BSTI Cumilla News

BSTI Cumilla News

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BSTI Cumilla News, Government Organization, Dhaka-Chattogram Highway, Batabaria, Halimanagar, South Sadar, Cumilla-3502., Comilla.

Photos from BSTI Cumilla News's post 31/03/2026

*মোবাইল কোর্ট*
*বিএসটিআই, কুমিল্লা*
তারিখ: ৩১ মার্চ, ২০২৬ খ্রি.
জরিমানা: ১০,০০০/- (দশ হাজার টাকা)

অদ্য ৩১.০৩.২০২৬ তারিখে উপজেলা প্রশাসন, দাউদকান্দি, কুমিল্লা ও বিএসটিআই জেলা কার্যালয়, কুমিল্লা এর যৌথ উদ্যোগে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় ।

উক্ত অভিযানে
১. মেসার্স এক্সপিড সিএনজি ফিলিং স্টেশন, দাউদকান্দি, কুমিল্লা; প্রতিষ্ঠানটির অকটেন জ্বালানি তেলে ভেজাল সন্দেহে বিএসটিআইয়ের ল্যাবে পরীক্ষার উদ্দেশ্যে নমুনা সংগ্রহ করা হয় এবং অয়েল স্টোরেজ ট্যাংক এর ক্যালিব্রেশন সনদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার ৭দিনের মধ্যে আবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়।

২. মেসার্স রাবেয়া সিএনজি কম্পলেক্স লিমিটেড , গৌরিপুর, দাউদকান্দি, কুমিল্লা এর অকটেন ক্রয়ের রশিদ না থাকায় এবং বিক্রয়ে অসামঞ্জস্য থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১০,০০০/- অর্থদণ্ড আরোপ করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রেদোয়ান ইসলাম, সহকারী কমিশনা (ভূমি), দাউদকান্দি, কুমিল্লা এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব মোঃ শামস তাবরেজ, পরিদর্শক (মেট্রোলজি), জনাব আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি এবং জনাব আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম)।

জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Photos from BSTI Cumilla News's post 26/03/2026

*মোবাইল কোর্ট*
*বিএসটিআই, কুমিল্লা*
তারিখ: ২৬ মার্চ, ২০২৬ খ্রি.
জরিমানা: ২৫,০০০/- ( পঁচিশ হাজার টাকা)

অদ্য ২৬.০৩.২০২৬ তারিখে জেলা প্রশাসন, কুমিল্লা ও বিএসটিআই জেলা কার্যালয়, কুমিল্লা এর যৌথ উদ্যোগে কুমিল্লা আদর্শ সদরে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় ।

উক্ত অভিযানে
১. মেসার্স মাস্টার এন্ড সন্স ফিলিং স্টেশন, আলেখার চর বিশ্বরোড, আদর্শ সদর, কুমিল্লা; প্রতিষ্ঠানটি ডিজেল ও অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ৫ লিটারে যথাক্রমে ৯০ এবং ৭০ মি.লি. কম প্রদান করায় 'ওজন এবং পরিমাপ মানদণ্ড আইন-২০১৮' এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা মাত্র) অর্থদণ্ড করা হয়।
২. মেসার্স রহমান ফিলিং স্টেশন, আদর্শ সদর, কুমিল্লা এর ০১ টি অকটেন ও ০২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের তেল পরিমাপে সঠিকতা পাওয়া যায়।
৩. মেসার্স হাজী এন্ড সন্স ফিলিং স্টেশন, আদর্শ সদর, কুমিল্লা এর ০১টি অকটেন ও ০১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের তেল পরিমাপে সঠিকতা পাওয়া যায়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব মোঃ শামস তাবরেজ, পরিদর্শক (মেট্রোলজি)।

জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Photos from BSTI Cumilla News's post 12/03/2026

*মোবাইল কোর্ট*
*বিএসটিআই, কুমিল্লা*
তারিখ: ১২ মার্চ, ২০২৬ খ্রি.
জরিমানা: ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা)

অদ্য ১২.০৩.২০২৬ তারিখে উপজেলা প্রশাসন, চৌদ্দগ্রাম ও বিএসটিআই জেলা কার্যালয়, কুমিল্লা এর যৌথ উদ্যোগে চৌদ্দগ্রাম উপজেলা, কুমিল্লায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় ।

