18/05/2026
❝যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন মুসলমান, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?❞ (সূরা হা-মীম সেজদাহ্ : ৩৩)
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাপ্তাহিক দাওয়াতি বার [সোমবার] উপলক্ষে আজ রামু থানা দক্ষিণ শাখায় দাওয়াতি সভার স্থিরচিত্র।
07/05/2026
ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজার জেলা আয়োজিত জাতীয় সীরাত প্রতিযোগিতা ২০২৫-২৬ এ কক্সবাজার জেলায় কৃতিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কক্সবাজার হাশেমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা।
প্রতিযোগিতার খ গ্রুপে (এইচএসসি/আলিম সমমান) ১ম স্থান অর্জন করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, রামু থানা শাখার সাবেক সহসভাপতি, ও কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং কক্সবাজার হাশেমিয়া’র মেধাবী শিক্ষার্থী মোঃ ফায়সাল আমিন
এই গৌরবময় সাফল্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, রামু থানা শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও বিপ্লবী শুভেচ্ছা।
26/04/2026
কক্সবাজার সরকারি কলেজে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর মানববন্ধন।
শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আজ ২৬ এপ্রিল ২০২৬ ইং, রবিবার কলেজ সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ নেজাম উদ্দিন এর সভাপতিত্বে কক্সবাজার সরকারি কলেজের মূল ফটকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে উপস্থিত ছিলেন, জেলা ইসলামী আন্দোলনের প্রতিনিধি ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইনের মেধাবী ছাত্র মোর্শেদুল আলম কাওসার। কক্সবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের মেধাবী ছাত্র ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি ছাত্রনেতা আবদুর রহমান আরিফী।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম কেন্দ্রীয় সভাপতি আদর্শিক ছাত্রনেতা মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ ভাইয়ের নির্দেশে আজ সারাদেশে কলেজ/বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সমূহে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
26/04/2026
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুদের দেশব্যাপী হেল্প ডেস্ক সহায়তা প্রদান,কক্সবাজার সরকারি কলেজে ছাত্র আন্দোলনের হেল্প ডেস্কে হামলার তীব্র নিন্দা
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় দেশব্যাপী সরকারি কলেজ ক্যাম্পাসসমূহে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে হেল্প ডেস্ক এর মাধ্যমে সহযোগিতা প্রদান করা হয়।
আজ ২৫ এপ্রিল ২০২৬ শনিবার সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে শিক্ষার্থীবান্ধব এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সারাদেশের নেতাকর্মীদের আন্তরিকতা, শ্রম ও দায়িত্বশীল ভূমিকায় সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।
বিবৃতিতে নেতৃদ্বয় কক্সবাজার সরকারি কলেজে ছাত্র আন্দোলনের হেল্প ডেস্কে ছাত্রদল কর্তৃক হামলা এবং শাখা সভাপতি মুহাম্মাদ নেজাম উদ্দিন সহ নেতৃবৃন্দের ওপর অতর্কিত আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃদ্বয় আরও বলেন, এ ধরনের ন্যাক্কারজনক আচরণ শুধু অগ্রহণযোগ্যই নয়, বরং শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য হুমকিস্বরূপ। ক্যাম্পাস হওয়া উচিত জ্ঞানচর্চা, নীতি-নৈতিকতা ও সহাবস্থানের কেন্দ্র। সেখানে সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানে সহনশীলতা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানই হওয়া উচিত মূল ভিত্তি। ভিন্নমত থাকতে পারে, কিন্তু সেটিকে সহিংসতায় রূপ দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা কারও জন্যই মঙ্গলজনক নয়। ইতিহাস বারবার প্রমাণ করেছে, সংযমহীনতা ও আধিপত্যের মানসিকতা কখনো দীর্ঘস্থায়ী হয় না।
নেতৃদ্বয় ছাত্রদল নেতৃবৃন্দের প্রতি সহনশীল ও দায়িত্বশীল ছাত্ররাজনীতি চর্চা এবং অতিউৎসাহী কর্মীদের নিয়ন্ত্রণে নিয়ে সংশ্লিষ্টদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখার আহ্বান জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বার্তা প্রেরক:
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
20/04/2026
আগামীকাল থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী রামুর সকল শিক্ষার্থীদের জন্য রইল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রামু থানা শাখার পক্ষ থেকে দোয়া ও শুভ কামনা।
20/04/2026
আগামীকাল থেকে শুরু হওয়া দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী রামুর সকল শিক্ষার্থীদের জন্য রইল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রামু থানা শাখার পক্ষ থেকে দোয়া ও শুভ কামনা।
19/04/2026
আলহামদুলিল্লাহ 🌸
ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ, রামু থানা শাখার
সংগ্রামী সভাপতি
মোহাম্মদ এমদাদুল হক ভাইকে
জেলা শাখার শুরা কমিটির সদস্য হিসেবে মনোনীত করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং রামু থানা শাখার জন্যও গৌরবের বিষয়। আমরা আশা করি, আপনার প্রজ্ঞা, নেতৃত্ব ও দ্বীনি মেহনতের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে, ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের খেদমতে কবুল করুন এবং উত্তমভাবে দায়িত্ব পালন করার তাওফিক দান করুন। আমীন 🤲
— ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
রামু থানা শাখা
18/04/2026
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রামু থানা শাখার সাবেক-বর্তমান দায়িত্বশীলদের নিয়ে বীচ ভ্রমণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।
14/04/2026
ইসলামী আন্দোলন বাংলাদেশ রামু উপজেলা দক্ষিণ শাখার মোহতারম সভাপতি জনাব মাওলানা আবু নাছের সাহেবের অসুস্থতার খবর পেয়ে হুজুরকে দেখতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রামু থানা দক্ষিণ শাখার সভাপতি এমদাদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি টিম উপস্থিত হন।
এতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রামু থানা দক্ষিণ শাখার সভাপতি এমদাদুল হক, অর্থ ও কল্যান সম্পাদক মোবারক হোসেনসহ অন্যন্য নেতৃবৃন্দ।
12/04/2026
৫ আগষ্ট সর্বপ্রথম কারফিউ ভেগেছেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই।