বিসিক কক্সবাজার

বিসিক কক্সবাজার

Share

Official page of BSCIC Coxsbazar.

09/04/2026

🎉🌼 বৈশাখী মেলা ১৪৩৩ 🌼🎉
📢 স্টল বরাদ্দের জন্য আবেদন চলছে!
আগামী ১৪ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার)
১ (এক) দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন, কক্সবাজার।
📍 স্থান: লাবনী বিচ পয়েন্ট, কক্সবাজার
🛍️ বিসিক বরাদ্দ: ১০টি স্টল
💰 স্টল ফি: সম্পূর্ণ ফ্রি
👉 শুধুমাত্র যারা নিশ্চিতভাবে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা নিম্নলিখিত তথ্য প্রদান করুন:
✔️ উদ্যোক্তার নাম
✔️ প্রতিষ্ঠানের নাম
✔️ ঠিকানা
✔️ মোবাইল নম্বর
✔️ পণ্যের বিবরণ
⏰ শেষ তারিখ: ১২ এপ্রিল ২০২৬
📲 তথ্য পাঠান (WhatsApp):
০১৭১০৪১৩৬৮৬
⚠️ দ্রষ্টব্য:
আবেদনকারীর সংখ্যা বেশি হলে স্টল বরাদ্দের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
✨ আপনার পণ্যকে তুলে ধরুন বৈশাখী মেলায়! ✨

05/04/2026

আসন সংখ্যা সীমিত, বিসিক জেলা কার্যালয়, কক্সবাজারের বিজ্ঞাপনে উল্লেখিত নম্বরে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করুন অথবা
অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য নিচের ওয়েবসাইট ভিজিট করুন। https://training.ossbscic.gov.bd/

05/04/2026

"এ বছরের বৈশাখী মেলায় অংশ নেয়ার জন্য CMSME উদ্যোক্তাদের নিকট থেকে আবেদনের আহবান"

ঢাকার কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে অবস্থিত বাংলা একাডেমি প্রাঙ্গনে আগামী ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত বাংলা একাডেমি ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর যৌথ উদ্যোগে ৭দিনব্যাপী 'বৈশাখী মেলা-১৪৩৩' অনুষ্ঠিত হবে।

উক্ত মেলায় মোট ১৩০টির মতো স্টল থাকবে। সেই স্টলসমূহের জন্য আগ্রহী Cottage, Micro, Small & Medium Enterprises (CMSME) খাতের উদ্যোক্তাদের থেকে আগামী ৭ এপ্রিল, রোজ মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে আবেদনপত্র প্রদানের জন্য আহবান করা হচ্ছে। ফর্মের সাথে প্রয়োজনীয় কাগজপত্র:
➡️ ছবি
➡️ জাতীয় পরিচয়পত্র (NID)
➡️ Tax Identification Number (TIN)
➡️ প্রযোজ্য ক্ষেত্রে Trade License
➡️ প্রযোজ্য ক্ষেত্রে বিসিক নিবন্ধন
➡️ প্রযোজ্য ক্ষেত্রে বিসিকে প্রশিক্ষণ সনদ

💰 স্টল ফি
🗳️ বিসিক নিবন্ধিত হলে, ৪,৯০০/= (চার হাজার নয়শত টাকা মাত্র)
🪪 অন্যথায়, ৭,০০০/= (সাত হাজার টাকা মাত্র)

📑 উদ্যোক্তাদের পণ্য যাচাইয়ের সময়
আগামী ৮ এপ্রিল তারিখে আবেদনকারী উদ্যোক্তাগণের পণ্যের মান যাচাই ও বাছাই করা হবে।

📋 পে-অর্ডার জমাদানের সময়সীমা
শুধু 'নির্বাচিত' উদ্যোক্তাগণ ১৩ এপ্রিলের মধ্যে পে-অর্ডার জমা দিবেন

