06/04/2026
“পূর্ব ঘোনার পাড়া সমাজের বাসিন্দা ছলিমুল্লাহ (নাগু) এর সহধর্মিণী ও তাঁর কন্যা মমতাজীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
মরহুমাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।
আল্লাহ তায়ালা তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দিন। আমিন।
অধ্য: ০৬/০৪/২৬ ইং রোজ সোমবার সকাল ১০:০০ ঘটিকায় বড় কবরস্থান মাঠ প্রাঙ্গণে মরহুমাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
22/03/2026
পবিত্র ঈদুল ফিতরের নামাজের আগ-মুহুর্তে :
21/02/2026
রমজান মোবারক ✨🌙
পূর্ব ঘোনার পাড়া সমাজ কমিটির পক্ষ থেকে অত্র এলাকার সকল সদস্যবৃন্দকে জানাই পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছান্তে,
মাষ্টার নুরুল কবির
সাধারণ সম্পাদক
পূর্ব ঘোনার পাড়া সমাজ কমিটি
17/01/2026
পূর্ব ঘোনার পাড়া সমাজ কমিটির কার্যকরী সদস্য-
মোঃ আলমগীর এর মা-বাবার জন্য আয়োজিত ইছালে সাওয়াব ও দোয়া মাহফিলে অত্র এলাকার বায়তুল ফালাহ জামে মসজিদের সম্মানিত ইমাম:
মাওলানা মোঃ সৈয়দ আলম।
10/01/2026
শোক সংবাদ
পূর্ব ঘোনার পাড়া সমাজ কমিটির কার্যকরী সদস্য
মোঃ আলমগীর–এর মা আজ ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
01/01/2026
পূর্ব ঘোনার পাড়া সমাজ কমিটির পক্ষ থেকে অত্র এলাকার বসবাসকারী সকল সদস্যদের জানাই নতুন বছরের প্রাণঢালা শুভেচ্ছা।
16/12/2025
🇧🇩 মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের গর্ব, আমাদের অহংকার।
এই বিজয় চিরঅম্লান হয়ে থাকবে বাঙালি জাতির ইতিহাসে। পূর্ব ঘোনার পাড়া সমাজ কমিটি'র পক্ষ থেকে মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে।
বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
16/12/2025
পূর্ব ঘোনার পাড়া সমাজ কমিটি'র পক্ষ থেকে অত্র এলাকার সকল সদস্যদের প্রতি জানাই,
মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছান্তে,
মাস্টার নুরুল কবির
সাধারণ সম্পাদক: পূর্ব ঘোনার পাড়া সমাজ কমিটি।
04/08/2025
জাগো যুব ও সমাজ কল্যাণ পরিষদ দ্বিবার্ষিক নির্বাচন-২৫
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে
দায়িত্বরত আছেন সম্মানিত সাধারণ সম্পাদক : মাস্টার নুরুল কবির।