02/06/2026
অভিনন্দন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এক বছরের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন পররাষ্ট্রমন্ত্রী "খলিলুর রহমান"।❤️🇧🇩
আমরা রোহিঙ্গাদের অধিকারের জন্য সংগ্রাম করছি। রোহিঙ্গারা সব সময় নিজের দেশে ফিরে যাবার জন্য প্রস্তুত আছেন।
রোহিঙ্গারা সবসময় নিজের দেশে ফিরে যেতে প্রস্তুত।
02/06/2026
অভিনন্দন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এক বছরের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন পররাষ্ট্রমন্ত্রী "খলিলুর রহমান"।❤️🇧🇩
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মুজাহিদ ভাইয়েরা হাজারো কষ্টের মধ্যে থাকার পরও আল্লাহর নামে কুরবানি দেওয়ার জন্য ভুলে যাইনি।
আমরা সবাই আমাদের মুজাহিদ ভাইদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে সহিসালামতে রাখে। আমিন 🤲
30/05/2026
আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি।
স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রোহিঙ্গাদের জন্য একটি বড় ধরনের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু বাস্তবায়ন করি যাইতে পারে নাই দুঃখের বিষয়।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রোহিঙ্গাদের জন্য যে উদ্যোগটা নিয়েছিলেন সেটা যদি বাস্তবায়ন করি যেতে পারত তাহলে আজকে রোহিঙ্গাদের এই অবস্থা হতো না।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল একটি স্বাধীন আরাকান প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের পাশে একটি মুসলিম রাষ্ট্র গঠন করার জন্য উনি যথেষ্ট চেষ্টা করেছিলেন কিন্তু ঘাতকরা বাস্তবায়ন করতে দেয় নাই।
আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে পরিকল্পনা ছিল আরাকান নিয়ে সে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আবার উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ করব।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিকল্পনা অনুযায়ী যদি বর্তমান সরকার কাজ করে তাহলে রোহিঙ্গা সমস্যার সমাধান থাকবে না।
Tarique Rahman
Shahjahan Chowdhury
Salahuddin Ahmed BNP
Bangladesh Nationalist Party-BNP
30/05/2026
এই মহান মানুষটির প্রতি সব সময় শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে ❤️🌾❤️🌾❤️🇧🇩
29/05/2026
৩০শে মে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রতীক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আমাদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছি।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী, স্বাধীন বাংলাদেশের স্থপতিদের একজন এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করে তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে (১৯৭৭-১৯৮১) তিনি একদলীয় ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন এবং বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি রচনা করেন। তাঁর নেতৃত্বে দেশে অর্থনৈতিক সংস্কার, গ্রামীণ উন্নয়ন, বেসরকারি খাতের প্রসার এবং আত্মনির্ভরশীলতার নীতি গ্রহণ করা হয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন, যা আজও দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান শক্তি।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক সামরিক অভ্যুত্থানে তিনি শাহাদাত বরণ করেন। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, অসামান্য দেশপ্রেম, সততা, দূরদর্শিতা এবং জনগণের কল্যাণে নিরলস অবদান আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে।
