৯ আত-তওবা, আয়াত: ১২৮
لَقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِیْزٌ عَلَیْهِ مَا عَنِتُّمْ حَرِیْصٌ عَلَیْكُمْ بِالْمُؤْمِنِیْنَ رَءُوْفٌ رَّحِیْمٌ
দেখো, তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকে একজন রসূল। তোমাদের ক্ষতির সম্মুখীন হওয়া তার জন্য কষ্টদায়ক। সে তোমাদের কল্যাণকামী। মুমিনদের প্রতি সে স্নেহশীল ও করুণাসিক্ত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৬ নং ওয়ার্ড কুমিল্লা মহানগরী
আল্লাহর আইন চাই,
সৎ লোকের শাসন চাই।
দলে দলে যোগ দিন
সফল করুন।
৩ আলে-ইমরান, আয়াত: ৩১
قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِیْ یُحْبِبْكُمُ اللّٰهُ وَ یَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ ؕ وَ اللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ
হে নবী! লোকদের বলে দাওঃ “যদি তোমরা যথার্থই আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গোনাহ মাফ করে দেবেন। তিনি বড়ই ক্ষমাশীল ও করুণাময়।”
07/04/2026
أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ: حَدَّثَنَا سَلَمَةُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْمُبَارَكِ، قَالَ: أَنْبَأَنَا وُهَيْبٌ يَعْنِي ابْنَ الْوَرْدِ، قَالَ: أَخْبَرَنِي عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ مَاتَ وَلَمْ يَغْزُ، وَلَمْ يُحَدِّثْ نَفْسَهُ بِغَزْوٍ، مَاتَ عَلَى شُعْبَةِ نِفَاقٍ»
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যাক্তি জিহাদ না করে মারা গেল বা তার মনে যুদ্ধের বাসনা জাগলো না, তার মৃত্যু হলো নিফাকের একটি অংশ (জিহাদ বিমুখ হওয়া)-এর উপর।
সুনানে আন-নাসায়ী: ৩০৯৭
হাদিসের মান: সহিহ হাদিস
আলহামদুলিল্লাহ সব সময়।
৩ আলে-ইমরান, আয়াত: ১৪
زُیِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَ الْبَنِیْنَ وَ الْقَنَاطِیْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَ الْفِضَّةِ وَ الْخَیْلِ الْمُسَوَّمَةِ وَ الْاَنْعَامِ وَ الْحَرْثِ ؕ ذٰلِكَ مَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا ۚ وَ اللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ
মানুষের জন্য নারী, সন্তান, সোনা-রূপার স্তূপ, সেরা ঘোড়া, গবাদী পশু ও কৃষি ক্ষেতের প্রতি আসক্তিকে বড়ই সুসজ্জিত ও সুশোভিত করা হয়েছে। কিন্তু এগুলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সামগ্রী মাত্র। প্রকৃতপক্ষে উত্তম আবাস তো রয়েছে আল্লাহর কাছে।
কুমিল্লায় ককটেল বিস্ফোরণে পুরোহিতসহ ৩ জন আহত ঘটনায় কুমিল্লা মহানগরী জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
প্রেস বিজ্ঞপ্তি :
কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকায় ককটেল বিস্ফোরণে মন্দিরের পুরোহিতসহ তিনজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী।
এক বিবৃতিতে মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ ও সেক্রেটারি মু. মাহবুবুর রহমান বলেন, শনিবার সন্ধ্যায় ঠাকুরপাড়া কালিমন্দির ও পাশ্ববর্তী বাগানবাড়ি জামে মসজিদের নিকট দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা।
এই ঘটনায় তাৎক্ষনিক মহানগরী জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান ও সহকারি সেক্রেটারী মু.কামারুজ্জামান সোহেল এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কালীবাড়ি শিব মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন।
নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনকে দাবি জানান। একই সঙ্গে তারা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
05/03/2026
৫ই আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেন নি।
কোটি-কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?
জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।
©আমীরে জামায়াত
Dear fellow citizens,
We express our sincere gratitude to you for casting your votes in large numbers throughout the day in such a positive and peaceful atmosphere.
However, we are not satisfied with the process surrounding the election results. From candidates of the 11-party alliance narrowly and suspiciously losing in various constituencies, to repeated inconsistencies and fabrications in unofficial result announcements, the Election Commission’s reluctance to publish voter turnout percentages, and indications that a section of the administration leaned towards a major party- all of this undoubtedly raises serious questions about the integrity of the results process.
Therefore, we urge everyone to remain patient and await the official programme of the 11-party alliance. Our struggle for justice in pursuit of a humane Bangladesh will continue, Insha’Allah.
প্রিয় দেশবাসী,
গতকাল সারাদিন শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য আপনাদের সবাইকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
তবে নির্বাচনের ফলাফল তৈরি ও ঘোষণার ধরন আমাদের কাছে পরিষ্কার নয়। অনেক জায়গায় আমাদের প্রার্থীরা অল্প ভোটে রহস্যজনকভাবে হেরে গেছেন। ফলাফলে বারবার গরমিল ও সাজানো দেখা যাচ্ছে এবং প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা পালন করেনি বলে মনে হচ্ছে। এসব কারণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।
আমরা সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করছি। আমাদের জোটের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করুন। একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ন্যায়ের লড়াই চলবেই, ইনশাআল্লাহ।
Click here to claim your Sponsored Listing.
