BNP Network Coxsbazar- 3

BNP Network Coxsbazar- 3

Share

Operated by BNP Grassroots Network (BGN)

Photos from BNP Network Coxsbazar- 3's post 16/03/2026

রামু উপজেলা উখিয়ারঘোনা খাল খনন কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।
এ সময় উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিএডিসি ঢাকার উপ-প্রধান প্রকৌশলী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রামু উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ।
জনকল্যাণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে এই খাল খনন কার্যক্রম এলাকার পানি নিষ্কাশন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 🌾🇧🇩



Photos from BNP Network Coxsbazar- 3's post 12/03/2026

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আরও কিছু স্থিরচিত্র।

১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার

11/03/2026

ডেঙ্গু প্রতিরোধে আসন্ন বর্ষা মৌসুমের আগেই সরকার ১৪ মার্চ, শনিবার থেকে প্রতি সপ্তাহে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে।

তারেক রহমান
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
১১ মার্চ ২০২৬

10/03/2026

স্বপ্ন নয়, এখন বাস্তব
জনগণের কল্যাণে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করে প্রমাণ করলেন দূরদর্শী রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী Tarique Rahman
মানুষের অধিকার, ন্যায্য প্রাপ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পথে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ।

Photos from BNP Network Coxsbazar- 3's post 10/03/2026

অদ্য ১০ মার্চ ২০২৬ ইং রামু উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার-০৩ আসনের নব-নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।
জননিরাপত্তা, উন্নয়ন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কার্যকর দিকনির্দেশনা প্রদান করেন তিনি। 🤝🇧🇩

08/03/2026

আলহামদুলিল্লাহ

Photos from BNP Network Coxsbazar- 3's post 03/03/2026

প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনায় কলাতলী এলপিজি গ্যাস স্টেশনে গ্যাস বিস্ফোরণজনিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত সিএনজি চালক জনাব আবু তাহেরের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার সদর–রামু–ঈদগাঁও আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।

দুর্ঘটনার পরপরই তিনি নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের দুঃখ দুর্দশার কথা শুনে গভীর সমবেদনা প্রকাশ করেন। মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি নিহতের পরিবারের হাতে নগদ এক লক্ষ টাকা আর্থিক সহায়তা তুলে দেন, যাতে শোকের এই কঠিন সময়ে পরিবারটি কিছুটা হলেও স্বস্তি পায়।

02/03/2026

ফ্যামিলি কার্ড সম্পর্কে স্পষ্ট বার্তা —

১. দেশের সকল পরিবার প্রধান নারী পর্যায়ক্রমে (ধাপে ধাপে) ফ্যামিলি কার্ড পাবেন।

২. শতভাগ দুর্নীতিমুক্ত বাছাই ও বিতরণ নিশ্চিত করতে একটি পাইলট বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।

৩. ফ্যামিলি কার্ড শুধুমাত্র সরকারি অফিসের মাধ্যমে বিতরণ করা হবে।

৪. কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের পরিচয়ে কেউ “ফ্যামিলি কার্ড” এর প্রাপকের তালিকা তৈরিতে বা প্রভাব বিস্তারের কোনও প্রকার সূযোগ পাবে না।

৫. নির্ধারিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অর্থ সরাসরি উপকারভোগীর কাছে পৌঁছে যাবে। কারো কোনো অফিসে গিয়ে অর্থ সংগ্রহ করতে হবে না বা লাইনে দাঁড়াতে হবে না।

বিঃদ্রঃ গুজবে কান দেবেন না, প্রতারণার অপচেষ্টাকারীকে চিহ্নিত করুন ও আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষকে অবহিত করুন।

#সবারআগেবাংলাদেশ #বিএনপির_সরকার #গণমানুষের_সরকার #ফ্যামিলি_কার্ড
#তারেকরহমান #বিএনপি

01/03/2026

বাংলাদেশ হেফাজতে ইসলাম কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার -০৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
তিনি ধর্মীয় সৌহার্দ্য, মানবিক মূল্যবোধ ও নৈতিক সমাজ গঠনের আহ্বান জানিয়ে বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় এই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে।

Photos from BNP Network Coxsbazar- 3's post 28/02/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঢাকা উত্তর ও দক্ষিণ জেলার নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর–রামু–ঈদগাঁও আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ লুৎফুর রহমান কাজল। তাঁর উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি হয় তাৎপর্যপূর্ণ ও অনুপ্রেরণাময়।

27/02/2026

নির্বাচনের ইশতেহার অনুযায়ী বহুল প্রতীক্ষিত ফ্যামিলি কার্ড কর্মসূচীর শুভ উদ্বোধন করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
জনকল্যাণমুখী এই উদ্যোগের মাধ্যমে দেশের সাধারণ মানুষের আর্থ-সামাজিক নিরাপত্তা আরও জোরদার হবে ইনশাআল্লাহ।
প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ় নেতৃত্ব, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ 🇧🇩

Photos from BNP Network Coxsbazar- 3's post 26/02/2026

কক্সবাজার সদর উপজেলা মাসিক উন্নয়ন সভা ও আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর–রামু–ঈদগাঁও আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা লুৎফুর রহমান কাজল।
সভা শুরুর পূর্বেই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও দুস্থ অসহায় পরিবারের মাঝে টিন ও মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করেন।
মানুষের পাশে আছেন, থাকবেন এটাই জননেতার অঙ্গীকার। 🤍
#কাজল

Want your business to be the top-listed Government Service in Cox's Bazar?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Light House, Kolatali, Cox's Bazar
Cox's Bazar
4700