উক্ত অভিযানে টিপানী এগ্রো ফুড এন্ড বেভারেজ, বিসিক শিল্পনগরী,চৌদ্দগ্রাম, কুমিল্লা সিএম লাইসেন্স গ্রহণ ব্যাতীত "চাটনী" (ব্র্যান্ড: টিপানী) পণ্যে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার এর জন্য 'বিএসটিআই আইন -২০১৮' এর ১৫/২৭ ধারা অনুযায়ী ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা মাত্র) অর্থদণ্ড করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: নুরুল আমিন, উপজেলা প্রশাসন, চৌদ্দগ্রাম এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব মো: আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম), জনাব আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি), জনাব এস.এম. শাকিল ইউসুফ, ফিল্ড অফিসার(সিএম), জনাব মোঃ শামস তাবরেজ, পরিদর্শক (মেট্রোলজি)

জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Photos from BSTI Cumilla News's post 11/03/2026

*মোবাইল কোর্ট*
*বিএসটিআই, কুমিল্লা*
তারিখ: ১০ মার্চ, ২০২৬ খ্রি.
জরিমানা: ৩,০০০/- (তিন হাজার টাকা)

অদ্য ১০.০৩.২০২৬ তারিখে জেলা প্রশাসন, কুমিল্লা ও বিএসটিআই জেলা কার্যালয়, কুমিল্লা এর যৌথ উদ্যোগে কুমিল্লা আদর্শ সদরে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় ।

উক্ত অভিযানে
১. রায়হান মিয়া মাংস দোকান, চকবাজার, আদর্শ সদর, কুমিল্লা; বৈধ ভেরিফিকেশন ব্যাতীত ওজনযন্ত্র ব্যবহার এর জন্য 'ওজন এবং পরিমাপ মানদণ্ড আইন-২০১৮' এর ৩২(১)/৪৮ ধারা অনুযায়ী ২,০০০/- (দুই হাজার টাকা মাত্র) অর্থদণ্ড করা হয়।
২. মায়ের দোয়া, চকবাজার, আদর্শ সদর, কুমিল্লা প্রতিষ্ঠানটিকে বৈধ ভেরিফিকেশন ব্যাতীত ওজনযন্ত্র ব্যবহার এর জন্য 'ওজন এবং পরিমাপ মানদণ্ড আইন-২০১৮' এর ৩২(১)/৪৮ ধারা অনুযায়ী ১,০০০/- (এক হাজার টাকা মাত্র) অর্থদণ্ড করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রাফিদ খান সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা, আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব মোঃ শামস তাবরেজ, পরিদর্শক (মেট্রোলজি); জনাব মোঃ রাজিব ফকির , ফিল্ড অফিসার (সিএম)।

জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Photos from BSTI Cumilla News's post 11/03/2026

অভিযোগের ভিত্তিতে অদ্য ১১-০৩-২৬ তারিখে আল করিম কনজুমার, বাবুটিপাড়া,ইলিয়টগঞ্জ, মুরাদনগরে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।উক্ত অভিযানে ব্ল্যাক টি,সরিষার তেলের মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দ্রুত নবায়নের জন্য তাগাদা প্রদান করা হয়।এছাড়া, প্রতিষ্ঠানে ফিশ ফিড,পোল্ট্রি ফিডের অস্তিত্ব পাওয়া যায়নি।

২)মেসার্স খালেক এন্ড সন্স ফিলিং স্টেশন, মাধাইয়া,চান্দিনা,কুমিল্লায় প্রতি ৫ লিটারে ৩১০মি.লি. কম প্রদান করায় ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিট ডিটেন/বন্ধ করা হয়

06/03/2026

*মোবাইল কোর্ট*
*বিএসটিআই, কুমিল্লা*
তারিখ: ০৫ মার্চ, ২০২৬ খ্রি.
জরিমানা: ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা)

০৫.০৩.২০২৬ তারিখে জেলা প্রশাসন, কুমিল্লা ও বিএসটিআই জেলা কার্যালয়, কুমিল্লা এর যৌথ উদ্যোগে কুমিল্লা আদর্শ সদরে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় ।

