সাহিত্যঘর গণগ্রন্থাগার

সাহিত্যঘর গণগ্রন্থাগার

Share

বই ও শিক্ষাসামগ্রী পাঠাতে-

সাহিত্যঘর গণগ্রন্থাগার
রামু-৪৭৩০, কক্সবাজার, বাংলাদেশ
মোবাইলঃ ০১৬১৪৪৩৪২৬৩ Founded : 2020

Photos from সাহিত্যঘর গণগ্রন্থাগার's post 30/05/2026

সিসি ক্যামেরায় আজকের সাহিত্যঘর গণগ্রন্থাগার 📚

— ৩০ মে, ২০২৬ ইং রোজঃ শনিবার, বিকাল ৪ টা ৩০ মিনিট।

ঠিকানাঃ মধ্যম মেরংলোয়া, ফতেখাঁরকুল, রামু-৪৭৩০, কক্সবাজার।

Photos from সাহিত্যঘর গণগ্রন্থাগার's post 30/05/2026

সাহিত্যঘর গণগ্রন্থাগার এর প্রতিনিধিগণ গতকাল ২৯ মে, ২০২৬ ইং রামুর নতুন পাঠাগার একতা গণগ্রন্থাগার পরিদর্শন করে উক্ত পাঠাগারের বিষয়ে বিভিন্ন বিষয়াবলী সম্পর্কে আলোচনা করেন।

Photos from জাতীয় গ্রন্থকেন্দ্র's post 30/05/2026

সাহিত্যঘর গণগ্রন্থাগার হতে ক বিভাগে বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সমরাজ শর্মা এবং খ বিভাগে কক্সবাজার সরকারি কলেজ এর শিক্ষার্থী সুবি বড়ুয়া উত্তীর্ণ হয়েছেন।

Photos from সাহিত্যঘর গণগ্রন্থাগার's post 29/05/2026

ঈদের ছুটিতে খোলা আছে সাহিত্যঘর গণগ্রন্থাগার ❤️

17/05/2026

ঢাকা থেকে লেখক মোহিত কামাল তাঁর লেখা বইগুলো সাহিত্যঘর গণগ্রন্থাগার এর জন্য কুরিয়ারযোগে পাঠিয়েছেন। সাহিত্যঘর গণগ্রন্থাগার এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

Photos from জাতীয় গ্রন্থকেন্দ্র's post 17/05/2026

অভিনন্দন ও শুভকামনা রইল। বেসরকারি গণগ্রন্থাগারসমূহ পুনরায় একজন যোগ্য প্রতিনিধি পেল।

Photos from সাহিত্যঘর গণগ্রন্থাগার's post 25/04/2026

জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বেসরকারি গ্রন্থাগারিকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সাহিত্যঘর গণগ্রন্থাগার এর প্রতিষ্ঠাতা ও সভাপতি রিমন বড়ুয়া কে সনদপত্র প্রদান করা হয়।

২০ এপ্রিল থেকে শুরু হওয়া বেসরকারি গ্রন্থাগারিকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার ৪র্থ দিনে সকালে লার্নিং সেশনগুলো পরিচালিত হয় এবং বিকেলে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক জনাব এ এইচ এম সাখাওয়াত উল্লাহ’র সভাপতিত্বে উক্ত সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব এ কে এম আবদুল্লাহ খান।

স্বাগত বক্তব্য রাখেন সংস্থার উপপরিচালক জনাব মো. ফরিদ উদ্দিন সরকার। সঞ্চালনায় ছিলেন সংস্থার সহকারী পরিচালক জনাব মোহাম্মদ ইনামুল হক।

Photos from সাহিত্যঘর গণগ্রন্থাগার's post 25/04/2026

গতকাল ২৪ এপ্রিল, ২০২৬ ইং রোজঃ শুক্রবার ঢাকা থেকে কক্সবাজার ঘুরতে আসলে সাহিত্যঘর গণগ্রন্থাগার পরিদর্শনে আসেন কবি ও লেখক অধম নূর ইসলাম এবং মোঃ আবু সালেহ।

তাঁরা গ্রন্থাগার পরিদর্শন করে মন্তব্য প্রদান করেন এবং এর সমৃদ্ধি কামনা করেন।

এসময় সাহিত্যঘর গণগ্রন্থাগার পরিচালনা কমিটি হতে কলি বড়ুয়া ও প্রবাহিকা বড়ুয়া মেধা উপস্থিত ছিলেন।

Photos from সাহিত্যঘর গণগ্রন্থাগার's post 25/04/2026

বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস উপলক্ষে জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘বর্ণাঢ্য শোভাযাত্রা’য় সাহিত্যঘর গণগ্রন্থাগার হতে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠাতা ও সভাপতি রিমন বড়ুয়া।

২৩ এপ্রিল বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস। সকাল ১০:৩০টায় ঢাকার গুলিস্তান জাতীয় গ্রন্থকেন্দ্রের নিজস্ব ভবন থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি পল্টন, সচিবালয়সহ জাতীয় প্রেস ক্লাব প্রদক্ষিণ করে পুনরায় গ্রন্থকেন্দ্রে এসে শেষ হয়।

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এ এইচ এম সাখাওয়াত উল্লাহ-এর নেতৃত্বে অনুষ্ঠিত এই শোভাযাত্রায় সংস্থার কর্মকর্তা-কর্মচারী, প্রকাশক প্রতিনিধি, ঢাকা এবং দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধিসহ অন্যান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Photos from জাতীয় গ্রন্থকেন্দ্র's post 22/04/2026

সাহিত্যঘর গণগ্রন্থাগার এর প্রতিষ্ঠাতা ও সভাপতি রিমন বড়ুয়া অংশগ্রহণ করছেন উক্ত চার দিনব্যাপী জ্ঞান ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে।

Photos from সাহিত্যঘর গণগ্রন্থাগার's post 21/04/2026

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত সারাদেশের বেসরকারি গ্রন্থাগারিকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সাহিত্যঘর গণগ্রন্থাগার এর প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি রিমন বড়ুয়া অংশগ্রহণ করেন।

গতকাল ২০ এপ্রিল, ২০২৬ ইং রোজঃ সোমবার জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে বেসরকারি গ্রন্থাগারিকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার ৬৪তম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠানী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব কানিজ মওলা। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক জনাব এ এইচ এম সাখাওয়াত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার উপপরিচালক জনাব মো. ফরিদ উদ্দিন সরকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংস্থার সহকারী পরিচালক জনাব মোহাম্মদ ইনামুল হক।

এই প্রশিক্ষণ কর্মশালায় দেশের ৩৫টি বেসরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিক/প্রতিনিধি অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ চলবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত।

Want your business to be the top-listed Government Service in Cox's Bazar?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

সাহিত্যঘর গণগ্রন্থাগার, রামু
Cox's Bazar
4730

Opening Hours

Monday 16:00 - 18:00
Tuesday 16:00 - 18:00
Wednesday 16:00 - 18:00
Thursday 16:00 - 18:00
Friday 10:00 - 18:00
Saturday 16:00 - 18:00
Sunday 16:00 - 18:00