📄 আবেদন ফর্মের লিংক
https://bscic.gov.bd/pages/static-pages/6922dcef933eb65569e12d0b

বিস্তারিত জানতে যোগাযোগ করুন বিসিকের তেজগাঁওস্থ প্রধান কার্যালয়ের ৭ম তলায় অবস্থিত বিপণন বিভাগে, কক্ষ নং - ৭০১৪। এছাড়াও যোগাযোগের জন্য মোবাইল নম্বর:
(i) 01825338620
জনাব শেফালী খাতুন
মহাব্যবস্থাপক, বিপণন বিভাগ
(ii) 01717250807
জনাব ইরতিজা আহমেদ সালমান
উপব্যবস্থাপক, বিপণন বিভাগ
(iii) 01757543986
জনাব জিয়াউল হক জিহাদ
বিপণন বিশ্লেষক, বিপণন বিভাগ
(iv) 01749384407
জনাব ফেরদৌসি সুলতানা
মান নিয়ন্ত্রণ কর্মকর্তা, বিপণন বিভাগ

সময় বাকি মাত্র ৩ দিন!


01/03/2026

"এ বছরের জামদানি ও কারুপণ্য মেলায় অংশ নেয়ার জন্য CMSME উদ্যোক্তাদের নিকট থেকে আবেদনের আহবান"

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) -উদ্যোগে ঢাকার খামারবাড়িস্থ কৃষিবিদ ইস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ আগামী ১০ থেকে ১৪ মার্চ তারিখ পর্যন্ত 'জামদানি ও কারুপণ্য মেলা-২০২৬' অনুষ্ঠিত হবে।

উক্ত মেলায় আগ্রহী Cottage, Micro, Small & Medium Enterprises (CMSME) উদ্যোক্তাদের মধ্যে 'জামদানি;, 'শতরঞ্জি' ও অন্যান্য ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য, 'নকশী কাঁথা', 'শীতলপাঁটি', 'পাটজাত পণ্য', 'চামড়াজাত পণ্য', 'বস্ত্রজাত পণ্য, 'বাঁশ-বেতজাত পণ্য', 'কারুশিল্প', 'মৃৎশিল্প', 'দারুশিল্প', 'কৃষি ও খাদ্যজাত পণ্য' প্রভৃতি খাতের উদ্যোক্তাদের নিকট হতে আগামী ৩ মার্চ দুপুর ৩ টার মধ্যে আবেদনপত্র আহবান করা হচ্ছে। ফর্মের সাথে প্রয়োজনীয় কাগজপত্র:
➡️ ছবি
➡️ Taxpayer Identification Number (TIN)
➡️ Trade License
➡️ প্রযোজ্য ক্ষেত্রে বিসিক নিবন্ধন

নিবন্ধন ফি-
🤝 ৩,৫০০ টাকা (বিসিক নিবন্ধিত)
🏬 ৫,০০০ টাকা (বিসিক নিবন্ধনবিহীন)

উদ্যোক্তাগণকে আগামী ৪ এবং ৫ মার্চ বাছাই করা হবে। চূড়ান্তভাবে বাছাইকৃত উদ্যোক্তাগণের পে-অর্ডার আগামী ৯ মার্চের মধ্যে জমা দিতে হবে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন বিসিকের তেজগাঁওস্থ প্রধান কার্যালয়ের ৭ম তলায় অবস্থিত বিপণন বিভাগে, কক্ষ নং - ৭০১৪। যোগাযোগের জন্য মোবাইল নম্বর:
(i) 01317998943
জনাব শেফালী খাতুন
মহাব্যবস্থাপক, বিপণন বিভাগ
(ii) 01717250807
জনাব ইরতিজা আহমেদ সালমান
উপব্যবস্থাপক, বিপণন বিভাগ
(iii) 01749384407
জনাব ফেরদৌসি সুলতানা
মান নিয়ন্ত্রণ কর্মকর্তা, বিপণন বিভাগ
(iv) বিসিকের যেকোনো জেলা কার্যালয়

আবেদন জমাদানে সময় বাকি মাত্র ২ দিন ও ৩ ঘণ্টা!!!!!