উক্ত অভিযানে
১. শীতলভাণ্ডার, মনোহরপুর, আদর্শ সদর, কুমিল্লা; প্রতিষ্ঠানটিকে ফার্মান্টেড মিল্ক(দই) পণ্যে প্রতি কেজি ওজনে ১০০ গ্রাম কম প্রদান করায় 'ওজন এবং পরিমাপ মানদণ্ড আইন-২০১৮' এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৪,০০০/- (চার হাজার টাকা মাত্র) অর্থদণ্ড করা হয়।
২. ভাগবতী পেড়া ভাণ্ডার, মনোহরপুর, আদর্শ সদর, কুমিল্লা; প্রতিষ্ঠানটিকে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ফার্মান্টেড মিল্ক (দই) পণ্য উৎপাদন ও বিক্রয় করায় 'ওজন এবং পরিমাপ মানদণ্ড আইন-২০১৮' এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ১৫,০০০/- (পনেরো হাজার টাকা মাত্র) অর্থদণ্ড করা হয়।
৩. মিঠাই, মনোহরপুর, আদর্শ সদর, কুমিল্লা; প্রতিষ্ঠানটিকে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ফার্মান্টেড মিল্ক (দই), ব্রেড পণ্য উৎপাদন ও বিক্রয় করায় 'ওজন এবং পরিমাপ মানদণ্ড আইন-২০১৮' এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ৬,০০০/- (ছয় হাজার টাকা মাত্র) অর্থদণ্ড করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আসিফুল হক, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা, আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা, এবং ফাইয়াজ খান,সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব মোঃ শামস তাবরেজ, পরিদর্শক (মেট্রোলজি); জনাব মোঃ লুৎফর রহমান, পরিদর্শক (মেট্রোলজি), এস. এম. শাকিল ইউসুফ, ফিল্ড অফিসার (সিএম)।

জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Photos from BSTI Cumilla News's post 02/03/2026

মোবাইল কোর্ট*
*বিএসটিআই, কুমিল্লা*
তারিখ: ০২ মার্চ, ২০২৬ খ্রি.
*জরিমানা: ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা)*

অদ্য ০২.০৩.২০২৬ তারিখে উপজেলা প্রশাসন, আশুগঞ্জ,ব্রাহ্মণবাড়িয়া এবং বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা এর যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় ।

১) মেয়াদবিহীন ফার্মেন্টেড মিল্ক ও রসমালাই বিক্রয়ের অভিযোগে মেসার্স রাসেল বেকারি এন্ড সুইটমিট, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিষ্ঠানকে "ওজন ও পরিমাপ মানদন্ড আইন:২০১৮" এর ৪১ ধারা অনুযায়ী ১৫,০০০ টাকা অর্থদন্ড করা হয়।

২)পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক, ব্রেড ও কেক পণ্য মোড়কজাত ও বিক্রয় করায় পিউর সুইটমিট ও বেকারী, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিষ্ঠানকে "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮" এর ৪১ ধারা অনুযায়ী ১০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

৩)পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ব্রেড ও কেক পণ্য মোড়কজাত ও বিক্রয় করায় মেসার্স আনন্দ কনফেকশনারি, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিষ্ঠানকে "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮" এর ৪১ ধারা অনুযায়ী ৫,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।


বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কাজী রবিউস সারোয়ার , সহকারী কমিশনার (ভূমি), আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা প্রকৌ. আরিফ উদ্দিন প্রিয়(পরিদর্শক,মেট্রোলোজি), জনাব মো: লুৎফর রহমান (পরিদর্শক,মেট্রোলজি)।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Photos from BSTI Cumilla News's post 02/03/2026

মোবাইল কোর্ট*
*বিএসটিআই, কুমিল্লা*
তারিখ: ২ মার্চ, ২০২৬ খ্রি.
স্থান: বরুড়া, কুমিল্লা
জরিমানা: ৩০,০০০/- (তিরিশ হাজার টাকা)

