড বা বিতর্কিত বিষয়ের দায় নিতে রাজি হননি। কারণ কোনো ব্যক্তি যদি তথ্য গোপন করে কোনো দলে প্রবেশ করে, তার ব্যক্তিগত আর্থিক, আইনি বা নৈতিক দায় সেই দলের ওপর বর্তায় না।

এখন এটি শুধু একজন ব্যক্তির দলবদলের প্রশ্ন নয়; এটি বিএনপির মনোনয়ন প্রক্রিয়া, রাজনৈতিক নীতি, আদর্শিক সামঞ্জস্য এবং স্থানীয় ত্যাগী নেতাকর্মীদের প্রতি দায়বদ্ধতার প্রশ্ন।

চট্টগ্রাম-১৪ আসনের জনগণ জানতে চায়—

একজন স্বঘোষিত এলডিপি সদস্যকে বিএনপি কেন মনোনয়ন দিল?

বিএনপির স্থানীয় ত্যাগী নেতাকর্মীরা কি তাহলে অযোগ্য ছিলেন?

দলবদল, সুবিধাবাদ, অর্থবল এবং রাজনৈতিক সুবিধা আদায়ের রাজনীতিই কি এখন মনোনয়নের প্রধান যোগ্যতা?

আর যদি তিনি সত্যিই বিএনপির আদর্শের মানুষ হন, তাহলে এলডিপিতে যোগদানের অঙ্গীকারনামা, শপথ, অতীত রাজনৈতিক অবস্থান, আর্থিক উৎস এবং তার বিরুদ্ধে প্রচলিত অভিযোগের ব্যাখ্যা জনগণের সামনে দেওয়া হোক।

রাজনীতি জনগণের আস্থা, নৈতিকতা এবং দায়বদ্ধতার বিষয়। চট্টগ্রাম-১৪ আসনের মানুষ এসব প্রশ্নের জবাব পাওয়ার অধিকার রাখে।

বাটপার জসীমের অপকর্মের দায় নিতে অস্বীকৃতি জানালেন কর্নেল(অব:) অলি আহমেদ! @NagorikTV 18/05/2026

বাটপার জসীমের অপকর্মের দায় নিতে অস্বীকৃতি জানালেন কর্নেল(অব:) অলি আহমেদ! ‪‬​

বাটপার জসীমের অপকর্মের দায় নিতে অস্বীকৃতি জানালেন কর্নেল(অব:) অলি আহমেদ! @NagorikTV বাটপার জসীমের অপকর্মের দায় নিতে অস্বীকৃতি জানালেন কর্নেল(অব:) অলি আহমেদ! Enjoy and stay connected with us:Subscribe to NagorikTV on Youtube https...

Photos from Omar Faruq ওমর ফারুক's post 18/05/2026

চট্টগ্রাম-১৪ আসনের নির্বাচন, জনগণের রায় এবং কিছু গুরুতর প্রশ্ন

১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনে জনগণের ভোটে আমি বিজয়ী হয়েছিলাম—এ বিশ্বাস আমার এলাকার মানুষের মধ্যেও আজও অটুট। কিন্তু নির্বাচন প্রকৌশলের মাধ্যমে জনগণের রায় বিকৃত করে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী দেখানো হয়েছে। (বাতিলকৃত ভোট ৪৫৬২, ব্যবধান ১০২৬)

এখন কিছু কিছু পত্র-পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় এলডিপি থেকে হাজার হাজার নেতাকর্মী বিএনপিতে যোগ দিচ্ছে—এমন ভিত্তিহীন, অতিরঞ্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এলডিপি আদর্শের দল; ব্যক্তিস্বার্থে দু-একজন কোথাও গেলে সেটিকে কোনোভাবেই গণদলত্যাগ বলা যায় না। অর্থের জোরে অপপ্রচার দিয়ে সততা ও আদর্শের রাজনীতি দুর্বল করা যায় না।

