Zia Cyber Force-ZCF Ramganj Upazila

Zia Cyber Force-ZCF Ramganj Upazila

Share

সত্য প্রচারে সদা জাগ্রত জাতীয়তাবাদ।

12/04/2026

Zia Cyber Force-ZCF এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী - অবিচল পথচলার ১১ বছর। ✊🇧🇩

10/04/2026

জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ) এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামীকাল ১১/০৪/২০২৬
সন্ধ্যা ৭টায় ক্যাপসিকাম রেস্টুরেন্ট, রামগঞ্জে সবার উপস্থিতি কাম্য।

06/04/2026

#আলহামদুলিল্লাহ 💖✌️
লক্ষীপুর ০১ রামগঞ্জ উপজেলার মাননীয় সংসদ সদস্য জনাব Shahadat Hossain Salim এমপি সাহেবের প্রথম বক্তব্য মহান জাতীয় সংসদে।

02/04/2026

শোক বার্তা....
রামগঞ্জ উপজেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর সহ-সভাপতি পি. এম. মনুহর-এর পিতা মরহুম মোঃ সুজা মিয়া বেপারী-এর মৃত্যুবরণে সভাপতি আবু নোমান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ইসমাইল মিজি গভীর শোক প্রকাশ করেছেন।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। আমিন।

25/03/2026

স্বাধীনতার ঘোষক জিয়া!
লও লও লও সালাম। 🇧🇩🫡

15/03/2026

Zia Cyber Force-ZCF Ramganj Upazila এর পক্ষ থেকে,সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

04/03/2026

ফ্যাসিবাদবিরোধী সাইবার প্রতিরোধ থেকে গণতান্ত্রিক মুক্তির সংগ্রাম-এক দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিক লড়াইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ

ডিজিটাল প্ল্যাটফর্মে যখন একপাক্ষিক আওয়ামী ফ্যাসিজমী বয়ান প্রাধান্য পাচ্ছিল, তখন একদল তরুণ স্বেচ্ছাসেবী সংগঠিত হয়ে সত্য ও জাতীয়তাবাদের পক্ষে কথা বলার প্রত্যয়ে যাত্রা শুরু করে। ২০১৫ সালের ৫ মার্চ আত্মপ্রকাশের পর থেকেই সংগঠনটি অনলাইন অ্যাক্টিভিজমকে কাঠামোবদ্ধ রূপ দেয়-সংবাদ বিশ্লেষণ, মতামত প্রকাশ, রাজনৈতিক বক্তব্য প্রচার এবং সমসাময়িক ইস্যুতে অবস্থান তুলে ধরা ছিল তাদের মূল কাজ।

শুরুর দিনগুলো সহজ ছিল না। সীমিত পরিসর, প্রযুক্তিগত চ্যালেঞ্জ, ভিন্নমত দমন, সংগঠনগত চাপ, মামলা, গুম, গ্রেফতার আতঙ্ক-সবকিছুর মধ্যেও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করেছি সংগঠনের শক্তিতে।
ধীরে ধীরে দেশজুড়ে জাতীয়তাবাদী সমর্থকদের বিশাল অনলাইন নেটওয়ার্ক গড়ে ওঠে, গঠিত হয় বিভিন্ন ইউনিট ও কমিটি। অনলাইন প্ল্যাটফর্ম ছাড়িয়ে অফলাইন সাংগঠনিক উপস্থিতিও দৃশ্যমান হয়।

গত এক দশকে জিয়া সাইবার ফোর্স- জেডসিএফ কেবল একটি ফেসবুকভিত্তিক উদ্যোগ হয়ে থাকেনি, এটি পরিণত হয়েছে একটি কাঠামোবদ্ধ সাইবার স্বেচ্ছাসেবী সংগঠনে। রাজনৈতিক বক্তব্যের পক্ষে কনটেন্ট তৈরি, সমসাময়িক ইস্যুতে দ্রুত প্রতিক্রিয়া, ভুয়া তথ্যের প্রতিবাদ, সংগঠনের কর্মীদের প্রশিক্ষণ-এসব ক্ষেত্রেও আমরা সক্রিয় ভূমিকা রেখেছি।

এই ১১ বছরের পথচলায় ছিল চ্যালেঞ্জ, মতপার্থক্য, সাংগঠনিক পরিবর্তন-কিন্তু ছিল দৃঢ় অবস্থানও। অনেক ঝড় পেরিয়ে সংগঠন আজও টিকে আছে তার ঘোষিত আদর্শ, জাতীয়তাবাদী চেতনা ও গণতান্ত্রিক মুক্তির প্রত্যয়ে।

১১ বছরে পদার্পণ শুধু একটি সময়গণনা নয়; এটি একটি ধারাবাহিকতার স্বীকৃতি। যারা শুরু থেকে যুক্ত ছিলেন, যারা মাঝপথে এসেছেন, এবং যারা সামনে যুক্ত হবেন-সবার সম্মিলিত প্রয়াসেই এই যাত্রা।

গণতান্ত্রিক মুক্তির প্রত্যয়ে, সত্যের পক্ষে নির্ভীক উচ্চারণে, অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধে- Zia Cyber Force-ZCF অঙ্গীকারবদ্ধ ছিল, আছে, থাকবে। ইনশাআল্লাহ॥

গৌরবোজ্জ্বল ১১ বছর পূর্তিতে সকল সদস্য, সমর্থক ও শুভানুধ্যায়ীদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।❤️

25/02/2026

শোক বার্তা
রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মরহুম ভিপি বাহার সাহেবের সহধর্মিণী মরহুমা রত্না বেগমের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
জিয়া সাইবার ফোর্স, রামগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

23/02/2026

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ১০ নং ভাটরা ইউনিয়নের নলচারা বেপারী বাড়িতে। এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাতে নিহত মিজানুর রহমানের পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে ছুটে যান রামগঞ্জের জনমানুষের নেতা, লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য Shahadat Hossain Salim

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ১০ নং ভাটরা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই অপূরণীয় ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানান।

স্থানীয় নেতৃবৃন্দও এ সময় গভীর শোক প্রকাশ করেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

17/02/2026

শুভেচ্ছা ও অভিনন্দন 🌹
নবনির্বাচিত প্রতিমন্ত্রি পরিষদকে আন্তরিক শুভকামনা।
দেশের কল্যাণে আপনাদের সফলতা কামনা করছি।
জিয়া সাইবার ফোর্স – জেড সি এফ, রামগঞ্জ উপজেলা পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।

17/02/2026

শুভেচ্ছা ও অভিনন্দন 🌹
নবনির্বাচিত মন্ত্রি পরিষদকে আন্তরিক শুভকামনা।
দেশের কল্যাণে আপনাদের সফলতা কামনা করছি।
জিয়া সাইবার ফোর্স – জেড সি এফ, রামগঞ্জ উপজেলা পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Ramganj, Lakshmipur
Chittagong
4399