Youth Alliance for Developing Bangladesh - YADB- Cumilla.

Youth Alliance for Developing Bangladesh - YADB- Cumilla.

Share

Develop yourself to develop Bangladesh. YADB is an Organization. Where we are working with Our youth from all over the country.

Our aim is making a network to make our youth qualified in leadership, extracurricular activities and Online sector as well.

23/01/2025

going on ‼️

22/12/2024

for March & September intake-2025‼️

21/11/2024

for March & September intake-2025‼️
Contact with us for more information...

Photos from Youth Alliance for Developing Bangladesh - YADB- Cumilla.'s post 14/07/2023

৫৳/১০৳/২০৳/৫০৳/১০০৳/৫০০৳ দানের মাধ্যমে একজন ব্লাড ক্যান্সার রোগীর জীবন ফিরে পেতে পারে। প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র দানগুলো একজন ব্লাড ক্যান্সার রোগীর মুখে হাসি ফোটাতে পারে।

#আলহামদুলিল্লাহ

আজকে #কুমিল্লা রূপসী বাংলা কলেজ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে ব্লাড ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য।।
Youth Alliance for Developing Bangladesh - YADB- Cumilla. ও অসহায় ও পথ শিশুদের সেবামূলক সংগঠন এর প্রতিনিধির কাছে টাকা প্রদান করেন অত্র কলেজের সহ. অধ্যক্ষ আব্দুল মোতালেব স্যার ৩৬৪০৳ ❤️

কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ পক্ষ থেকে গত ১১-০৭-২৩ইং ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীটার জন্য আর্থিক অনুদান Youth Alliance for Developing Bangladesh (YADB)-CUMILLA ও অসহায় ও পথ শিশুদের সেবামূলক সংগঠন - এর প্রতিনিধি টিমের হাতে তুলে দিয়েছে অত্র কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান স্যার ২৯০২৳ ❤️

অসুস্থতার ফান্ডের মাধ্যমে আমরা নীরাবলম্ব,অসহায় রোগীদের পাশে দাড়াবার কাজটা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। কেউ যদি এই মহৎ কাজে শরিক হতে চান তাদের জন্য প্রয়োজনে-

বিকাশ:01932088894
(পার্সোনাল)
নগদ:01932088894
( পার্সোনাল)

Photos from Youth Alliance for Developing Bangladesh - YADB- Cumilla.'s post 07/05/2023

#𝐕𝐎𝐋𝐔𝐍𝐓𝐄𝐄𝐑 𝐘𝐎𝐔𝐑 #𝐓𝐈𝐌𝐄.
#𝑪𝒐𝒎𝒎𝒖𝒏𝒊𝒕𝒚 𝒔𝒆𝒓𝒗𝒊𝒄𝒆 𝒊𝒔 𝒐𝒏𝒆 𝒐𝒇 𝒕𝒉𝒆 𝒃𝒆𝒔𝒕 𝒘𝒂𝒚𝒔 𝒕𝒐 𝒊𝒎𝒑𝒓𝒐𝒗𝒆 𝒕𝒉𝒆 #𝐥𝐢𝐯𝐞𝐬 𝒐𝒇 𝒐𝒕𝒉𝒆𝒓𝒔....🥀

"YADB-কুমিল্লা জেলা পরিচালনা পর্ষদ-২০২৩" এর সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন
নতুন কমিটির জন্য রইলো অনেক অনেক শুভ কামনা❤️

আপনার মেধা, মনন এবং নেতৃত্ব বিকাশের লক্ষ্যে YADB-কুমিল্লার সাথে কাজ করতে চাইলে যোগোযোগ করুন-

ইমেইলঃ [email protected]
ফেইসবুক পেইজ লিংকঃ https://www.facebook.com/yadbcumilla/

শুভেচ্ছান্তে,
মো:সিফাত জাহিন ভূঁইয়া
সভাপতি
YADB-CUMILLA

Photos from Youth Alliance for Developing Bangladesh - YADB- Cumilla.'s post 16/04/2023

এর পক্ষ থেকে কিছু সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ 2023 💜

জেলা পরিচালনা পর্ষদ এর সুনামধন্য উপদেষ্টা মহোদয় জনাব আব্দুল জলিল স্যার ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
ঈদ সামগ্রী বিতরণে সহযোগিতা করেন জেলা পরিচালনা পর্ষদ এর সভাপতি- মোঃ সিফাত জাহিন ভূঁইয়া,
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের
সাধারণ সম্পাদক- অলি আহমেদ নোমান সহ উক্ত সংগঠনের অসংখ্য সদস্যবৃন্দ।
ঈদের আগে চাউল,তেল,পেঁয়াজ, আলু, চিনি, সেমাই,লবণ,দুধ,কিচমিচ ইত্যাদি উপহার সামগ্রী অসহায় মানুষদের হাতে পৌছে দিতে সক্ষম হয়েছে ...
ঈদের আগে ঈদ সামগ্রী হাতে পেয়ে দুস্থ ও হতদরিদ্র নারী-পুরুষেরা ঈদের খুশিতে পুলকিত হন।

Photos from Youth Alliance for Developing Bangladesh - YADB- Cumilla.'s post 17/03/2023

জাতীয় শিশু দিবসে ৩০ জন সুবিধাবঞ্চিত পথ শিশুর শিক্ষার দায়িত্ব নিয়ে নিল, আলহামদুলিল্লাহ।

ভেদাভেদ নয় জাতি-কুল।
সব শিশুরাই মানবফুল।
সব শিশুকেই ভালোবাসুন,
হাসবে শিশু,খেলবে শিশু,
অধিকার চাই বিশ্বময়,
পড়বে শিশু, শিখবে শিশু,
কোন শিশুকেই অবহেলা নয়।

