সাবরাং গণপাঠাগার

সাবরাং গণপাঠাগার

Share

সাবরাং ইউনিয়নের ১ম গণপাঠাগার

অসুখে-বিসুখে রাত-বিরেতে - Mahbub Newaz Munna - Locbook 28/10/2021

জাতীয় পর্যায়ের সাহিত্য মাধ্যম লকবুক ওয়েব ম্যাগাজিনে লেখক মাহবুব নেওয়াজ মুন্নার লিখাটি প্রকাশিত হয়েছে। লেখকের পূর্বপ্রকাশিত লিখাগুলো উক্ত ওয়েব ম্যাগাজিনে পাওয়া যাবে।

"কর্মঘন্টা শেষে গত পরশু সন্ধ্যাবেলায় নিত্যকার আহারাদি সংগ্রহের উদ্দেশ্যে হাটে গমন করেছিলাম। হঠাৎ দেখি অকস্মাৎ বৃষ্টির আগমন। ব্যাগ থেকে ছাতা বের করার কোন ইচ্ছেই আমার নেই। কি আর হবে এমন বৃষ্টিতে ভিজলে। বাসা ফিরা অবধি আর আলসেমিতে ছাতা খোলা হলো না। গতকালও একি দশা হলো। বৃষ্টি এলো, কিন্তু ছাতা ছিল না। শেষমেষ ভিজে ভিজে বাসায়"

অসুখে-বিসুখে রাত-বিরেতে - Mahbub Newaz Munna - Locbook অসুখে-বিসুখে রাত-বিরেতে নিবেদন: প্রেমময়ীর করকমলে 🌹 কর্মঘন্টা শেষে গত পরশু সন্ধ্যাবেলায় নিত্যকার আহারাদি সংগ্রহ....

06/09/2021

"কবি নাফিক আব্দুল্লাহ এর গণ পাঠাগার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ লেখনী"
গণপাঠাগার গণমানুষের সর্বোচ্চ বিদ্যাপীঠ
Library of the people,by the people and for the people অর্থাৎ জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের জন্যে প্রতিষ্ঠিত গ্রন্থাগার।

গ্রন্থাগার ব্যক্তি,সমাজ,দেশ ও জাতির দর্পণ হিসেবে পরিগণিত হয়। সভ্যতার ইতিহাসে যেকোনো জাতির আত্মোন্নতি, আত্মোপলব্ধি, আত্মশুদ্ধি, আত্মসম্মানের ভীত তৈরি করে পঠন- পাঠনের গভীরতা। আর এ পঠন- পাঠনের আকর ভূমি হলো গ্রন্থাগার।

মানুষের চিন্তাধারা ও ভাব বিনিময়ের প্রধান বাহন কিন্তু গ্রন্থ বা বই। মহামূল্যমান গ্রন্থ দিয়ে যে আলয় সাজানো হয় তা গ্রন্থাগারের রূপ পরিগ্রহ করে। ফলে আমরা তাকে গ্রন্থাগার বলে থাকি।

Library শব্দটি ল্যাটিন শব্দ liber (যার অর্থ কলদীয়রা গাছের ছাল) আসলেও এর ব্যবহারিক অর্থ হলো সেই স্থান যেখানে সমাজের সকলের জন্য গ্রন্থ সংগৃহীত থাকে। এবং যে কেউ প্রয়োজন মতো ব্যবহার করতে পারে। এই সত্যকে মূল প্রতিপাদ্য করে একদল ত্যাগী ও সম্ভাবনাময়ী তরুণ ( উদ্যোক্তা ইয়াছিন আরাফাত,এনায়েত উল্লাহ, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ ফায়সাল) এবং সহযোগিতায় সৈয়দ আলম,আবুল ফয়েজ, মাহবুবনেওয়াজ মুন্না,রিদুয়ান মাসুদ, রুবেল, শফিউল্লাহ, রবিউল আলম, মোহাম্মদ রফিক তাদের ঐকান্তিক চেষ্টা,মেধা ও শ্রম দিয়ে " সাবরাং গণপাঠাগার ও সাংস্কৃতিক সংসদ " নামাঙ্কিত জ্ঞানের বাতিঘরে জ্ঞানের আলো প্রজ্জ্বলিত করে। তাই আমার মেধা ও মননভিত্তিক চিন্তাধারা থেকে তাদের কৃতজ্ঞচিত্তে সাধুবাদ জানাই।