বরং যাকে চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির মনোনয়নে বিজয়ী ঘোষণা করা হয়েছে, তিনি নিজ দল বিএনপির ভেতরেও কতটা গ্রহণযোগ্য—সে প্রশ্ন আজ জনমনে রয়েছে। তাঁর অতীত ভূমিকা, আর্থিক উৎস, কর-সংক্রান্ত তথ্য, বিদেশে ব্যবসা-বাণিজ্য, মামলা-মোকদ্দমা এবং বিভিন্ন মহলে প্রচলিত গুরুতর অভিযোগ সম্পর্কে জনগণের সামনে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।

কক্সবাজারে Ramada by Wyndham Hotel প্রকল্প নিয়েও জনমনে গুরুতর প্রশ্ন সৃষ্টি হয়েছে। প্রকাশিত সংবাদ ও প্রকাশ্য চুক্তির তথ্য অনুযায়ী, ভারত-নিবন্ধিত প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, প্রকল্পের অর্থায়ন কাঠামো, প্রকৃত মালিকানা, অর্থের উৎস এবং সংশ্লিষ্ট কোম্পানির আর্থিক সক্ষমতা সম্পর্কে স্বচ্ছ ব্যাখ্যা দরকার।

বিশেষ করে মাত্র ২০ লক্ষ টাকা মূলধন নিয়ে তার মালিকানাধীন Hotel IBIS Ltd.-এর এত বড় একটি কথিত পাঁচতারকা হোটেল প্রকল্পের মালিক হওয়ার বিষয়টি সাধারণ ব্যবসায়িক বাস্তবতায়ও গুরুতর প্রশ্ন তৈরি করে। এত বড় প্রকল্পের অর্থের উৎস কী? প্রকৃত বিনিয়োগকারী কারা? প্রকৃত সুবিধাভোগী কারা? জনগণের সামনে এসব প্রশ্নের জবাব আসতেই হবে।

সম্পাদিত চুক্তির কাঠামো এবং সংশ্লিষ্ট ভারত-নিবন্ধিত প্রতিষ্ঠানের ভূমিকা বিবেচনায় আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে—এই চুক্তির আওতায় অর্থের প্রবাহ কীভাবে নির্ধারিত হয়েছে? কোনো সার্ভিস ফি, ম্যানেজমেন্ট ফি, ব্র্যান্ডিং ফি, কনসালটেন্সি ফি, রেমিট্যান্স, রয়্যালটি বা অন্য কোনো আর্থিক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি হয়েছে কি না—তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।

এটি কোনো ব্যক্তিগত আক্রমণ নয়; এটি চট্টগ্রাম-১৪ আসনের জনগণের অধিকার, ভোটের মর্যাদা এবং জনস্বার্থের প্রশ্ন। একজন ঘোষিত জনপ্রতিনিধির সঙ্গে যদি বড় বিনিয়োগ, বিদেশি ব্যবসায়িক সংযোগ, কর-সংক্রান্ত অসঙ্গতি, মামলা-মোকদ্দমা বা সম্ভাব্য অর্থপাচার-সংক্রান্ত প্রশ্ন ওঠে, তাহলে তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই—তার সম্পদের উৎস, কর দাখিলের তথ্য, প্রবাসী ব্যবসায়ী হিসেবে বিদেশে কোনো মামলা বা আইনি জটিলতা আছে কি না, Ramada by Wyndham Hotel Cox’s Bazar প্রকল্পের প্রকৃত মালিকানা, অর্থায়নের উৎস, ভারত-নিবন্ধিত প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির শর্ত, Hotel IBIS Ltd.-এর আর্থিক সক্ষমতা এবং চুক্তির মাধ্যমে কোনোভাবে অর্থপাচারের পথ তৈরি হয়েছে কি না—সবকিছু নিরপেক্ষভাবে তদন্ত করে জনগণের সামনে প্রকাশ করা হোক।

