05/09/2025
বৃহত্তর হলদিয়া পালং ইমাম ও ওলামা পরিষদ এর মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন।
গতকাল ৪-৯-২৫ইং তারিখ, বৃহস্পতিবার, মরিচ্যা সুলতানিয়া আযীযুল উলূম মাদ্রাসা মাঠে ককসবাজার জামিয়াতুল ইমাম মুসলিম (রাহঃ) ইসলামিক সেন্টারের শায়খুল হাদীস ও অত্র সংগঠনের মান্যবর কেন্দ্রীয় সভাপতি, মাওলানা মুফতি আবদুল গফুর নদীম (হাফি.) এর হাতে শুভ উদ্বোধন করা হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মরিচ্যা সুলতানিয়া আজিজুল উলুম মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা আজিজুর রহমান।
সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হামিদ।
সাংগঠনিক সম্পাদক মাওলানা জামাল উদ্দিন।
প্রচার সম্পাদক মাওলানা হাফেজ মুফিজুর রহমান।
১নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক, মাওলানা হাফেজ আজিজুল হক সহ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ও ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।
25/05/2025
বৃহত্তর হলদিয়াপালং ইমাম ও উলামা পরিষদ এর উপদেষ্টা সদস্য, কক্সবাজার রহমানিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, হলদিয়ার সর্বজন শ্রদ্ধেয় মরহুম মাওলানা মুস্তাক আহমদ হুজুরের বড় সাহেব জাদা, জনাব মাওলানা মুফতি হোসাইন আহমদ জৈনক ব্যক্তি কর্তৃক করা মিথ্যা মামলায় হয়রানির স্বীকার হয়ে আসছিলেন।
হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বিষয়টি অবগত হলে, উভয়ের দলিলপত্র দেখে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের দফদার মোহাম্মদ আলমের দায়িত্বে সার্বিয়ার দিয়ে সার্বিয়া করে নিশ্চিত হন যে, মুফতি সাহেব বিনা অপরাধে নির্যাতনের স্বীকার হচ্ছেন।
চেয়ারম্যান সাহেব জৈনক ব্যক্তিকে অনৈতিক মিথ্যা মামলা দ্রুত আপোষ করার নির্দেশ প্রদান করেন এবং সাবধান করেন যাতে ভবিষ্যতে এধরণের প্রতারণা না করে।
আজ উক্ত জৈনক ব্যক্তির করা মিথ্যা মামলা আপোষ করে নিয়েছে।
আলহামদুলিল্লাহ।
ভাল কাজের জন্য চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানায়।
ইতি
সাধারণ সম্পাদক
বৃহত্তর হলদিয়া পালং ইমাম ও ওলামা পরিষদ
02/05/2025
আল্লামা সুলতান যওক নদভী রহ. এর ইন্তেকালে বৃহত্তর হলদিয়াপালং ইমাম ও উলামা পরিষদ এর শোক....
হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রথম মহাসচিব, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সম্মানিত সভাপতি ও জামেয়া দারুল মারিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের প্রতিষ্ঠিতা পরিচালক, শায়খুল হাদীস ওয়াল আদাব আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী (রহিমাহুল্লাহ) আজ (জুমাবার) রাত ১২ টায় চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন- انا لله و انا اليه راجعون
উপমহাদেশের এই বর্ষীয়ান আলেমেদ্বীনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বৃহত্তর হলদিয়া পালং ইমাম ও ওলামা পরিষদ এর সভাপতি মাওলানা মুফতি আবদুল গফুর নদীম, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হামিদ ও ওলামা পরিষদ'র নেতৃত্ববৃন্দ।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আমরা আজ একজন চৌকস অভিভাবককে হারিয়েছি। হযরত সুলতান যওক সাহেব হুজুরের এ শুন্যতা কখনো পূরণ হওয়ার নয়৷
আমরা বৃহত্তর হলদিয়া পালং ইমাম ও ওলামা পরিষদের পক্ষ থেকে বিশ্বসমাদৃত এ আরবী সাহিত্যিক ও ইসলামী ব্যক্তিত্বের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনাা জ্ঞাপন করছি এবং আল্লাহ তা'আলার দরবারে হুজুরের মাগফিরাত ও দরজাত বুলন্দি কামনা করছি।