আসলে এই একদল তরুণ এমন কী করেছে সেটা সকলের ভাবার বিষয় নয় কী? তারা প্রত্যেকে এক একটি আলোকবর্তিকা নিয়ে আমাকে,আপনাকে, সমাজ,দেশ এবং জাতিকে মেধা- মনন- প্রজ্ঞা- বিবেক- বিবেচনা - জ্ঞান - বুদ্ধির চেরাগ নিয়ে এসে আলোকিত মানুষ হবার আহ্বান করছে। বলুন তো কেনইবা আমরা এ অভূতপূর্ব সুযোগ লুফে নেব না? মনে হয় যারপরনা চেষ্টায় সকলের সাড়া দেয়া উচিত। শুধু তাই নেয় " গ্রন্থাগার সমাজ উন্নয়নের অন্যতম শক্তিও বটে।"

আমরা জানি জ্ঞানের বাহন গ্রন্থ আর সব ধরনের পুস্তক কিনে কিংবা ধার করে পড়ে জ্ঞানের চর্চা ও পরিচর্যা খুবই দুরূহ এবং দুঃসাধ্য বৈকি? তাই গ্রন্থাগারে গিয়ে অথবা গ্রন্থাগারের নিয়মানুসরণে বই নিয়ে পড়া সবার জন্যে অধিকতর সহজ, সময় সাশ্রয়ী এবং সময়োপযোগী। একটি লাইব্রেরির কার্যক্রমকে ত্বরান্বিত ও ফলপ্রসূ করার জন্য সমাজের সচেতন মানুষকে সমবায়নীতি গ্রহণ করাটাই হবে বুদ্ধিদীপ্ত ও সার্থক সিদ্ধান্ত।

'মানব সভ্যতার ইতিহাসই প্রকৃতপক্ষে গ্রন্থাগারের ইতিহাস ' এ সত্য ও উপলব্ধিকে ধারণ ও লালন করে জাতির ভবিষ্যৎ,আগামী দিনের কর্ণধারদের মনন গঠনের জন্যে গ্রন্থাগারের যত্ন নেয়া সকলের জন্য অত্যাবশ্যকীয় হয়ে ওঠেছে।

পরিশেষে বলতে চাই,এই গ্রন্থাগার আপনাদের,আপনাদের দ্বারা,আপনাদের জন্যে প্রতিষ্ঠিত।

12/08/2021

পাড়ায় মহল্লায় গ্রন্থগার

(ইয়াছিন আরফাত)

গন্থগার হলো একটি সমাজিক প্রতিষ্ঠান। আমেরিকান লাইব্রেরি এসোসিয়েশন (এএলএ)-এর সংজ্ঞা অনুসারে 'গণগ্রন্থগার এমন একটি গ্রন্থগার যা একটি কমিউনিটি' শহর অথবা গ্রামের অধিবাসীদের বিনামূল্যে সেবা করে থাকে।
এক সময় দেশের শহর ও গ্রামের অনেক জায়গায়, মাদ্রাসা-স্কুল-কলেজের পড়ুয়া ছাত্র ছাত্রীদের উৎসাহ-উদ্দীপনায় পাড়ায় মহল্লায় গড়ে উঠত পাঠাগার বা গ্রন্থগার।
আজ বিশ্বসাহিত্য কেন্দ্র জাতীয় ভিত্তিতে যে কাজটি করার চেষ্টা করছে,এক সময় পাড়া-মহল্লায় গড়ে উঠা সেই সব পাঠাগার বা লাইব্রেরি সীমিত সামর্থ্য নিয়ে সেই কাজ করে গেছে।
কিন্তু আগের তুলনায় বর্তমান বাংলাদেশের প্রভূত অর্থনৈতিক উন্নতি অর্জিত হলেও, নিজেদের মধ্যে ছোট পরিসরে পাঠচক্রের আয়োজন বা পাঠাগার স্থাপনের ঐতিহ্য থেকে আমরা এখন সরে এসেছি অনেক দূরে। যার ফলে নিজেদের মধ্যে সৃষ্টিশীলতার সাধনায়ও যেন ভাটা পড়েছে গভীরত।

গণগ্রন্থগারের একটি রূপই হলো পাড়ায় পাড়ায় গ্রন্থগার হওয়া।যেটা বিনামূল্যে ব্যবহৃত হবে,এবং ধর্ম জাতি শ্রেণি জীবিকা নির্বিশেষে সকলের জন্য সমানভাবে উন্মুক্ত থাকবে।
পাঠাগার গুলো মূলত,যে কোনো সমিতি বা ব্যক্তির দ্বারা গঠিত হয়ে থাকে। এটি মাঝে মধ্যে সরকারি সহায়তাও পেয়ে থাকে।
এই ধরণের গ্রন্থগারের মূলে আসলে ব্যক্তিই মূখ্য। বা যদি কোনো সমিতি করে থাকে সেক্ষেত্রে সমিতিই মূখ্য। কারণ তারাই সমাজের জন্য আলোর বিকাশ করার জন্যে কাজ করে থাকে। এক্ষেত্রে উদ্যোগী নিজে সংস্কৃতিমনা হয়ে থাকে।