#জামদানি

15/01/2026
08/12/2025

আগামী ১৬,১৭,১৮ ডিসেম্বর ০৩ দিনব্যাপী জেলা প্রশাসন , কক্সবাজার কতৃক আয়োজিত বিজয় মেলার তারিখ নির্ধারণ করা হয়েছে।
স্থান: লাবনী বিচ পয়েন্ট,কক্সবাজার
সময়: সকাল ৯ টা থেকে রাত ৯ টা( সম্ভাব্য)
বিসিকের বরাদ্দ: মোট ১০ টি স্টল
স্টল ফি: ৩০০০/= (৩ দিনের জন্য)

যারা মেলায় অংশগ্রহণ করতে চান তাদের নিম্নলিখিত তথ্য‌ ১২/১২/২০২৫ এর মধ্যে প্রদানের জন্য অনুরোধ করা হলো।

১) উদ্যোক্তার নাম:
২) প্রতিষ্ঠানের নাম:
৩) ঠিকানা:
৪)মোবাইল নম্বর :
৫) কি কি পন্য রয়েছে তা উল্লেখ করুন-

বিশেষ দ্রষ্টব্য: ০১৭১০৪১৩৬৮৬ ( whats app নম্বর) এ তথ্য দিন। আগ্রহী প্রার্থী বেশি হলে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে গৃহীত হবে।

Photos from BSCIC's post 05/12/2025
01/12/2025

আসন সংখ্যা সীমিত, দ্রুত বিসিক জেলা কার্যালয়, কক্সবাজার এসে রেজিস্ট্রেশন করুন অথবা
অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য নিচের ওয়েবসাইট ভিজিট করুন। https://ossbscic.gov.bd/

Photos from বিসিক কক্সবাজার's post 10/11/2025

অদ্য ১০/১১/২০২৫ খ্রি. বিসিকের চেয়ারম্যান জনাব মো: সাইফুল ইসলাম(অতিরিক্ত সচিব), জনাব মুঃ খায়রুজ্জামান, পরিচালক (প্রশাসন) বিসিক জেলা কার্যালয় ও শিল্পনগরী কার্যালয়, কক্সবাজার পরিদর্শন করেন। এছাড়াও বিসিক শিল্পনগরী কক্সবাজারস্থ ১০০% রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান জাপান ফাস্ট ট্রেড লি. এর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব সরোয়ার হোসেন, উপমহাব্যবস্থাপক (সম্প্রসারণ), বিসিক, ঢাকা, জনাব মো : জাফর ইকবাল ভূঁইয়া, উপমহাব্যবস্থাপক, লবণ শিল্পের উন্নয়ন কার্যালয়, জনাব রাসেল বড়ুয়া, সহকারী মহাব্যবস্থাপক, বিসিক জেলা কার্যালয়, কক্সবাজার, জনাব আবদুল্লাহ আল মামুন, শিল্পনগরী কর্মকর্তা, বিসিক শিল্পনগরী, কক্সবাজার এবং বিসিক কক্সবাজার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

05/11/2025

শুধুমাত্র আগ্রহী প্রশিক্ষনার্থীগণ, বিজ্ঞপ্তি মোতাবেক আগামী ১১ নভেম্বর,২০২৫ এর মধ্যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে, বিসিক জেলা কার্যালয়,কক্সবাজারে এসে রেজিস্ট্রেশন করতে হবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাধান্য দেয়া হবে। রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র বিজ্ঞপ্তি মোতাবেক নিয়ে আসার জন্য অনুরোধ করা হলো

15/10/2025
Want your business to be the top-listed Government Service in Cox's Bazar?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

LINK Road, JHILONGJA, BSCIC
Cox's Bazar