6নং জোড়কানন পূর্ব ইউনিয়ন পরিষদ

6নং জোড়কানন পূর্ব ইউনিয়ন পরিষদ

Share

জোড়কানন (পূর্ব)ইউনিয়ন পরিষদে স্বাগতম for the local peoples. We also attempt to digitize some of the documents/forms of UP.

জোড়কানন (পূর্ব)ইউনিয়ন পরিষদে স্বাগতম

জোড়কানন(পূর্ব)ইউনিয়ন পরিষদ কুমিলা জেলার সদর দক্ষিণ উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।অন্যান্য ইউনিয়ন পরিষদের ন্যায় এই ইউনিয়ন পরিষদটিও কিছু বাধ্যতামূলকগুরুত্বপুর্ণ কার্যক্রম সম্পাদন করে থাকে, যেমনঃ আইন-শৃংখলা রক্ষা করা, উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, পরিবার পরিকল্পনা কার্যক্রমেরপ্রসার, স্থানীয় সম্পদের ব্যবহার, জনগণের সম্পত্তি সংরক্ষণ করা, জন্ম-মৃত্যু নিবন্ধন, সব

03/10/2022

দৃষ্টি আকর্ষণ...

ইতোমধ্যে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত বয়ষ্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠী ভাতা ও শিক্ষা উপবৃত্তির পেরোল প্রেরণ করা শুরু হয়েছে। মৃত ভাতাভোগী ব্যতীত (ইউপি থেকে প্রাপ্ত তথ্য মতে) সকল ভাতাভোগীর পেরোল প্রেরণ আজকের মধ্যে সম্পন্ন হবে বলে প্রত্যাশা করছি। এবং আগামী ১৫/২০ দিনের মধ্য থেকে ভাতাভোগীগণ তাদের নগদ হিসাবে ভাতার অর্থ পাওয়া শুরু করবেন।
এই সময়ে একশ্রেণীর প্রতারক চক্র সমাজসেবা অধিদপ্তর/উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচয় প্রদান করে অসহায়, দু:স্থ ভাতাভোগীদের মিথ্যা কথা বলে পিন কোড হাতিয়ে নেওয়ার প্রচেষ্টা চালাতে পারে। কোন ভাতাভোগী যেন কোন প্রতারককে তাদের নগদ হিসাবের পিন কোড প্রদান না করেন (এ বিষয়ে ভাতাভোগীদের সচেতন করার জন্য সকল নাগরিককে এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত অবস্থান থেকে বা সমাজের সচেতন নাগরিক হিসেবে নাগরিক দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি সনিবন্ধ অনুরোধ রইল। ইতোমধ্যে কেউ যদি কোন প্রতারককে পিন কোড প্রদান করে থাকেন তাহলে অনুগ্রহ পূর্বক প্রতারকের মোবাইল নম্বর সহ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগের জন্য বিনীত অনুরোধ রইল।
বি: দ্র: সমাজসেবা কার্যালয় থেকে কোন ভাতাভোগীকে ফোন দিয়ে পিনকোড চাওয়া হয় না।

Want your business to be the top-listed Government Service in Comilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Vill : Gowal Gown, P. O: Dhanpur, Up : Comilla Sadar Dakshin, Dist : Comilla
Comilla
3504