বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি,মহেশখালী শাখা।

বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি,মহেশখালী শাখা।

Share

social teachers welfare

20/05/2026

সারাদেশের লক্ষাধিক প্রাথমিক শিক্ষকের ২০২৬ সালের শ্রান্তি বিনোদন ভাতা নির্ভর করছে আগামী শনিবারের বন্ধের উপর। কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

01/05/2026

সম্প্রতি বাংলাদেশ বিমান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং (Boeing) কোম্পানির মধ্যে একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৩০ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকায় এই ঐতিহাসিক চুক্তিটি সম্পন্ন হয়।
​চুক্তির মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো:
​বিমানের আপডেট ভারসন ও সংখ্যা
​বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ১৪টি নতুন আধুনিক প্রযুক্তির উড়োজাহাজ কিনছে। এগুলো হলো:
​৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার (787-10 Dreamliner): এটি ড্রিমলাইনার সিরিজের সবথেকে বড় এবং আধুনিক ভারসন। এটি মূলত মধ্যপ্রাচ্যের মতো ব্যস্ত রুটে ব্যবহার করা হবে।
​২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার (787-9 Dreamliner): এগুলো ইউরোপ ও উত্তর আমেরিকার মতো দূরপাল্লার রুটে ব্যবহৃত হবে।
​৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স (737-8 MAX): এগুলো ন্যারো-বডি এয়ারক্রাফট যা মূলত আঞ্চলিক বা স্বল্প দূরত্বের রুটে যাত্রী পরিবহনে ব্যবহৃত হবে।
​চুক্তির কিছু গুরুত্বপূর্ণ দিক
​খরচ: এই চুক্তির আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ৩.৭ বিলিয়ন মার্কিন ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫,০০০ কোটি টাকারও বেশি)।
​স্বপ্নপূরণ: এই ড্রিমলাইনারগুলো আসার পর বাংলাদেশ বিমান বিশ্বের হাতেগোনা কয়েকটি এয়ারলাইন্সের তালিকায় নাম লেখাবে, যারা ড্রিমলাইনারের পুরো ফ্যামিলি (৭৮৭-৮, ৭৮৭-৯ এবং ৭৮৭-১০) পরিচালনা করবে।
​সুবিধা: এই নতুন মডেলের বিমানগুলো অত্যন্ত জ্বালানি সাশ্রয়ী (২০-২৫% কম জ্বালানি খরচ) এবং উন্নত প্রযুক্তির হওয়ায় যাত্রীদের জন্য অনেক আরামদায়ক হবে।
​আসা শুরু: চুক্তি অনুযায়ী, প্রথম বিমানটি ২০৩১ সালের অক্টোবর মাসে বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে এবং ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে বাকি সব বিমান চলে আসবে।
​এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ বিমান তাদের বহরকে যেমন আধুনিকায়ন করছে, তেমনি এটি বাংলাদেশ ও আমেরিকার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ককেও আরও মজবুত করবে।

Photos from বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি,মহেশখালী শাখা।'s post 30/04/2026

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬(ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) আয়োজন।

30/04/2026

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিড ডে মিল ,উপবৃত্তি, স্কুল ড্রেস, পাটের ব্যাগ (বালকদের নীল ও বালিকাদের গোলাপী রঙ) এবং জুতা ফ্রি পাবে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) 23/04/2026

৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬ এর MCQ পরীক্ষার ফলাফল প্রকাশ।

এতদ্দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ব্যবস্থাপনায় গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে ৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬ এর MCQ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় মোট ৫৩,০৬৯ জন প্রার্থী অনলাইনে আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৮,১৪৬ জন। উক্ত MCQ পরীক্ষার ফলাফল অদ্য ২২ এপ্রিল ২০২৬ তারিখ অপরাহ্নে প্রকাশ করা হয়। পদভিত্তিক উত্তীর্ণ পরীক্ষার্থীদের রোল নম্বরসমূহ (মেধাক্রম অনুযায়ী নয়) এনটিআরসিএ-এর ওয়েবসাইটে (https://ntrca.gov.bd) প্রকাশ করা হলো। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা মোট ১৪,৯৪২ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদেরকে টেলিটক বাংলাদেশ লিঃ হতে SMS-এর মাধ্যমে ফলাফল জানানো হবে। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে এনটিআরসিএ-এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

০২। প্রকাশিত ফলাফল পরবর্তীতে বিধিসম্মত কারণে সংশোধনের অধিকার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) Non-Government Teachers’ Registration and Certification Authority certifies teachers, ensuring quality standards in Bangladesh’s private education

23/04/2026

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান নিয়োগ:
শূন্যপদ: ১২৯৫১টি, উত্তীর্ণ : ১৪৯৪২জন,
মোট আবেদন: ৪৮১৪৬টি।

13/04/2026

সুন্দর উদ্যোগ :
স্কুল, কলেজ, মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার কথা ভাবছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ রবিবার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত ঢাকার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, আপনি যখন জেনারেল শিক্ষক ছিলেন,তখন যিনি প্রধান শিক্ষক ছিলেন তাকে আপনি স্যার বলতেন। আপনি সহকারী প্রধান শিক্ষক তখনও তাকে স্যার বলতেন। এখন আপনি প্রধান শিক্ষক আর তিনি রিটায়ার্ড করেছেন।

যদি অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে একটা কমিশন করা যায় এবং সেখান থেকে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করা যায় তবে শিক্ষা ব্যবস্থার আরও উন্নতি হবে। এ বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন আছে বলে জানান শিক্ষামন্ত্রী।

12/04/2026

আগামী ১৫.০৪.২৬ তারিখ থেকে সহকারী শিক্ষকদের অন্ত:উপজেলা (একই উপজেলার অভ্যন্তরে) অনলাইন বদলির অনুমতি প্রদান প্রসঙ্গে পত্র (০২.০৪.২৬)। ♥♥♥♥♥♥♥♥♥♥♥

12/04/2026

দক্ষিণ এশিয়ায় মাধ্যমিক শিক্ষায় বাংলাদেশের অবস্থান সর্বনিম্নে! দীর্ঘদিন ধরে এসএমসি কর্তৃক ডোনেশন পদ্ধতিতে নিয়োগই কী এ পতনের কারণ ?
বাংলাদেশের মাধ্যমিক স্তরে গড়ে ন্যূনতম দক্ষতাসম্পন্ন শিক্ষকের হার মাত্র ৫৫ শতাংশ। ইউনেস্কো এ হার নির্ধারণে দুটি মানদণ্ড বিবেচনা করেছে—প্রথমত, শিক্ষকরা সংশ্লিষ্ট স্তরে পাঠদানের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ পেয়েছেন কিনা এবং দ্বিতীয়ত, তাদের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক যোগ্যতা সে স্তরের জন্য উপযুক্ত কিনা।
দক্ষতার ভালো অবস্থান:
১. মালদ্বীপ - ৯৮.৫%
২. ভুটান - ৯৭.৯%
৩. নেপাল - ৯৭.৪%
৪. ভারত - ৯২.৩%
৫. শ্রীলঙ্কা - ৮০.৪%
৬. পাকিস্তান - ৬৮.৯%
৭. বাংলাদেশ - ৫৫%

Want your business to be the top-listed Government Service in Cox's Bazar?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Moheshkhali Upazila Gate
Cox's Bazar
MOHESHKHALI