বাংলাদেশ সনাতন পার্টি সদরঘাট থানা চট্টগ্রাম

বাংলাদেশ সনাতন পার্টি সদরঘাট থানা চট্টগ্রাম

Share

জয় বাংলাদেশ জয় সনাতন

15/07/2026

সুপ্রিয় ফটিকছড়ির সম্মানিত সনাতনী সম্প্রদায় -----
সনাতন পার্টি কেন করবেন?
ভাই/বোন, আমরা রাজনীতি করি ক্ষমতার জন্য না, অস্তিত্বের জন্য। ৫টা সহজ কারণে সনাতন পার্টি দরকার:

১. নিরাপত্তার জন্য
আমাদের মন্দির, বাড়িঘর, মা-বোনের ইজ্জত নিরাপদ থাকবে — এই গ্যারান্টি কে দেবে? ভোটের সময় সবাই আসে, বিপদে কেউ থাকে না। নিজের একটা রাজনৈতিক শক্তি না থাকলে কেউ আমাদের কথা শুনবে না। সনাতন পার্টি সেই শক্তিটা তৈরি করতে কাজ করে যাচ্ছে।

২. অধিকার আদায়ের জন্য
অর্পিত সম্পত্তি আইন, দেবোত্তর সম্পত্তি উদ্ধার, চাকরিতে বৈষম্য, সংখ্যালঘু মন্ত্রণালয় — এই দাবিগুলো সংসদে কে তুলবে? অন্য দলে ২-১টা সিট দিয়ে মুখ বন্ধ রাখা হয়। আমরা চাই সরাসরি নিজেদের প্রতিনিধি।

৩. সংস্কৃতি বাঁচানোর জন্য
আমাদের ছেলেমেয়েরা গীতা চেনে না, রামায়ণ-মহাভারত জানে না। পাঠ্যবইয়ে আমাদের ইতিহাস নাই। দুর্গাপূজায় হামলা হলে বিচার হয় না। সংস্কৃতি না বাঁচলে ২০ বছর পর আমরা কারা ছিলাম সেটাই কেউ জানবে না।

৪. ঐক্যের জন্য
হিন্দুদের মধ্যে হাজারটা মত, হাজারটা গ্রুপ। ফলে আমরা ৩ কোটি হয়েও সংসদে শূন্য। সনাতন পার্টি দল-মত-জাত-পাত ভুলে শুধু একটা পরিচয়ে সবাইকে এক করতে কাজ করছে: আমরা সনাতনী।
শেষ কথা
সবাইকে ভোট দিয়ে দেখেছি। দিন শেষে আমরা ‘ভোট ব্যাংক’। আর কত?

সনাতন পার্টি কারো বিরুদ্ধে না। এটা আত্মরক্ষার দল। নিজের ধর্ম, পরিবার, মন্দির বাঁচাতে হলে রাজনৈতিকভাবে শক্তিশালী হতেই হবে।

আসুন, এক হই। নিজের দল গড়ি। সনাতনী স্বার্থে সনাতন পার্টি।
৫. আগামী প্রজন্মের জন্য আমাদের বাচ্চারা কোথায় যাবে? ওদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে। চুপ করে থাকলে চলবে না।
জয় বাংলাদেশ ✊ জয় সনাতন

বিপ্লব খাস্তগীর,
আহবায়ক,
বাংলাদেশ সনাতন পার্টি, ফটিকছড়ি উপজেলা।

Photos from বাংলাদেশ সনাতন পার্টি সদরঘাট থানা চট্টগ্রাম 's post 24/06/2026

শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ সনাতন পার্টির সদরঘাট থানা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের

19/06/2026

#সদরঘাট

বাংলাদেশ সনাতন পার্টি চট্টগ্রাম মহানগর সদরঘাট থানা কমিটি গঠন লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজ সকাল ১০টায় বাংলাদেশ সনাতন পার্টি চট্টগ্রাম মহানগরের অন্তর্গত সদরঘাট থানা কমিটি গঠনের লক্ষ্যে সদরঘাট কালীবাড়ি সংলগ্ন শ্রী শ্রী রাজরাজেশ্বরী ঠাকুরবাড়ি নারায়ণ মন্দিরে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সদরঘাট থানা কমিটির সাবেক আহ্বায়ক শ্রী সাগর বণিক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি শ্রী নারায়ণ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শ্রী গৌরাঙ্গ প্রসাদ দে, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জয় চক্রবর্তী, অর্থ ও দপ্তর সম্পাদক শ্রী নয়ন বিশ্বাংগ্রী, তথ্য ও প্রচার সম্পাদক শ্রী সাগর দাশ এবং সদরঘাট থানা অন্তর্ভুক্ত বিভিন্ন ওয়ার্ড এর সদস্যবৃন্দরা।

#বাংলাদেশ_সনাতন_পার্টি #সনাতন_পার্টি #সদরঘাট_থানা #চট্টগ্রাম #সংগঠন_শক্তিশালী #কমিটি_গঠন #সাংগঠনিক_কার্যক্রম #সনাতনী #হিন্দু_সম্প্রদায় #

14/06/2026

বর্তমান সরকার হিন্দু সম্প্রদায়ের ধর্ম পালনের স্বাধীনতা ও নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যার্থ।
- এডভোকেট সুমন কুমার রায়।

#বাংলাদেশ

13/06/2026
Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Chittagong