সমাজের কিছু অবহেলিত শিশুদের নাম “পথ শিশু” এই আবহেলিত শিশুদের পথে পথেই বেরে ওঠা হয়তো সমাজের অঠিকাংশ মানুষ এই শিশুদের দূরে ঠেলে দেয়। আবার কিছু মহৎ উদার মনের মানুষ আছেন যারা মানুষকে মানুষ হিসেবেই ভালোবাসেন। তারাই এই সকল শিশুদের দায়িত্ব নিয়ে থাকেন। ঠিক তেমনি ভাবে স্বেচ্ছাসেবী সংগঠন Youth alliance for developing Bangladesh (YADB-Cumilla) ।
১৭ই মার্চ #জাতীয়_শিশু দিবসে অর্থাৎ আজকের এই দিনে ধর্মসাগর পাড় প্রাঙ্গনে ৩০ জন পথ শিশুদের একত্র করে তাদেরকে শিক্ষা সামগ্রী হাতে তুলে দিয়ে মহৎ একটি উদ্যোগ নেওয়া হল সেটি হচ্ছে তাদেরকে প্রত্যেক সপ্তাহে শুক্রবার বিকেল চারটা থেকে পাঁচটায় ধর্মসাগর পাড় (DSP) অবকাশ প্রাঙ্গনে পড়ানো হবে। এখান থেকে পরবর্তীতে তাদেরকে বিভিন্ন বিদ্যালয়ে আমাদের উদ্যোগেই ভর্তি করানো হবে এবং তাদের পড়াশোনার খরচ বহন করা হবে, ইনশাআল্লাহ।

সবাই আমাদের জন্য দোয়া রাখবেন মহান স্রষ্টা যেন আমাদের সংগঠনের সকল সদস্যকে সুস্থ রাখে ।

BHUIYAN
সভাপতি
YADB-CUMILLA

লিখা:-জাহিদুল হক
ম্যানেজমেন্ট সেক্রেটারি
YADB-CUMILLA

Photos from Youth Alliance for Developing Bangladesh - YADB- Cumilla.'s post 11/03/2023

১১/০৩/২০২৩ খ্রিস্টাব্দ
মাসিক মিটিং এর ব্রিফ:

বিসমিল্লাহির রহমানির রহিম,,
আজ YADB-Cumilla শাখার যে সকল সদস্য মিটিং উপস্থিত ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আলোচনার বিষয়বস্ত:
১৭ই মার্চ জাতীয় শিশু দিবসে পথ শিশুদের খাদ্য সামগ্রী, বই সামগ্রী এছাড়াও তাদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আশা রাখি ১৭ ই মার্চ সকলেই উপস্থিত থেকে এ কার্যক্রম সুন্দরভাবে সম্পাদন করতে পারব। যারা আমাদের পোস্টটি দেখছেন আপনাদের মধ্য থেকে কেউ যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চান , অবশ্যই পেজের ইনবক্সে মেসেজ করে জানাবেন।

"সমাজ কীভাবে শিশুদের প্রতি আচরণ করে তার মধ্য দিয়ে সমাজের চেহারা ফুটে ওঠে”
– নেলসন ম্যান্ডেলা ।

02/03/2023

Best of luck Tahosin & Rahman Mozumdar Efaz for your future contribution in our YADB... 💝💝💝

Photos from Youth Alliance for Developing Bangladesh - YADB- Cumilla.'s post 21/02/2023

#আলহামদুলিল্লাহ,

-কর্তৃক আয়োজিত শহীদ দিবস
ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩
উপলক্ষে,
আজকের সারাদিনের সকল কর্মকান্ডের ছবি এক সাথে তুলে ধরা হলো।
#প্রথমত সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দেরিতে পোস্ট করার জন্য‼️

➡️প্রভাতফেরী,
➡️শহীদ মিনারে পুষ্প স্তবক প্রাদান,
➡️আলোচনা সভা,
➡️উপস্হিত বক্তৃতা,
➡️কমিটিতে নতুন মেম্বার যুক্ত,
➡️আইডি-কার্ড প্রদান ও
➡️পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের বিশাল প্রোগ্রামের সমাপ্তি হলো।

#উক্ত প্রোগ্রামে উপস্হিত সকলকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই।
শত প্রতিকূলতার মাঝেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য!
-আর যারা শত চেষ্টার পরেও আসতে পারেননি তাদের মন খারাপ করার কিছু নেই। আপনাদের ইচ্ছে শক্তিটাই আমাদের কাছে মূল্যবান।
আশা করছি সামনের দিনগুলোতে আপনাদের আমাদের সাথে পাবো।

🚫 আপনাদের ভিতর অনেকেই আছেন যারা নিজেদের মানব সেবায় যুক্ত হতে চাচ্ছেন। তাদের জন্য এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
আপনাদের জন্য সর্বদা অপেক্ষমান থাকবে।
এছাড়াও যারা এই পোস্টটি পড়ছেন আপনারা বা আপনাদের স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির বন্ধু-বান্ধব এর মধ্য থেকে কেউ যদি আমাদের সংগঠনের সদস্য হতে চায় তাদের আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলবেন অথবা নিন্মের ফর্মটি পূরণ করে দিতে বলবেন এবং যাদের কাছে আমাদের প্রোগ্রামটি ভালো লেগেছে তারা উক্ত পোস্টটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSccO0KF0QXeQ9isOs9pi397McaI1C6XqbdcAyNaE1brOhm6gQ/viewform?usp=sf_link

"ধন্যবাদ" সকলকে।

Jahin Bhuiyan
'President'

Want your business to be the top-listed Government Service in Comilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Comilla
3500