07/03/2026
ভরপুর সফলতা কামনা করছি!
যুব সমাজের উন্নয়ন ও ইনসাফপুর্ণ সমাজ বিনির্মাণে ইসলাম-ই একমাত্র কার্যকর পন্থা আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে
07/03/2026
ভরপুর সফলতা কামনা করছি!
07/03/2026
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ন-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের পিতা আজ সন্ধায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাও. আব্দুল হামিদ আজাদ ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন সাকী এক যৌথ বিবৃতিতে মরহুমের ইন্তেকালে শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মহান আল্লাহ মরহুমের ভূল ত্রুটি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মোকাম জান্নাতুল ফেরদাউস দান করুন আমীন।
বার্তা প্রেরকঃ
প্রেস উইং
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কক্সবাজার জেলা ।
07/03/2026
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার ইফতার মাহফিল'২৬ সম্পন্ন।
গতকাল ০৬-০৩-২৬ তারিখে বিকাল ৪ টায় ঝাউতলাস্থ জেলা কার্যালয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখার ইফতার মাহফিল ভার্প্রাপ্ত সভাপতি মাও. আব্দুল হামিদ আজাদ-এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন সাকির সঞ্চালনায় জেলা উপ-সম্পাদক কারী মুর্শেদুল আলমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ হয়।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার মুহতারাম সভাপতি ক্ক্সবাজার-০৩ সংসদীয় আসনের সাবেক সংসদ পদপ্রার্থী মুহাদ্দিস আমিরুল ইসলাম মীর।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বীনি সংগঠন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহিম, ইসলামী শ্রমীক আন্দোলন বাংলাদেশ জেলা সহ-সভাপতি মুহাম্মাদ আনোয়ার হোসেন, জেলা আন্দোলনের সাংগঠনিক সম্পাদক এড: হাফেজ রিদওয়ানুল কাবীর, দফতর সম্পাদক মুরশেদুল আলম কাউছার, জাতীয় শিক্ষক ফোরাম কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ নেজাম উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি আব্দুর রহমান আরেফি সহ জেলা নেতৃবৃন্দ প্রমুখ।
প্রেস উইং
জেলা প্রচার বিভাগ
13/02/2026
৫৩ টি আসনে জামাত হেরেছে অল্প ভোটের ব্যবধানে।
৩৩টি আসনে ইসলামী আন্দোলন ভোট পেয়েছে জামাত থেকে বেশি।
বর্তমান জামাতের অর্জিত আসন। -৭৭টি
ইসলামী আন্দোলন অর্জিত আসন -১টি
৫৩+৩৩+৭৭+১= ১৬৪আসন। (হালকা কম বেশ হতো)
এদিকে এনসিপির ৬ মজলিসের ২ (রিকশা) মজলিস(ঘড়ি) ১
সব মিলিয়ে আসন হতো ১৭৩ টি। জোটের ভাঙ্গনে ক্ষতি হয়েছে জামায়াত ও ইসলামী আন্দোলনের লাভ বিএনপির।
যুবক ভাইয়েরা দরুদ শরীফের আমল করুন শেষ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করুন।
17/01/2026
কক্সবাজার ২[কুতুবদিয়া -মহেশখালী ]✌️✊
17/01/2026
১১ ভাইয়ের ১০ ভাই মিলে নবী ইউসুফ আ: কে নিক্ষেপ করেছিলেন গভীর কুপে। পরবর্তিতে তিনি মিশরের বাদশা হয়েছিলেন।
আসন আমাদের বিষয়না আমাদের লক্ষ্য উদ্দেশ্য ইসলাম✌️
16/01/2026
ইসলামের মৌলিক নীতির প্রশ্ন ও রাজনৈতিক আস্থাহীনতার কারণে ১১ দলীয় সমঝোতায় থাকছে না ইসলামী আন্দোলন
-গাজী আতাউর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ১৬ জানুয়ারি, শুক্রবার বিকালে দলের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ইসলামের মৌলিক নীতির প্রশ্নে জামায়াতে ইসলামের অস্পষ্ট অবস্থান এবং রাজনৈতিক আস্থাহীনতার কারণে জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় থাকছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই কারণে যে ২৬৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীতা টিকেছে সেই ২৬৮ আসনে ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করবে। বাকি ৩২ আসনেও ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শিক বিবেচনায় কোন না কোন প্রার্থীকে সমর্থন জানাবে।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জামায়াত শরীয়াহ আইনে দেশ পরিচালনা করবেন কিনা এমন প্রশ্নে জামায়াতের আমীর বলেছেন, তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইনে দেশ শাসন করবেন। অথচ দেশের সকল মানুষ একমত যে, দেশের বর্তমান দুর্দশার কারণ বিদ্যমান আইন। সেই বিদ্যমান আইন পরিবর্তন করার জন্যই আমাদের রাজনীতি। এখন যদি সমঝোতার প্রধান দলই বিদ্যমান আইনে দেশ পরিচালনার প্রতিজ্ঞা করে তাহলে আমরা শংকিত হই। আমরা নীতির রাজনীতি করি। আমাদের রাজনীতির সেই মৌলিক প্রশ্নে যখন ভিন্নমত তৈরি হয় তখন তাদের সাথে সমঝোতায় থাকার কোন সুযোগ নাই।
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র বলেন, জামায়াতের আমীর বিএনপির চেয়ারপার্সনের সাথে বৈঠক করে বিএনপির সাথে জাতীয় সরকার গঠন করার কথা বলেছেন, খালেদা জিয়ার তৈরি করা ঐক্যের পাটাতনের ওপরে কাজ করার কথা বলেছেন। তার এই বক্তব্য আমাদের মধ্যে সংশয় তৈরি করেছে, পাতানো নির্বাচনের আশংকা তৈরি করেছে। এমন বাস্তবতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় থাকা সমীচীন মনে করে নাই।
গাজী আতাউর রহমান বলেন, আমরা ইসলামের পক্ষে একটি সমঝোতার নীতি নিয়েছিলাম। কিন্তু জামায়াতের প্রধান্যে যে সমঝোতা গড়ে উঠেছে তা আর ইসলামের পক্ষের সমঝোতা থাকছে না একই সাথে এর রাজনৈতিক লক্ষও পরিস্কার না। সেজন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সমঝোতায় থাকছে না।
16/01/2026
জিতবে এবার হাতপাখা মার্কা এবার হাতপাখা।