📚 গল্পের ভেতর হারিয়ে যেতে চান?
আপনার প্রিয় লেখকের জনপ্রিয় সব উপন্যাস এখন আমাদের পাঠাগারে! 🌿
রোমাঞ্চ, ভালোবাসা, রহস্য, ইতিহাস কিংবা জীবনঘনিষ্ঠ গল্প—সব ধরনের বইয়ের সমৃদ্ধ সংগ্রহ নিয়ে অপেক্ষায় আমাদের পাঠাগার।
🎥 ভিডিওতে দেখে নিন পাঠাগারের নতুন ও জনপ্রিয় উপন্যাসের সংগ্রহ।
আজই চলে আসুন, পছন্দের বইটি হাতে নিয়ে শুরু হোক নতুন এক গল্পের যাত্রা। ✨
📖 নীরব পরিবেশ
🪑 আরামদায়ক রিডিং স্পেস
👧 শিশু-কিশোরদের জন্য আলাদা কর্নার
💡 নিয়মিত নতুন বই সংযোজন
#পাঠাগার #উপন্যাস #বইপড়া #বাংলাবই
উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরি, হোমনা
নতুন আঙ্গিকে পাবলিক লাইব্রেরিটি আমাদের তরুণ সমাজের জন্য দারুণভাবে কাজে দিবে।
জ্ঞানের ঠিকানা, হোমনাবাসীর প্রিয় পাঠাগার!
উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরী, হোমনা, কুমিল্লা।
উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরীতে রয়েছে শিশু, কিশোর ও প্রাপ্ত বয়স্ক সকল বয়সের পাঠকদের জন্য সুন্দর ও মনোরম পরিবেশ।
👧 শিশুদের জন্য আলাদা কিডস জোন, যেখানে তারা আনন্দের সাথে বই পড়তে ও শিখতে পারবে।
📖 বড়দের জন্য রয়েছে শান্ত ও আরামদায়ক রিডিং রুম, মনোযোগ দিয়ে পড়াশোনার উপযুক্ত স্থান।
🛜 লাইব্রেরীতে রয়েছে ইন্টারনেট সুবিধা সহ ডিজিটাল রিসোর্স।
📚 সমৃদ্ধ বই সংগ্রহ, নিরিবিলি পরিবেশ এবং সবার জন্য উন্মুক্ত জ্ঞানচর্চার সুযোগ।
আজই চলে আসুন আপনার প্রিয় পাঠাগারে—
বই হোক সবার সেরা বন্ধু।
14/04/2026
হোমনা উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরীর পক্ষ থেকে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা💐💜
04/04/2026
📢 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
হোমনা উপজেলা প্রশাসন লাইব্রেরীতে প্রতি শুক্রবার ও শনিবার শিক্ষার্থীদের জন্য Spoken English ক্লাস পরিচালিত হয়।
🕒 সময়: দুপুর ২:৪০ মিনিট থেকে ৪:১০ মিনিট পর্যন্ত।
📅 তারিখ: ৪ এপ্রিল ২০২৬
📊 আজকের দিনে শিক্ষার্থীদের শেখার অগ্রগতি মূল্যায়নের জন্য Monthly Assessment Test নেওয়া হচ্ছে।
🎯 যদি আপনার শিশুর ইংরেজিতে দক্ষতা বাড়াতে চান, তাহলে এখনই ভর্তি হয়ে যেতে পারেন।
📍 ভর্তি ও যোগাযোগ:
উপজেলা প্রশাসন লাইব্রেরী, হোমনা, কুমিল্লা
20/03/2026
প্রিয় হোমনাবাসী,
আসসালামু আলাইকুম!
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উপজেলা প্রশাসন, হোমনা, কুমিল্লার পক্ষ থেকে দেশ ও প্রবাসের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক!
মোঃ শহিদুল ইসলাম
উপজেলা নির্বাহী অফিসার
হোমনা, কুমিল্লা
Uno Homna উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরি, হোমনা
📢 হোমনা উপজেলার শিক্ষার্থীদের জন্য সুখবর!
হোমনা উপজেলা প্রশাসন লাইব্রেরিতে আবারও নতুন করে শুরু হয়েছে Spoken English Program 🎉
আজকে শিক্ষার্থীদের Writing Skills যাচাই করার জন্য একটি পরীক্ষার আয়োজন করা হয়েছে।
এই উদ্যোগ শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বাড়াতে বড় ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
আগ্রহী শিক্ষার্থীরা সুযোগটা কাজে লাগাও—নিজেকে এগিয়ে নেওয়ার এটাই সঠিক সময়! 💪📚
📚 গ্রন্থাগার মানেই নীরব এক জ্ঞানের ভুবন।
এখানে বই কথা বলে, চিন্তা বড় হয়, আর স্বপ্ন পায় নতুন দিশা।
আজই আসুন—বইয়ের সাথে বন্ধুত্ব গড়ুন। 🌱
উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরী, হোমনা, কুমিল্লা।
13/01/2026
📚 সুসংবাদ শিক্ষার্থীদের জন্য!
আমাদের পাঠাগারে IELTS-এর নতুন ও আপডেটেড বই সংযোজন করা হয়েছে। যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই বইগুলো হবে দারুণ সহায়ক।
আজই এসে দেখে যান ও প্রস্তুতি শুরু করুন ✨
উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরী, হোমনা, কুমিল্লা।
#হোমনা
#পড়াশোনা
#বই
#জ্ঞান
02/01/2026
পাঠাগার খোলা থাকে প্রতিদিন 📚
জ্ঞানচর্চার ধারাবাহিকতা বজায় রাখতে শুক্র, শনিবারসহ প্রতিদিন আমাদের পাঠাগার খোলা থাকে।
পাঠক ও শিক্ষার্থীদের জন্য নিরবচ্ছিন্ন পড়াশোনার পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরী, হোমনা, কুমিল্লা।
#হোমনা
#জ্ঞান চর্চা
#পড়াশোনা
#বই
30/11/2025
🎉 বিদায় সংবর্ধনা ও কৃতজ্ঞতা প্রকাশ 🎉
আমাদের প্রিয় UNO মহোদয় হোমনা এলাকাবাসীর কল্যাণের জন্য যে অসাধারণ পাঠাগার প্রতিষ্ঠা করেছেন, তা আজ আমাদের জন্য জ্ঞানচর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।
তাঁর আন্তরিক প্রচেষ্টা, দূরদৃষ্টি ও মানবিক চিন্তাধারা আমাদের সমাজকে দিয়েছে এক নতুন আলোকবর্তিকা।
তিনি পদোন্নতি প্রাপ্ত হয়ে অন্য কর্মস্থলে যোগদান করবেন। আমরা তাঁর বিদায়কে কেবল আনুষ্ঠানিকতা হিসেবে দেখি না—এটি আমাদের গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতীক।
পাঠাগারের পক্ষ থেকে আমরা UNO মহোদয়কে আন্তরিক বিদায় সংবর্ধনা জানাই।
তাঁর নতুন কর্মস্থলে যেন তিনি আরও সফল হন, মানুষের কল্যাণে কাজ করার শক্তি ও অনুপ্রেরণা বজায় রাখেন—এই কামনা করি।
ধন্যবাদ, স্যার —
এই পাঠাগার আপনাকে স্মরণ করবে,
এই এলাকাবাসী আপনাকে সম্মান করবে।
---
#হোমনা_উপজেলা_প্রশাসন_লাইব্রেরী
#জ্ঞানচর্চা
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Comilla
3546
