Vox Politics

Vox Politics

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vox Politics, Political organisation, Cumilla, Comilla.

09/03/2026

৮ বছরের আইনি লড়াই শেষে মিথ্যা মামলায় অবশেষে খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

আট বছর ধরে চলা বিদেশি ম*দ উদ্ধারের মামলায় অবশেষে খালাস পেয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসিফ আকবর নিজেই। রায় পাওয়ার পর তিনি বলেন, অভিযোগটি ছিল সম্পূর্ণ মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। দীর্ঘ আট বছর নিয়মিত আদালতে হাজিরা দিয়ে তিনি শুধু ন্যায়বিচারের জন্য লড়াই করেছেন এবং অবশেষে আদালতের রায়ে তিনি মুক্তি পেয়েছেন।
আসিফ আকবর আরও বলেন, তিনি একজন আইনজীবীর সন্তান। জন্ম থেকেই আদালতের নিয়মকানুনের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। তাই এতদিন তিনি বিষয়টি নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি। এই দীর্ঘ সময় তার পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা কষ্টে ছিলেন। অবশেষে আদালতের রায়ে সেই অপেক্ষার অবসান হয়েছে।
২০১৮ সালের ৬ জুন রাজধানীতে তার অফিস থেকে চার বোতল বিদেশি ম*দ উদ্ধারের অভিযোগ ওঠে। পরে ২০১৯ সালের ২৩ জুলাই তেজগাঁও থানায় লাইসেন্স ছাড়া মদ রাখার অভিযোগে মামলা করা হয়। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয় এবং ২০২৪ সালের নভেম্বর মাসে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অবশেষে সোমবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।
দীর্ঘ আইনি লড়াই শেষে খালাস পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন এই জনপ্রিয় সংগীতশিল্পী।

#আসিফআকবর

09/03/2026

দেশে নির্বাচন হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ সংসদ সদস্য হয়েছেন, কিন্তু যাদের আত্মত্যাগের কারণে এই পরিবর্তন সম্ভব হয়েছে, তাদের সন্তানরা অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি।

০৮ মার্চ ২০২৬
— ​মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

09/03/2026

সুয়াগাজী বাজার ফ্লাইওভারের নিচে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা
​কুমিল্লার সুয়াগাজী বাজার ফ্লাইওভারের নিচে একটি বেপরোয়া গতির মাটির কেরিং করা ড্রাম ট্রাকের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন শাহজাহান নামের এক ব্যক্তি। ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পরপরই দ্রুত গতিতে ঘটনাস্থল ত্যাগ করে।

​আহত/নিহত ব্যক্তির নাম: শাহজাহান।
​ঠিকানা: পূর্ব জোরকানন ইউনিয়ন, ৮নং ওয়ার্ড, গোবিন্দপুর গ্রাম।
​পেশা: তিনি স্থানীয় একটি দোকানের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
🥹

19/02/2026

৮ উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি

19/02/2026

শেখ হাসিনা যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন, তখন পেছনে থাকত জাতির জনক বলে প্রকাশ করা শেখ মুজিবুর রহমানের ছবি এবং টেবিলে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা। জনগণের অবচেতন মনে এই বার্তা পৌঁছত—দেশটা শেখ মুজিবের দেশ, আর জনগণ মানে কেবল নৌকা সমর্থকরা।

প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্য পুরো ভিন্ন পথ ধরেছেন। তার ভাষণের পেছনে জিয়াউর রহমানের ছবি নেই। তার পরিবর্তে রাখা হয়েছে বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা, এবং তার ওপর ‘লা ইলাহা ইল্লাল্লাহ’—মহান আল্লাহর কালেমা।

আজকের ভাষণে দেখা গেছে, প্রধানমন্ত্রীর মাথার ওপর এই কালেমা খচিত একটি চমৎকার কারুকার্য। পুরো স্টুডিওর সৌন্দর্যই হাজার গুণ বেড়ে গেছে। মনে হয়, এটি কেবল দৃষ্টি আকর্ষণ করছে না, বরং দেশ ও জনগণের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা ও আদর্শও ফুটিয়ে তুলছে।

এটি শুধু একটি সাজানো স্থাপত্য নয়; এটি একটি বার্তা—ভালো জিনিসকে উপভোগ ও মূল্যায়ন করতে হবে। প্রধানমন্ত্রী চাইলে এটি খুলে ফেলতে পারতেন, কিন্তু করেছেন না।

