09/05/2026
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের (দৃষ্টি, শ্রবন, শারিরীক ও মানসিক ভাবে যারা সাধারণ মানুষের চায়তে অধিক বেশী চ্যালেঞ্জ নিয়ে জীবন পরিচালনা করেন) জন্য জেলা সরকারি গণগ্রন্থাগার, কক্সবাজার এর জন্য নতুন সংযোজন ৩টি হুইল চেয়ার, ১টি ওয়াকার, ১ জোড়া ক্র্যাচ (শারিরীকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন) এবং দৃষ্টি সমস্যার বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য ১টি সাদা ছড়ি। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের গ্রন্থাগার ব্যবহার নিশ্চিত করার জন্য খুব শীঘ্রই অত্র গ্রন্থাগারে একটি ইনক্লুসিভ কর্নার তৈরী করা হবে। সকলের জন্য গ্রন্থাগার ব্যবহার নিশ্চিত করার জন্য আমাদের প্রয়াস অব্যাহত থাকবে। আপনাদের পরিচিত বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের গ্রন্থাগার ব্যবহার করার জন্য জানিয়ে দিন।
বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, কক্সবাজারকে। আমাদের চাহিদা জানানো মাত্রই উক্ত কর্তৃপক্ষ আমাদের এসমস্ত মালামাল প্রদান করেছেন।
06/05/2026
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী ২০২৬ উযদযাপন উপলক্ষ্যে বইপাঠ ও রচনা প্রতিযোগিতা এবং পুস্তক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিস্তারিত নিম্নে সংযুক্ত ছবি ও ওয়েবসাইটে লিঙ্কে।
https://publiclibrary.coxsbazar.gov.bd/
25/04/2026
জেলা সরকারি গণগ্রন্থাগার, কক্সবাজার এ পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। তারিখ: ২৫-০৪-২০২৬ (শনিবার); সকাল ১০টা।
----------------------------------------------------------------------
আজ ২৫ এপ্রিল ২০২৬ রোজ শনিবার সকাল ১০টায় ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৬ এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত রচনা, চিত্রাংকন, আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার ৬৩ জন বিজয়ীকে পুরস্কার হিসেবে বই এবং সনদপত্র প্রদান করা হয়।
এ পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার এর শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাস কমিশনার এর কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মুহাম্মদ আরাফাতুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আহসানুল হক, অবসরপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, কক্সবাজার ও অত্র দপ্তরের জুনিয়র লাইব্রেরিয়ান জনাব এ, কে, এম, ইকবাল ফারুক।
অত্র দপ্তর প্রধান লাইব্রেরিয়ান জনাব মো: মাসুদ রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তারা বই পড়াকে উৎসাহ প্রদান করে বই সম্পর্কিত বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। একই সাথে বক্তারা বই পড়ার বিভিন্ন রকমের উপকারিতা, জীবন গঠনে বই এর অভূতপূর্ব ভূমিকা এবং সর্বোপরি বই মানুষের জীবনে কীভাবে সার্বক্ষণিক একজন সহযোগীর ভূমিকা রাখে সে বিষয়ে বক্তব্য প্রদান করেন।
এছাড়াও অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে থেকে বক্তব্য প্রদান করেন রামু সরকারি কলেজের শিক্ষার্থী জনাব রোজিন সুলতানা আঁখি। তিনি বই পড়ে কীভাবে পৃথিবীকে জানার সুযোগ পেয়েছেন এবং বই পড়লে কীভাবে পৃথিবীকে চেনা যায় সে বিষয়ে তার বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এর ৮ম শ্রেণির শিক্ষার্থী ও ৩টি প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী জনাব সীমান্ত পাল অপূর্ব। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কক্সবাজার হাশেমিয়া মাদ্রাসা এর শিক্ষার্থী জনাব তানভীর শাহরিয়ার এবং পবিত্র গীতা থেকে পাঠও করেন সীমান্ত পাল অপূর্ব।
অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য সম্মানিত সকল অভিভাবক ও তাদের বিজয়ী সন্তানদের এবং অনুষ্ঠানের সাথে সংযুক্ত সকল সহকর্মী ও অন্যান্যদের প্রতি আন্তুরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
24/04/2026
বিজ্ঞপ্তি! বিজ্ঞপ্তি! বিজ্ঞপ্তি!
পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান
তারিখঃ ২৫-০৪-২০২৬; শনিবার।
সময়ঃ সকাল ৯.৪৫ মিনিট।
স্থানঃ জেলা সরকারি গণগ্রন্থাগার, কক্সবাজার।
-----------------------------------------------------------------
২১ ফেব্রুয়ারি ২০২৬ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও শহিদ দিবস ২০২৬ এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত সকল প্রতিযোগিতার বিজয়ীদের আগামীকাল সকাল ১০ টায় পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে। বিজয়ী সকলকে সকাল ৯.৩০ এর মধ্যে উপস্থিত হবার জন্য জানানো হলো।
উল্লেখ্য আগামীকাল শনিবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের জন্য পাঠকক্ষ ব্যবহার সীমিত থাকবে।
18/04/2026
আজকে অনুষ্ঠিত রচনা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতার ছবি। ফলাফল নিম্নের লিঙ্কে দেয়া হয়েছে:
১) ওয়েবসাইট লিঙ্ক:
https://publiclibrary.coxsbazar.gov.bd/pages/notices/69e368ebe4cbb7d5291b850b
২) ফেসবুক পোস্ট লিঙ্ক:
https://www.facebook.com/publiclibrarycox/
18/04/2026
১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ ১৪৩৩’ উদযাপন উপলক্ষ্যে আজ ১৮ এপ্রিল ২০২৬ তারিখ আয়োজিত কুইজ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার ফলাফল। বিজয়ী সকলেকে অভিনন্দন! আগামী ২৫ এপ্রিল শনিবার সকাল ১০টায় অত্র গ্রন্থগারে বিজয়ী সকলকে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে। উল্লেখ্য গত ২১ ফেব্রুয়ারি ও ২৬ মার্চ এর প্রতিযোগিতার সকল বিজয়ীদেরকেও একই দিনে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে। এছাড়াও নিম্নে সংযু্ক্ত ওয়েসাইট লিঙ্কেও ফলাফল পাওয়া যাবে।
https://publiclibrary.coxsbazar.gov.bd/pages/notices/69e368ebe4cbb7d5291b850b
18/04/2026
আজকে এখন শুরু হচ্ছে ১০.১০ এ রচনা প্রতিযোগিতা, ১১টায় কুইজ প্রতিযোগিতা এবং ১২টায় চিত্রাংকন প্রতিযোগিতা।
06/04/2026
আগামী ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ ১৪৩৩’ উদযাপন উপলক্ষ্যে কুইজ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজ্ঞপ্তি। আগ্রহী সকলকে যোগ্যতা অনুয়ায়ী অংশগ্রহণের আহবান জানানো হলো।
কক্সবাজার জেলায় স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসকারী যে কোন নাগরিক অংশগ্রহণ করতে পারবেন। তবে শিক্ষার্থী হলে অংশগ্রহণ করার জন্য অবশ্যই কক্সবাজার জেলার কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত হতে হবে। অভিভাবকরাও চায়লে সর্বসাধারণ গ্রুপে অংশগ্রহণ করতে পারবেন।
প্রতিযোগিতার বিস্তারিত নিম্নে সংযুক্ত ছবি ও অত্র দপ্তরের নিজস্ব ওয়েবসাইট লিঙ্কে দেয়া হয়েছে।
https://publiclibrary.coxsbazar.gov.bd/
05/04/2026
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক জেলা সরকারি গণগ্রন্থাগার, কক্সবাজার প্রতি শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
১) জেলা সরকারি গণগ্রন্থাগার, কক্সবাজার এর স্মারকপত্র
https://publiclibrary.coxsbazar.gov.bd/
২) জনপ্রশাসন মন্ত্রণালয় এর এসংক্রান্ত স্মারকপত্র
https://mopa.gov.bd/pages/go-ultimates/69d11f202ddf64102bc455c1
26/03/2026
২৬ মার্চ 'মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস' ২০২৬ উপলক্ষ্যে জেলা সরকারি গষগ্রন্থাগার, কক্সবাজার ও ভ্রাম্যমাণ লাইব্রেরি এর পক্ষ থেকে স্বাধীনতার বীর শহিদদের প্রতি কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।