পাড়ায় মহল্লায় পাঠাগার হলে সকল ছেলেমেয়ে সেখানে বই নিতে আসে। আর সেখানে থাকে পত্র পত্রিকা। সবাই একসঙ্গে পড়ে। ফলে তাদের ভাবনার আদান-প্রদানের সুযোগও হয়।

আমাদের সমাজে এই ধারাটি প্রায় শেষ হতে চললেও এখন কিন্তু দুই একটি উদাহরণ দেখা যাচ্ছে, যেমন #টেকনাফ_ছাত্র_পাঠাগার ও #সাবরাং_গণ_পাঠাগার এবং #হোয়াইক্যং_কেন্দ্রীয়_পাঠাগার এখন দূর বার গতিতে চলছে আলহামদুলিল্লাহ।
করোনার কারণে অনেক দিন ধরে স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ, এ অবসর সময়ে আমরা ছাত্র জনতা যদি চাই, আমাদের সেই পুরোনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পারি ইনশাআল্লাহ। তা ফিরিয়ে আনা আমাদের জন্যে আদোও সম্ভব ইনশাআল্লাহ।

Photos from সাবরাং গণপাঠাগার's post 05/08/2021

আসসালামু আলাইকুম,
সাবরাং গণপাঠাগারের সকল পাঠক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে।

সাবরাং গণ পাঠাগার ও সংস্কৃতি সংসদের কিছু কাঠামো।
-------------------------------------

(দৈনিক কার্যক্রম)
--------------------------
১/ বই পড়া।
২/ পত্রিকা পড়া।
৩/ লেখক-পাঠক আড্ডা।
৪/ শিল্পকলা।
৫/ পাঠক মেলা।

(সপ্তাহিক কার্যক্রম)
-------------------------------
১/ সাহিত্য আসর।

(মাসিক কার্যক্রম)
----------------------------
১/ মতবিনিময় সভা।
২/ চাঁদা কালেকশন।

(সময় উপযোগী কার্যক্রম)
--------------------------------------
১/ দেওয়া লিখা।

বিঃদ্রঃ সকলকেই জেনে রাখার
জন্যে অনুরোধ রহিলো।

অনুরোধ ক্রমে, কার্যকরি পরিষদ
সাবরাং গণপাঠাগার ও সংস্কৃতি সংসদ।

Photos from সাবরাং গণপাঠাগার's post 31/07/2021

আলহামদুলিল্লাহ
সাবরাং গণপাঠাগারে যা করে
.............................................
পাঠাগারের পাঠকেরা সেলুনে বসেও বই পড়া শুরু করে দিয়েছে। সাবরাং গণপাঠাগার পাঠক সৃষ্টির লক্ষ্যে পাঠকের হাতে হাতে বই তুলে দিচ্ছে, তার গণ জোয়ারে সেলুনে বসেও নিজের মনের মত বই পড়তেছে, পাঠকের মিলন মেলা সাবরাং গণপাঠাগার। বই পড়ি উন্নতর জীবনে গড়ি। এতে আপনাকে স্বাগতম।

23/07/2021

রুখে দাঁড়াও হে জাগরিত তরুণগণ, ছাত্র সমাজ!

18/07/2021

টেকনাফ,সাবরাং গণপাঠাগার ও সাংস্কৃতিক সংসদের কার্যনির্বাহী সদস্য,
মোঃ এনায়েত খানের দাদোর মৃত্যুতে গণপাঠাগারের সদস্য বৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন,এবং দাদোর ইসালী ছওয়াবের উদ্দেশ্য খতমে ইয়াসিন ও দোয়া মুনাজাত করা হয়েছে।

উক্ত দোয়া মাহফিলে গণপাঠাগারের কার্যনির্বাহী সদস্য এবং সদস্য বৃন্দ উপস্থিত চিলেন।