06/04/2025
বৃহত্তর হলদিয়া পালং ইমাম ও উলামা পরিষদ এর পক্ষ থেকে বিচারের দাবী।
আপনারা ইতি মধ্যে জেনেছেন,যে কুতুপালং বাজারের পশ্চিম পাড়া একটি জমি দীর্ঘদিন বিরোধ চলছে।
উক্ত ঘটনায় কুতুপালং বাজার জামে মসজিদের ইমাম ও খতিব, জনপ্রিয় বক্তা।
মাওলানা আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন সাহেব দু র্বৃ ত্তে র হামলায় ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
একজন আলেমকে যারা এভাবে ছু রি দিয়ে আঘাত করে হত্যা করেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
আল্লাহ তাআলা প্রিয় ভাই আব্দুল্লাহ আল মামুনকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমিন
30/03/2025
https://muslimbangla.com/article/336
ঈদের দিনের সুন্নাত কয়টি
লেখকঃ মাওলানা উমায়ের কোব্বাদী
১. দুই ঈদের রাতে গুরুত্বসহ ইবাদত করা। রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
مَنْ قَامَ لَيْلَتَيِ الْعِيدَيْنِ مُحْتَسِبًا لِلَّهِ , لَمْ يَمُتْ قَلْبُهُ يَوْمَ تَمُوتُ الْقُلُوبُযে ব্যক্তি ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাতে জাগরিত থেকে আল্লাহর ইবাদত-বন্দেগীতে মশগুল থাকবে, তাহলে তার দিল কেয়ামতের দিন মরবে না। (ইবন মাজাহ ১৭৮২) (কেয়ামতের আতঙ্কের কারণে অন্যান্য লোকের অন্তর ঘাবড়ে গিয়ে মৃতপ্রায় হয়ে যাবে। কিন্তু দুই ঈদের রাতে ইবাদতকারীর অন্তর তখন ঠিক থাকবে, ঘাবড়াবে না।)২. মিসওয়াক করা। ইবনুল মুসাইয়াব রহ. বলেন, السواك في يوم العيد سنة ঈদের দিন মিসওয়াক করা সুন্নাত। (মুসান্নাফ আব্দুর রাজ্জাক ৩/৩০৮)৩.গোসল করা। নাফি রহ. বলেন ,أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يَغْتَسِلُ يَوْمَ الْفِطْرِ قَبْلَ أَنْ يَغْدُوَ إِلَى الْمُصَلَّىইবনে উমর রাযি. থেকে বর্ণিত যে, তিনি ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন। (মুয়াত্তা ইমাম মালেক, হাদিস: ৬০৯)ইমাম নববী রহ. বলেন,اتفاق العلماء على استحباب الاغتسال لصلاة العيد. والمعنى الذي يستحب بسببه الاغتسال للجمعة وغيرها من الاجتماعات العامة موجود في العيد بل لعله في العيد أبرزঈদের নামাযের জন্য গোসল করা মুস্তাহাব মর্মে আলেমদের মতৈক্য উল্লেখ করেছেন। যে কারণে জুমার নামায ও অন্যান্য সাধারণ সম্মিলনের জন্য গোসল করা মুস্তাহাব ঠিক একই কারণ ঈদের ক্ষেত্রেও পাওয়া যায়। বরং ঈদের ক্ষেত্রে সে কারণটি আরও বেশি স্পষ্ট। (https://islamqa.info)৪. শরীয়তসম্মত সাজসজ্জা করা। জাবের রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি ﷺ -এর এমন একটি জুব্বা ছিল যেটা তিনি দুই ঈদের সময় ও জুমার দিন পরতেন। (সহিহ ইবনে খুযাইমা ১৭৬৫)৫. সামর্থ অনুপাতে উত্তম পোশাক পরিধান করা।ইমাম বাইহাকী সহিহ সনদে বর্ণনা করেন যে, ইবনে উমর রাযি. ঈদের জন্য তার সবচেয়ে সুন্দর পোশাকটি পরতেন। ( বায়হাকী : ১৯০১)৬. সুগন্ধি ব্যবহার করা।(মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-৭৫৬০)৭. ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টিজাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া। তবে ঈদুল আযহাতে কিছু না খেয়ে ঈদের নামাযের পর নিজের কুরবানীর গোশত আহার করা উত্তম।বুরাইদা রাযি. থেকে বর্ণিত, নবী করীম ﷺ ঈদুল ফিতরের দিনে না খেয়ে বের হতেন না, আর ঈদুল আজহার দিনে ঈদের নামাজের পূর্বে খেতেন না। স
ঈদের দিনের সুন্নাত কয়টি | মুসলিম বাংলা
- মাওলানা উমায়ের কোব্বাদী