এলডিপির নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের বলছি—গুজবে বিভ্রান্ত হবেন না। জনগণকে পাশ কাটিয়ে কেউ ক্ষমতার বৈধতা পাবে না। অপপ্রচার, ভয়ভীতি, প্রলোভন বা ব্যক্তিস্বার্থের রাজনীতি আমাদের আদর্শিক অবস্থানকে দুর্বল করতে পারবে না। আমরা জনগণের ভোটাধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার এবং সত্যের পক্ষে অটল আছি।

সত্য শেষ পর্যন্ত জয়ী হবেই।

Hotel IBIS Ltd. - Ramada Hotel signing ceremony
From left: Mehedi Hasan, Kawsar Ahmed, Jashim Uddin Ahammed, Govind Mundra, Animesh Kumar (03 August 2023)

15/05/2026

আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ রহমতে আমি ও আমার সহধর্মিণী অধ্যাপক সাবিনা শরমিন শিগগিরই পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করার প্রস্তুতি নিচ্ছি।

এই পবিত্র সফরের প্রাক্কালে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মীসহ সকলের কাছে আমরা দোয়া প্রার্থী।

আল্লাহ যেন আমাদের হজ কবুল করেন, আমাদের ভুল-ত্রুটি ক্ষমা করেন এবং প্রিয় বাংলাদেশ, জনগণ ও মুসলিম উম্মাহর জন্য শান্তি, কল্যাণ ও বরকত দান করেন।

আমিন।

ভারতের সবচেয়ে সফল রাজনৈতিক প্রজেক্ট? | India's Largest Political Project? | Project Prime Minister 11/05/2026

বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব—বাস্তবতা, না অলৌকিক ন্যারাটিভ?
দেখুন, ভাবুন, আপনার মতামত দিন।
আর এমন গবেষণাভিত্তিক কনটেন্ট করতে তরুণ নির্মাতাদের উৎসাহ দিতে চ্যানেলটি "সাবস্ক্রাইব" করুন।

ভারতের সবচেয়ে সফল রাজনৈতিক প্রজেক্ট? | India's Largest Political Project? | Project Prime Minister একজন ব্যক্তি… নাকি একটি দীর্ঘমেয়াদী কৌশলগত নির্মাণ?১৯৮১ সালের এক বিকেল।দিল্লির নিজামউদ্দিন আউলিয়ার দরগায় প....

প্রজেক্ট প্রাইম মিনিস্টার | Project Prime Minister | Teaser 09/05/2026

এই প্রশ্নের উত্তর কি আপনার জানা আছে? সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন।

প্রজেক্ট প্রাইম মিনিস্টার | Project Prime Minister | Teaser বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক জীবন, ক্ষমতার কাঠামো, আঞ্চলিক রাজনীতি এবং প্রতিবেশী .....

পুলিশ চাইলেই গ্রেফতার করতে পারে? যে অধিকার না জানলে গুম হতে পারেন! 05/05/2026

https://youtu.be/0XwlAcdIKIU?si=LsOEh3vLqyWC2gcR

পুলিশ চাইলেই গ্রেফতার করতে পারে? যে অধিকার না জানলে গুম হতে পারেন! পুলিশ চাইলেই গ্রেফতার করতে পারে? যে অধিকার না জানলে গুম হতে পারেন!বাংলাদেশে পুলিশ কি কাউকে ইচ্ছামতো গ্রেফতার করত.....

Insight Network 03/05/2026

যারা জানতে চান আইন কীভাবে তৈরী হয়...

https://youtu.be/51j5A1FcPyU?si=sX6jrPrQyvBZN4DI

Insight Network-এর যাত্রার শুরুতে আপনাদের আন্তরিক সহযোগিতা, দোয়া ও সমর্থন প্রয়োজন।
ভিডিওটি দেখুন, ভালো লাগলে Like করুন এবং মতামত জানান। আপনার একটি সাবস্ক্রিপশন, একটি শেয়ার—আমাদের জন্য বড় অনুপ্রেরণা।

Insight Network 1 like. "আইন কীভাবে তৈরি হয়? | Bill থেকে Law হওয়ার পুরো প্রক্রিয়া | Policy Insight | Insight Network"

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Chandanaish
Chittagong
4380