এভাবেই মুগ্ধতা ছড়িয়ে যাবে, দেশবাসীর মনকে অনুপ্রাণিত করবে এবং আগামী বাংলাদেশের জন্য অনুপ্রেরণার উৎস হবে।
#তাকেররহমান #প্রধানমন্ত্রী

02/02/2026

কুমিল্লা-০৪ (দেবিদ্বার) আসনে বিএনপি জোটের চূড়ান্ত প্রার্থী গণঅধিকারের জসিম

02/02/2026
02/02/2026

নির্বাচনে ২৫০ আসন পাবে বিএনপি। আপনি কি একমত?

Photos from Vox Politics's post 08/01/2026

_কুমিল্লার সর্বজন শ্রদ্ধেয়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান
#বেগম_রাবেয়া_চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন....
_বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ, কুমিল্লা-০৬ নির্বাচনী আসনের স্বতন্ত্র প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন ভাই।

আরো উপস্থিত ছিলেন
সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
মাহাবুব আলম চৌধুরী

কুমিল্লা মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক
আতাউর রহমান ছুটি, মাহবুবুর রহমান দুলাল সহ সদর দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

08/01/2026

আলহামদুলিল্লাহ জকসু নির্বাচনেও "ছাত্রলীগ" জিতছে ✌️

07/01/2026

এই প্রথম, কুমিল্লার তরুণ যুব সমাজের কথা শুনতে ও বুঝতে সরাসরি মুখোমুখি হচ্ছেন হাজী আমিন উর রশিদ ইয়াসিন।

কুমিল্লা কেমন হবে—সেই সিদ্ধান্ত নেবে তারুণ্য।
তরুণদের স্বপ্ন, ভাবনা আর প্রত্যাশা থেকেই গড়ে উঠবে আগামীর কুমিল্লা।

রাজনীতি নয়—আজ কথা হবে
চাকরি, শিক্ষা, উদ্যোক্তা হওয়া, নিরাপদ শহর আর সম্মানজনক ভবিষ্যৎ নিয়ে। আপনার চিন্তাই হবে আগামীর কুমিল্লার রোডম্যাপ।

শীর্ষক: “তরুণ যুব সমাজ কুমিল্লাকে কেমন দেখতে চায়”

তারিখ: ৯ই জানুয়ারি ২০২৬, শুক্রবার
সময়: বিকাল ৫টা
স্থান: কান্দিরপাড়, শিশুমঙ্গল রোডে অবস্থিত ধর্মসাগর পাড়ে
হাজী আমিন উর রশিদ ইয়াসিনের কার্যালয়।

06/01/2026

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ দুবাই নয়, ভারতেই আছেন বলে জানিয়েছেন গোয়েন্দা বাহিনীর (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
সম্প্রতি ফয়সাল করিমের দুটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওর মাধ্যমে ফয়সাল দাবি করেন, বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। ফয়সালের ভিডিওগুলো সত্য নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি তা নিয়েও বিভ্রান্তি দেখা দেয়। ফয়সাল আসলেও দুবাই অবস্থান করছেন কি না, তা নিয়েও জনমনে প্রশ্ন ওঠে।
এ বিষয়ে ডিবি প্রধানকে প্রশ্ন করলে, তিনি বলেন, ‘ভিডিও বার্তাটি সঠিক। তবে তার অবস্থান দুবাই নয়। আমরা তদন্তে পেয়েছি, তিনি ভারতে আছেন।’
হাদি হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, জানতে চাইলে ডিবি প্রধান বলেন, ‘আমরা ১৭ জনের নামে চার্জশিট দিয়েছি। এর মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ জন পলাতক। তারা হলেন- হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেলচালক আলমগীর শেখ, তাদের পালাতে সহায়তা করা মানবপাচারকারী ফিলিফ স্নাল, হত্যার নির্দেশদাতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী ও ফয়সালের বোন জেসমিন।’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত তদন্তে পাওয়া গেছে হাদি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী পল্লবীর সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী। এরপর যদি আর কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে সম্পূরক চার্জশিট দেওয়া হবে।’
এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে এসে দুই যুবক শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে পরিবারের সিদ্ধান্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন ছিলেন উসমান হাদি।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

Want your business to be the top-listed Government Service in Comilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Website

Address

Cumilla
Comilla
3500