প্রচারে,
সাবরাং গণপাঠাগার ও সাংস্কৃতিক সংসদ।

Photos 15/07/2021

সাবরাং গণপাঠাগার
❝১ম প্রশ্নোত্তর প্রতিযোগিতা❞

১। সাবরাং ইউনিয়নের মোট আয়তন কত?
উত্তর:
২। সাবরাং ইউনিয়নের প্রথম মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কোনটি?
উত্তর:
৩। সাবরাং ট্যুরিজম পার্কের মোট আয়তন কত?
উত্তর:
৪। সাবরাং ইউনিয়নের সর্বশেষ শিক্ষিতদের হার কত?
উত্তর:
৫। শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিনের দুরত্ব কত?
উত্তর:
৬। সাবরাং ইউনিয়নের একমাত্র দাখিল মাদ্রাসা কোনটি?
উত্তর:
৭। বাংলা ভাষার আদি নিদর্শন কি?
উত্তর:
৮। টেকনাফ উপজেলার একমাত্র মাস্টার্স শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি?
উত্তর:
৯। উখিয়া কলেজে কয়টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে?
১০। মেরিন ড্রাইভ মহাসড়কের দৈর্ঘ্য কত?
উত্তর:
১১। বাংলাদেশ কবে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়?
উত্তর:
১২। টেকনাফে কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে ৩মাস/৬ মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ আছে কি-না?
উত্তর:
১৩। টেকনাফ উপজেলায় কয়টি পাঠাগার আছে?
উত্তর:
১৪। টেকনাফ উপজেলার শ্রেষ্ঠ উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান কোনটি?
উত্তর:
১৫। বাংলা ভাষার আদি কবির নাম কি?
উত্তর:
১৬। মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর একটি বইয়ের নাম বলো?
উত্তর:
১৭। THE GOOD MUSLIM গ্রন্তটি কে লিখেছেন?
উত্তর:
১৮। পবিত্র কোরআনে নামাজের কথা কযবার বলা হয়েছে?
উত্তর:
১৯। নাফ নদের দৈর্ঘ্য কত?
উত্তর:
২০। CPP কী?
উত্তর:
২১। সাবরাং ইউনিয়নের প্রথম প্রাথমিক বিদ্যালয়ের নাম কী?
উত্তর:

☑️ প্রশ্নগুলো কপি করে উত্তর পোস্ট করে সাবরাং গণপাঠাগারে যে অফিসিয়াল গ্রুপে দিতে হবে তার লিংক: https://facebook.com/groups/261692595747770/

সাবরাং গণপাঠাগার
রবিটাওয়ার মার্কেট, নোয়াপাড়া বাজার, সাবরাং।
অফিসিয়াল পেইজ: https://facebook.com/sabrangpubliclibrary
অফিসিয়াল গ্রুপ: https://facebook.com/groups/261692595747770/

14/07/2021

বই পড়তে চলে আসুন রবিটাওয়ার মার্কেট নোয়াপাড়া বাজার, সাবরাংয়ে। স্বাস্থ্যবিধি মোতাবেক সকাল-সন্ধ্যা খোলা।

14/07/2021

সাবরাং গণপাঠাগার
দৈনিক পাঠ পরিকল্পনা
১৫ জুলাই ২০২১ বৃহস্পতিবার
পাঠ সম্পন্নের সময়: সকাল ৯টা - রাত৮ টা

১। মাহবুব নেওয়াজ মুন্না - লাল নীল দীপাবলি
২। ইয়াসিন আরাফাত -
৩। এনায়েত উল্লাহ - প্যারাডক্সিক্যাল সাজিদ
৪। গিয়াস উদ্দিন - অংক ভাইয়া
৫। মাহমুদ হোসাইন - কষ্টিপাথর (১-২০ পৃষ্ঠা)
৬। হাম্মাদ মাহবুব -
৭। ইব্রাহিম হানিফ -
৮। শফিউল ইসলাম -
৯। রহমত হাফিজ -
১০। হাম্মাদ -
১১। রিদুয়ান - ফাতাওয়ায়ে ফক্বীহুল (৩৯৯-৪০৯ পৃষ্ঠা)
১২। মোহাম্মদ ফায়সেল -
১৩। আনোয়ার -
১৪। আলমগীর - দরজা খোলো (১-৫০ পৃষ্ঠা)
১৫। মোহাম্মদ ফায়সাল -
১৬। রাশেদ -
১৭। মাহবুব - সূরা ইয়াসিন, সূরা আর-রহমান
১৮। রবিউল আলম - মরণের আগেও পরে

#সাবরাং_গণপাঠাগার

Want your business to be the top-listed Government Service in Cox's Bazar?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Sabrang
Cox's Bazar