হে আল্লাহ! শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন, তাঁর রুহের মাগফিরাত দান করুন এবং তাঁর আদর্শকে আমাদের মাঝে জীবন্ত রাখার তৌফিক দান করুন। আমিন।
ধন্যবাদ আমার প্রিয় ভাই, সত্যি কথা বাবার কুলে বসে বলতে হয়।
যারা চট্টগ্রামের ভাষা বুঝেন আপনারা সবাই ভিডিওটি দেখবেন দয়া করে, আর যারা চট্টগ্রামের ভাষা বুঝেন না আপনারা কষ্ট করে ভিডিওটা বুঝে নিবেন তাহলে বুঝতে পারবেন রোহিঙ্গাদের বাস্তবে কি অবস্থা ।
সত্যি কথা কখনো গোপন থাকে না সেটি এক যোগ পর হলেই সত্যিটা বেরিয়ে আসে, আমরা বারবার বলি রোহিঙ্গারা কখনো বাংলাদেশে স্থায়ী বসবাস করার জন্য আসে নাই অস্থায়ী প্রাণ বাঁচানোর জন্য আশ্রয় নিয়েছে।
আমাদের ধরা যদি আপনাদের কোন কষ্ট হয়ে থাকে তার জন্য আমরা আপনাদের কাছে দুঃখিত আমরা চেষ্টা করছি আপনাদেরকে কষ্ট না দিয়া নিজের দেশে চলে যাওয়ার জন্য কিন্তু আজকে আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে কোথাও যেতে পারছিনা।
আমরা বলছি না রোহিঙ্গারা সবাই ভালো, রোহিঙ্গাদের মধ্যে কিছু করা মানুষ আছে কিন্তু তারা খুবই অল্প সবাই তো আর খারাপ না কিছু কিছু খারাপ মানুষের কারণে সব রোহিঙ্গাদেরকে আপনারা খারাপ ভাববেন না। পৃথিবীর সব জাতি গোষ্ঠীর মধ্যে আছে ভালা খারাপ।
আবার ধন্যবাদ জানাই অনেক বছর পরে আমার এই প্রিয় ভাই সত্যি কথাটা মুখ থেকে বের করছেন মানুষ জানতে পারছি তার জন্য আপনাকে আবার আন্তরিক ধন্যবাদ।
@
28/05/2026
আসসালামুয়ালাইকুম
রোহিঙ্গারা কখনো খুশি করি এবং ইচ্ছা করে বাংলাদেশের চলে আসে নাই 😥
আরাকান আর্মি সন্ত্রাসীদের নির্যাতন সহ্য করতে না পারি হাজারো রোহিঙ্গা নাপ নদীতে পাড়াবার সময় প্রাণ হারিয়েছে।
কোন মানুষ ইচ্ছা করে নিজের জন্মভূমি এবং মাতৃভূমি দেশ ফেলে অন্য দেশে বসবাস করতে চাই না, আজকে রোহিঙ্গারা বাধ্য হইয়া প্রাণ বাঁচানোর জন্য বাংলাদেশের বসবাস করতে হচ্ছে।
ইনশাআল্লাহ একদিন সময় আসবে আমরা নিজের দেশে চলে যাবার জন্য চেষ্টা করছি আপনারা সবাই দোয়া করবেন 🤲 নিজের মাতৃভূমি দেশের মতো শান্তি পৃথিবীতে কোথায় পাওয়া যায় না সেটা সবাই জানে 😥
যে উপজাতিগুলো আমাদের বিরুদ্ধে কথা বলছে এবং আরাকান আর্মি সন্ত্রাসীদের পক্ষ হয়ে কথা বলছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, মায়ানমার মুসলমানদের ইতিহাস ভালো করে এনালাইস করুন তাহলে বুঝতে পারবেন আরাকান রাজ্য কাদের ছিল ? বর্তমান আরাকান আর্মি সন্ত্রাসী জনগোষ্ঠী যারা আছে তাদেরকে মায়ানমার সরকার সম্পূর্ণ নাগরিক সুযোগ-সুবিধা দেওয়ার পরও কেন তারা মায়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছে ?
বর্তমানে আরাকান আর্মি সন্ত্রাসী জনগোষ্ঠী যারা আছে তাদেরকে যেভাবে সম্পন্ন নাগরিক সুযোগ-সুবিধা সরকারি সুযোগ-সুবিধা সবকিছু দিয়েছে এমন সুযোগ সুবিধা যদি রোহিঙ্গা জনগোষ্ঠীদেরকে দিত তাহলে আজকে মায়ানমারে ছাড়া রোহিঙ্গাদেরকে বাংলাদেশ আসতে হতো না, এবং মায়ানমার ভিতরে এত অশান্তি সৃষ্টি হতো না।
ঘুমধুম সীমান্তে আরকান আর্মি সন্ত্রাসীদের পুতি রাখা মা*ইন বি*স্ফোরণে ৩ বাংলাদেশী নিহত হয়েছে ।