KFAB Ekattwo Club - কেএফএবি একাত্ম ক্লাব

KFAB Ekattwo Club - কেএফএবি একাত্ম ক্লাব

Share

ঐতিহ্যবাহী কাজী মৌলভি ফোরক আহমেদ বাড়ির (KFAB) উত্তরসুরীদের নিয়ে গঠিত একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন।

03/04/2026

সাফ অনুর্ধ্ব-২০ (SAFF U-20) চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনুর্ধ্ব-২০ ফুটবল দলকে KFAB Ekattwo Club (কেএফএবি একাত্ম ক্লাব)-এর পক্ষ থেকে লাল-সবুজ শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন!

#কেএফএবি_একাত্ম_ক্লাব

29/03/2026

শ্রদ্ধা ও স্মরণে: আমাদের প্রেরণার আলোকবর্তিকা এটিএম আজম চৌধুরী

​আজ ২৯শে মার্চ। ২০০৭ সালের এই দিনে আমরা হারিয়েছিলাম এক স্বপ্নচারী, দূরদর্শি ও মানবিক নেতৃত্ব এটিএম আজম চৌধুরী কে। আজ তাঁর ১৯তম মৃত্যুবার্ষিকী।

​তিনি শুধু একজন সমাজসেবকই ছিলেন না, তিনি ছিলেন আমাদের এলাকার তরুণ সমাজের আইডল। ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি থেকে শুরু করে বিভিন্ন পাঠাগার ও শিক্ষামূলক প্রতিষ্ঠান গড়ায় তাঁর অবদান অবিস্মরণীয়।

​আমাদের ক্লাবের জন্য তিনি একজন অগ্রজ পূর্বসূরি এবং অন্তহীন অনুপ্রেরণা। একটি শিক্ষিত, আধুনিক ও মানবিক সমাজ গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই পথেই আমরা এগিয়ে যেতে চাই।

​এই মৃত্যুবার্ষিকীতে আমরা তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান আল্লাহর কাছে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

কাজী মৌলভি ফোরক আহমেদ বাড়ি, ৪নং ওয়ার্ড, ধর্মপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম।
Chittagong