নন্দনপুর যুব উন্নয়ন সংঘ

নন্দনপুর যুব উন্নয়ন সংঘ

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নন্দনপুর যুব উন্নয়ন সংঘ, Social service, Nondonpur, Word No #23, Comilla.

নন্দনপুর যুব উন্নয়ন সংঘ – এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তরুণরা তাদের সম্ভাবনা উপলব্ধি করবে এবং সমাজে ইতিবাচক অবদান রাখবে। আমাদের সাথে যোগ দিন এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলতে সহায়তা করুন!

20/03/2026

নন্দনপুর যুব উন্নয়ন সংঘের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা। 🌙✨

Photos from নন্দনপুর যুব উন্নয়ন সংঘ's post 27/12/2025

নন্দনপুর যুব উন্নয়ন সংঘ কর্তৃক আয়োজিত শীতকালীন শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট ও বনভোজন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। 🏏❄️

এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে “দুর্বার” দল। 🏆
চ্যাম্পিয়ন দল দুর্বার-কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দল, আয়োজক কমিটি, শুভানুধ্যায়ী ও দর্শকদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সহযোগিতায় অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সফল হয়েছে।

শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫
নন্দনপুর যুব উন্নয়ন সংঘ

09/09/2025

📢 জরুরি ঘোষণা

আজ বাদ এশা আমাদের বিগত দেড় মাসের কার্যক্রম পর্যালোচনা এবং সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন বিষয়ক বিস্তারিত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনার অংশগ্রহণ আমাদের আগামীর পথচলায় সহায়ক হবে।

সংশ্লিষ্ট সকলের উপস্থিত থাকা বাধ্যতামূলক ।

Photos from নন্দনপুর যুব উন্নয়ন সংঘ's post 04/09/2025

আলহামদুলিল্লাহ! 🤲

আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায় নন্দনপুর আশরাফুল উলুম মাদ্রাসার ছাত্র, মোঃ সাব্বির (বয়স: ৮) এর চিকিৎসা সহায়তা ফান্ডে মোট ৩৬,৪৭৭ টাকা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে:
💵 ক্যাশ: ৩৫,৮২৭ টাকা
📱 বিকাশ: ৬৫০ টাকা

এই পূর্ণ অর্থ আমরা সাব্বির আহমদের পরিবারের কাছে হস্তান্তর করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।

সকল দাতা ভাই ও বোনদের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া রইল। আপনার এই মহৎ সহযোগিতা সাব্বিরের পরিবারে আশার আলো জাগিয়েছে।

আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দিন। আমিন।

দ্রষ্টব্য: বিকাশের মাধ্যমে প্রাপ্ত ৬৫০/- টাকা পরবর্তীতে পাঠানো হয়েছে। তবে দুঃখজনকভাবে এর স্ক্রিনশট সংযুক্ত করা সম্ভব হয়নি। আশা করি সবাই আন্তরিকভাবে গ্রহণ করবেন।

Photos from নন্দনপুর যুব উন্নয়ন সংঘ's post 29/08/2025

মানবিক সহায়তার জন্য আবেদন

নন্দনপুর আশরাফুল উলুম মাদ্রাসার ছাত্র, মোঃ সাব্বির, বয়স (০৮)। ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আবস্থায় হাসপাতালে এডমিট আছে।
চিকিৎসাটি অত্যাধিক ব্যায়বহুল হওয়ায় তার পরিবারের পক্ষে চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছে না।
আমাদের নন্দনপুর যুব উন্নয়ন সংঘের মাধ্যমে তার পরিবারকে আর্থিক সহায়তার জন্য নন্দনপুর ও আশেপাশের সবাইকে সহায়তার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

যোগাযোগঃ
ফরহাদ উদ্দিন তরু
সাধারণ সম্পাদক
নন্দনপুর যুব উন্নয়ন সংঘ
মোবাইল 01745-538755 (বিকাশ/ নগদ)

Photos from নন্দনপুর যুব উন্নয়ন সংঘ's post 13/08/2025

বৃক্ষ রোপণ ও সৌন্দর্য বর্ধন কার্যক্রমের অংশ হিসাবে নন্দনপুর জামে মসজিদের আঙ্গিনায় ফুলের গাছ রোপণ ।

Photos from নন্দনপুর যুব উন্নয়ন সংঘ's post 08/08/2025

📚 জ্ঞানই শক্তি, পাঠই আলো ✨
আমাদের সামাজিক সংগঠন " নন্দনপুর যুব উন্নয়ন সংঘ " এর উদ্যোগে শুরু হয়েছে দৈনিক পাঠচক্র 🕰️
প্রতিদিন আমরা একসাথে বসে বই পড়ি, আলোচনা করি, আর নতুন চিন্তা ও দৃষ্টিভঙ্গি গড়ে তুলি।

#পাঠচক্র #বইপড়া #জ্ঞানবৃদ্ধি #সামাজিকউদ্যোগ

Photos from নন্দনপুর যুব উন্নয়ন সংঘ's post 04/08/2025

"বিসমিল্লাহির রহমানির রহিম "
আজ ৪ঠা আগস্ট ২০২৫, আমাদের প্রাণের সংগঠন " নন্দনপুর যুব উন্নয়ন সংঘ " এর আনুষ্ঠানিক পথ চলা শুরু হল। আমাদের এই পথ চলায় আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থী।

Want your business to be the top-listed Government Service in Comilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Nondonpur, Word No #23
Comilla
3502