অদ্য ০২.০৩.২০২৬ তারিখে উপজেলা প্রশাসন, বরুড়া, কুমিল্লা ও বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা এর যৌথ উদ্যোগে বরুড়া, কুমিল্লায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় ।
উক্ত অভিযানে কবির এন্টারপ্রাইজ, ইউনুস মার্কেট, হরুয়া, বরুড়া, কুমিল্লা*; প্রতিষ্ঠানটি বিএসটিআই'র মান সনদ গ্রহণ ব্যতীত ভোজ্য তেল পণ্যের মোড়কে বিএসটিআই'র মান চিহ্ন ব্যবহার করায় 'বিএসটিআই আইন ২০১৮' এর ১৫/২৭ধারা অনুযায়ী ৩০,০০০/- (তিরিশ হাজার টাকা) অর্থদণ্ড করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আহসান হাফিজ, সহকারী কমিশনার (ভূমি), বরুড়া,কুমিল্লা এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব ইকবাল আহাম্মদ, ফিল্ড অফিসার(সিএম), এবং জনাব মো: শামস তাবরেজ, পরিদর্শক (মেট্রোলজি)।
জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Photos from BSTI Cumilla News's post 27/02/2026

*মোবাইল কোর্ট*
*বিএসটিআই, কুমিল্লা*
তারিখ: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি.
**অর্থদণ্ড: ১,০০,০০০/- (এক লক্ষ টাকা)**

*বাধ্যতামূলক পণ্যের আওতাভুক্ত স্কীন ক্রিম পণ্যের অনুকূলে লাইসেন্স গ্রহণের নিমিত্ত আবেদন ব্যতিরেকে বিভিন্ন ব্র্যান্ডের স্কীন ক্রিম পণ্য বিক্রয়।*

২৬.০২.২০২৬ তারিখে বিএসটিআই জেলা কার্যালয়, কুমিল্লা ও বাঞ্চারামপুর উপজেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া এর যৌথ উদ্যোগে বাঞ্ছারামপুর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় ।

উক্ত অভিযানে বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণের আওতাভুক্ত *স্কিন ক্রিম* পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের নিমিত্ত আবেদন ব্যতিরেকে বিভিন্ন ব্র্যান্ডের স্কীন ক্রিম পণ্য বিক্রয় - বিতরণের অপরাধে
১. ** স্বপ্ন ছোয়া সুপার শপ, বাঞ্চারামপুর বড় বাজার, বাঞ্চারামপুর** প্রতিষ্ঠানটিকে *বিএসটিআই আইন ২০১৮* এর ৩১ ধারায় *পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড* প্রদান করা হয়।
২. **ছয় তারা কসমেটিকস, বাঞ্চারামপুর বড় বাজার, বাঞ্চারামপুর**প্রতিষ্ঠানটিকে *বিএসটিআই আইন ২০১৮* এর ৩১ ধারায় *পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড* প্রদান করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: রবিউল হাসান ভূঁইয়া, সহকারী কমিশনার(ভূমি), উপজেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া এর উপস্থিতিতে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব *মোঃ রাজিব ফকির *, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব *প্রকৌঃ আরিফ উদ্দিন প্রিয়*, পরিদর্শক (মেট্রোলজি)।

জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Photos from BSTI Cumilla News's post 26/02/2026

*মোবাইল কোর্ট*
*বিএসটিআই, কুমিল্লা*
তারিখ: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি.
**অর্থদণ্ড: ১,০০,০০০/- (এক লক্ষ টাকা)**

*অবৈধ মুড়ির কারখানার স্বত্বাধিকারীকে এক লক্ষ টাকা অর্থদণ্ড ও কারখানা সিলগালা*

অদ্য ২৬.০২.২০২৬ তারিখে বিএসটিআই জেলা কার্যালয়, কুমিল্লা ও উপজেলা প্রশাসন, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা এর যৌথ উদ্যোগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় ।

উক্ত অভিযানে বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণের আওতাভুক্ত *মুড়ি* পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের নিমিত্ত আবেদন ব্যতিরেকে মুড়ি পণ্য উৎপাদন, বিক্রয় - বিতরণের অপরাধে **মেসার্স মমতা মুড়ির মিল, পদুয়ার বাজার বিশ্বরোড, সদর দক্ষিণ, কুমিল্লা** প্রতিষ্ঠানটিকে *বিএসটিআই আইন ২০১৮* এর ৩১ ধারায় *এক লক্ষ টাকা অর্থদণ্ড* প্রদান করা হয় এবং *কারখানাটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা* করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সজীব তালুকদার, সহকারী কমিশনার(ভূমি), উপজেলা প্রশাসন, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা এর উপস্থিতিতে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব *মোঃ আমিনুল ইসলাম শাকিল*, ফিল্ড অফিসার (সিএম)। উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জনাব *মোঃ শামস তাবরেজ*, পরিদর্শক (মেট্রোলজি)।

জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Photos from BSTI Cumilla News's post 19/02/2026

মোবাইল কোর্ট*
*বিএসটিআই, কুমিল্লা*
তারিখ: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি.
*জরিমানা: ২০,০০০/- (বিশ হাজার টাকা)*

* পবিত্র মাহে রমযান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মান নিয়ন্ত্রণ ও জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্য দেবিদ্বার উপজেলা প্রশাসন, কুমিল্লা এবং বিএসটিআই জেলা কার্যালয়, কুমিল্লা এর মোবাইল কোর্ট অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান*

অদ্য ১৯.০২.২০২৬ তারিখে উপজেলা প্রশাসন, দেবিদ্বার,কুমিল্লা এবং বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা এর যৌথ উদ্যোগে দেবিদ্বার উপজেলা, কুমিল্লাতে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় ।

১) মেয়াদোত্তীর্ণ পণ্য 'ঘি' (ব্র্যান্ড: পুষ্টি) বিক্রয়ের উদ্দেশ্য প্রদর্শনের জন্য ইব্রাহীম স্টোর, দেবিদ্বার,কুমিল্লা প্রতিষ্ঠানকে "ওজন ও পরিমাপ মানদন্ড আইন:২০১৮" এর ধারা ২৪(৭) লঙ্ঘন করায় ৪১ ধারা অনুযায়ী ১০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়

২)পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক পণ্য মোড়কজাত ও বিক্রয় করায় মুসলিম সুইটস এন্ড বেকারী,নিউ মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা প্রতিষ্ঠানকে "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮" অনুযায়ী ২৪(১) ধারা লঙ্ঘনের কারণে ৪১ ধারা অনুযায়ী ৫,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

৩)পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ব্ল্যাক টি পণ্য মোড়কজাত ও বিক্রয় করায় হরে কৃষ্ণ সাহা ,নিউ মার্কেট,দেবিদ্বার, কুমিল্লা প্রতিষ্ঠানকে "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮" অনুযায়ী ২৪(১) ধারা লঙ্ঘনের কারণে ৪১ ধারা অনুযায়ী ৫,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।


বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়সল উদ্দিন , সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,উপজেলা প্রশাসন,দেবিদ্বার,কুমিল্লা এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব আরিফ উদ্দিন প্রিয়(পরিদর্শক,মেট্রোলোজি) , জনাব এস.এম. শাকিল ইউসুফ (ফিল্ড অফিসার,সি এম)।
জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Photos from BSTI Cumilla News's post 03/02/2026

মোবাইল কোর্ট*
*বিএসটিআই, কুমিল্লা*
তারিখ: ০৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি.
*জরিমানা: ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা)*

* ফরিদগঞ্জ উপজেলা, চাঁদপুর বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান*

অদ্য ০৩.০২.২০২৬ তারিখে জেলা প্রশাসন,চাঁদপুর এবং বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা এর যৌথ উদ্যোগে ফরিদগঞ্জ, চাঁদপুরে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় ।

উক্ত অভিযানে বিএসটিআই এর লাইসেন্স গ্রহণ ব্যাতীত বিস্কুট , কেক, ব্রেড পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহার এবং তৎসংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায় মোহাম্মদিয়া বেকারী,গার্লস স্কুল রোড,ফরিদগঞ্জ, চাঁদপুর প্রতিষ্ঠানকে বিএসটিআই আইন ২০১৮ এর ২৭ ধারায় ২৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাজমুস শাহাদাত ফাহিম , সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,জেলা প্রশাসন,চাঁদপুর এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব প্রকৌশলী আমিনুল ইসলাম শাকিল (ফিল্ড অফিসার,সিএম), জনাব এস.এম. শাকিল ইউসুফ (ফিল্ড অফিসার,সি এম),জনাব শামস তাবরেজ(পরিদর্শক, মেট্রোলোজি)।
জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Want your business to be the top-listed Government Service in Comilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Address

Dhaka-Chattogram Highway, Batabaria, Halimanagar, South Sadar, Cumilla-3502.
Comilla
3502