30/03/2025
আলহামদুলিল্লাহ...
"সামাজিক উন্নয়নের পথে আমরা একসাথে"
একটি অরাজনৈতিক সামাজিক উন্নয়নমূলক সংগঠন
30/03/2025
আলহামদুলিল্লাহ...
আলহামদুলিল্লাহ...
আরও একটি মহৎ কাজের তাওফিকপ্রাপ্ত হলাম।
আল্লাহ তায়ালার মেহেরবানীতে আমরা ২২ টি পরিবারকে ঈদ বাজার করে দিতে তাওফিকপ্রাপ্ত হয়েছি।
আল্লাহ তায়ালা সংশ্লিষ্ট সকলকে উত্তম বিনিময় দান করুন। আমীন।
29/03/2025
আলহামদুলিল্লাহ...
মহান রব্বুল আলামিনের মেহেরবানীতে আমরা ঈদুল ফিতর উপলক্ষে মানবসেবা যুবকল্যাণ ফাউন্ডেশন ManobSheba Youth Welfare Foundation এর উদ্যোগে গরীব, অসহায় ও দুস্থ পরিবারকে ঈদ সামগ্রী উপহার দেয়ার উদ্যোগ গ্রহণ করেছি।
যারা এই মহৎ কাজে অংশগ্রহণ করেছেন আল্লাহ তায়ালা তাদেরকে উভয় জগতের সফলতা দান করেন, আমীন।
18/02/2025
সামনেই গরম, আবার রমজানও বটে। আর আমাদের গ্রাম-গঞ্জের বিদ্যুতের যেই দুরবস্থা, তাই দীর্ঘদিন যাবৎ আমরা ভাবছিলাম যে যদি মসজিদে একটা সোলার বা আইপিএস এর ব্যবস্থা করা যায় তাহলে অনেক ভালো হয়। আগত রমজানে মুসল্লীগণ একটু স্বস্তির সাথে ইবাদতে মনযোগী হতে পারবে ইন শা আল্লাহ ।
আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন ধর্মপ্রাণ প্রবাসী ভাইদের আর্থিক সহযোগিতা ও অনেকের পরিশ্রমে মানবসেবা যুবকল্যাণ ফাউন্ডেশন ManobSheba Youth Welfare Foundation এর উদ্যোগে পাড়াতলী দক্ষিণপাড়া জামে মসজিদের জন্য সোলারের ব্যবস্থা করতে পেরেছি।
Special thanks to Mr. for extending a helping hand in this great cause. May Allah Almighty grant him and his family good health and success in both worlds.
যাদের আর্থিক, পরিশ্রম ও চিন্তার মাধ্যমে এই মহৎ কাজটি সমাধা করতে পেরেছি আল্লাহ তায়ালা তাদেরকে উভয় জগতের সফলতা দান করেন। আমিন।
17/02/2025
শিক্ষা জাতির মেরুদণ্ড।
কিন্তু এখনো অনেক পরিবার আছে যারা আর্থিক সংকটের কারণে বাচ্চাদের পড়াশোনা করাতে পারে না। পড়াশোনার খরচ বহন করতে পারে না।
তাই মানবসেবা যুবকল্যাণ ফাউন্ডেশন ManobSheba Youth Welfare Foundation উদ্যোগ নিয়েছে আল্লাহর তাওফিকে আপনাদের সহযোগিতায় এমন বাচ্চাদের পড়াশোনার খরচ বহন করার৷ এরই ধারাবাহিকতায় আমরা প্রথম বারের মত দুটি বাচ্চার াসের মাসিক বেতন তাদের প্রতিষ্ঠান প্রধানের হাতে তুলে দিয়েছি আলহামদুলিল্লাহ।
যাদের সহযোগিতায় এই মহৎ কাজটি আঞ্জাম দেয়া সম্ভব হয়েছে আল্লাহ তায়ালা তাদেরকে উভয় জগতের সফলতা দান করেন। আমিন।
আপনারাও চাইলে এগিয়ে আসতে পারেন।
একটি বৈষম্য বিমোচক ও ন্যায়-ইনসাফের সমাজ গঠন করাই আমাদের লক্ষ্য।