Cumilla District Rover - কুমিল্লা জেলা রোভার

Cumilla District Rover - কুমিল্লা জেলা রোভার

Share

Cumilla District Rover - কুমিল্লা জেলা রোভার | This is an Official page maintained by Cumilla District Rover administrative panel.

Photos from Cumilla District Rover - কুমিল্লা জেলা রোভার's post 26/05/2026

কুমিল্লা জেলা রোভার স্কাউটসের সদস্যরা
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ৮ টি স্পটে শতাধিক রোভার স্কাউট ট্রাফিকিং কাজে সহায়তা করছেন

23/05/2026
22/05/2026

গতকাল ২১ মে ২০২৬ || বৃহস্পতিবার
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কমিটির ১৫৫ তম সভার সিদ্ধান্ত মোতাবেক

জনাব মো: আবুল খায়ের সরকার
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের (Bangladesh Scouts Rover Region) ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় কুমিল্লা জেলা রোভারের
পক্ষ থেকে অভিনন্দন।
এ ছাড়া ও তিনি
উপ পরীক্ষা নিয়ন্ত্রক
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা ।

19/05/2026

https://www.facebook.com/share/p/1HD5Kehq2h/

চৌদ্দগ্রাম সরকারি কলেজে বার্ষিক তাঁবুবাস ও রোভার সহচর দীক্ষা অনুষ্ঠিত
বিস্তারিত কমেন্ট বক্স :
#প্রিয় #কুমিল্লা

Photos from Cumilla District Rover - কুমিল্লা জেলা রোভার's post 19/05/2026

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম স্যার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।এই সময় উপস্থিত ছিলেন

ড. মোঃ জিয়া উদ্দিন
সম্পাদক ও রোভার স্কাউট লিডার
কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট

ড. জান্নাতুল ফেরদৌস
গার্ল-ইন রোভার স্কাউট ইউনিট লিডার
কুমিল্লা বিশ্ববিদ্যালয় গার্ল-ইন রোভার স্কাউট গ্রুপ

এই সময় বিভিন্ন স্তরের রোভার এবং গার্ল-ইন-রোভাররা উপস্থিত ছিলেন।

19/05/2026

https://www.facebook.com/share/p/17C2hCu9ew/

নতুন দিনের অঙ্গিকার স্কাউটিং হোক সবার এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস, রোভার সহচর দীক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৭ ও ১৮ মে ২০২৬ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

Photos from Cumilla District Rover - কুমিল্লা জেলা রোভার's post 18/05/2026

চৌদ্দগ্রাম সরকারি কলেজে বার্ষিক তাঁবুবাস ও রোভার সহচর দীক্ষা অনুষ্ঠিত
১৮/৫/২০২৬
নতুন দিনের অঙ্গিকার স্কাউটিং হোক সবার এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস, রোভার সহচর দীক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৭ ও ১৮ মে ২০২৬ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

সহচর দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষও কলেজ গ্রুপ কমিটি সভাপতি প্রফেসর শিব প্রসাদ দাশ গুপ্ত, বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী, কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন সিএএলটি, হাজী আক্রাম উদ্দিন স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ মো: মাঈনুদ্দীন খন্দকার।

চৌদ্দগ্রাম সরকারি কলেজের রোভার স্কাউট লিডার ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো: ফারুক হোসেন এর সভাপতিত্বে সিনিয়র রোভার মেট তারেক হোসেন এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির আরো বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক বাহাউদ্দিন, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক রোভার স্কাউট লিডার ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ মনির হোসেন, চৌদ্দগ্রাম সরকারি কলেজের গার্ল ইন রোভার স্কাউট লিডার ও সমাজকর্ম বিভাগের প্রভাষক আসমাউল হুসনা রুনা।

প্রফেসর শিব প্রসাদ দাশ গুপ্ত বলেন, রোভার স্কাউটিং আমাদের শেখায়—নিজেকে গড়ো, অন্যকে সাহায্য করো এবং সমাজকে সুন্দর করো| একজন সত্যিকারের রোভার কখনো শুধু নিজের স্বার্থ নিয়ে ভাবে না; সে সবসময় মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত থাকে।

অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, দীক্ষা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি একজন রোভার স্কাউটের আদর্শ, শৃঙ্খলা, সেবা ও নেতৃত্বের পথে আনুষ্ঠানিক অঙ্গীকার।আজ যারা দীক্ষা গ্রহণ করছো, তোমরা শুধু চৌদ্দগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউটের সদস্য হচ্ছো না, বরং মানবসেবা ও দেশ গঠনের এক মহান অভিযাত্রায় নিজেদের যুক্ত হয়েছ।
সহচর দীক্ষা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট সাংবাদিক আবদুর রব লাভলু,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার মেট সাইদুল হক, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো: বোরহান উদ্দিন, রোভার মেট সুদেব দাস, ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের রোভার মেট লিমন, গুনবতী ডিগ্রী কলেজের সিনিয়র রোভার মেট মো: ফাহিম, চৌদ্দগ্রাম সরকারি কলেজের গার্ল ইন সিনিয়র রোভার মেট রাজিয়া সুলতানাসহ রোভার ও গার্ল ইন রোভারবৃন্দ|

18/05/2026

চৌদ্দগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও সহচর দীক্ষা অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করছেন হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী মহোদয়

Want your business to be the top-listed Government Service in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Cumilla

Opening Hours

Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00