ইসলামী আন্দোলন বাংলাদেশ, কক্সবাজার জেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশ, কক্সবাজার জেলা

Share

ইসলামী আন্দোলন বাংলাদেশ-
ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে রাজনীতি করে।

27/05/2026

কক্সবাজার জেলা বাসীর প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সফল ছাত্র নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কক্সবাজার জেলা শাখার সেক্রেটারি এ আর এম ফরিদুল আলম।

27/05/2026

শরীয়াহর প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিজ্ঞায় উদ্ভাসিত হোক ঈদুল আজহা
-পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেছেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্রকে কোরবানী করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। ঈদুল আজহার মূলবার্তা হলো মহান আল্লাহর নির্দেশনার সামনে নিজের সবকিছুকে কোরবানী করা, উৎসর্গ করা বা ত্যাগ করা।

আমাদের জীবন যাপনের ক্ষেত্রে মহান আল্লাহ-র ইচ্ছা শরীয়াহ আকারে হাজির আছে। নিজের বুঝ, স্বার্থ ও চিন্তাকে কোরবানী দিয়ে এই শরীয়াহর প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিজ্ঞাই হবে ঈদুল আজহার স্বার্থকতা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর আজ ২৭ মে, বুধবার এক বিবৃতিতে এই শুভেচ্ছা বার্তা দেন। তিনি বলেন, ঈদের ঘরমুখো এবং ঢাকা ফেরত মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারের প্রচেষ্টাকে আরো নিবিড় করতে হবে। ঢাকায় এবং দেশের সর্বত্র নিরাপত্তায় মনোযোগী হতে হবে। যারা কোরবানী দিচ্ছেন তারা গরীব এবং কোরবানী দিতে না পারা আত্মীয় ও প্রতিবেশিদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। ঈদ একটি ইবাদত। এই ইবাদতের দিনে কোন গুনাহের কাজ যাতে না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর প্রশাসন বিশেষ করে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, সবাই ঈদ উদযাপনে ব্যস্ত কিন্তু আপনারা মানুষের নিরাপত্তা রক্ষায় কাজ করছেন। আপনাদের এই পরিশ্রমের প্রতি জাতির শ্রদ্ধা রইলো।

পীর সাহেব চরমোনাই বলেন, আল্লাহ সকলের কোরবানীকে কবুল করুন। সকলকে নিরাপদে রাখুন এই প্রত্যাশা ও কামনা করছি।

বার্তা সম্পাদক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ

27/05/2026

দেশ ও প্রবাসে অবস্থানরত জেলার সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক🌙

শুভেচ্ছান্তেঃ
মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম মীর
সভাপতি
ইসলামী আন্দোলন বাংলাদেশ, কক্সবাজার জেলা

26/05/2026

আরাফার দিনের রোজা রাখার মাধ্যমে আল্লাহ তায়ালা অতীত ও ভবিষ্যতের দুই বছরের গুনাহ মাফ করে দেন।

25/05/2026

সৌদি আরব প্রবাসীদের পাসপোর্ট ইস্যু ও নবায়ন সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান করতে হবে-
ইসলামী আন্দোলন বাংলাদেশ

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা বর্তমানে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে পাসপোর্ট নবায়নে দীর্ঘসূত্রতা, জটিলতা ও সেবার ধীরগতির কারণে হাজার হাজার প্রবাসী অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। সময়মতো পাসপোর্ট নবায়ন করতে না পারায় অনেকেই চাকরি হারানোর ঝুঁকিতে পড়ছেন, আকামা নবায়নে বাধার সম্মুখীন হচ্ছেন এবং বৈধভাবে অবস্থান নিয়েও সংকটে পড়ছেন। এমনকি অনেক প্রবাসী প্রয়োজন থাকা সত্ত্বেও দেশে ফিরতে পারছেন না। সৌদি আরবে এ সমস্যা বর্তমানে প্রকট আকার ধারণ করেছে।

প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অথচ দুঃখজনকভাবে সেই রেমিট্যান্স যোদ্ধারাই আজ বিভিন্ন দেশে ন্যায্য সেবা ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।

এ পরিস্থিতিতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি যে, প্রবাসীদের পাসপোর্ট ইস্যু ও নবায়ন সংক্রান্ত সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানে জরুরি উদ্যোগ গ্রহণ করা হোক। একই সঙ্গে দূতাবাসগুলোর সেবার মান বৃদ্ধি, জনবল সংকট নিরসন এবং প্রবাসীবান্ধব কার্যক্রম আরও জোরদার করার দাবি জানাচ্ছি।

আমরা বিশ্বাস করি, প্রবাসীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে। তাই প্রবাসীদের পাসপোর্ট নবায়নসহ সব ধরনের সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

মুহাম্মদ খলিলুর রহমান
কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ

25/05/2026

জেলা জামায়াতের আমীর মাও নুর আহমদ আনোয়ারীর সহধর্মিণীর ইন্তেকালে ইসলামী আন্দোলন জেলা নেতৃবৃন্দের শোক।
---------------------------------------

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার আমীর মাও নুর আহমদ আনোয়ারীর সহধর্মিণীর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি মাও আমিরুল ইসলাম ও সেক্রেটারি এ আর এম ফরিদুল আলম গভীর শোক প্রকাশ করেছেন।

জেলা নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে মরহুমার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেন।

বার্তা প্রেরক
আবু সায়েম
প্রচার উইং

22/05/2026

ধর্ষকদের বিচার চাই
শরীয়াহ ছাড়া উপায় নাই।

#ধর্ষকদের_বিচার_চাই
#শরীয়াহ_ছাড়া_উপায়_নাই
#নারীর_নিরাপত্তা_চাই
#ধর্ষণের_বিচার_চাই
#ইসলামী_আন্দোলন_বাংলাদেশ

21/05/2026

বিদ্যমান আইন ও আইনি ব্যবস্থা শিশুদেরকে বর্বরতার হাত থেকে রক্ষা করতে পারছে না। নারীদেরকে নৃশংসতা থেকে রক্ষা করতে পারছে না। তাই শিশু ও নারীদের বর্বরতার হাত থেকে রক্ষা করতে শরীয়াহ আইন বিকল্প হতে পারে।

অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ
মহাসচিব
ইসলামী আন্দোলন বাংলাদেশ

21/05/2026

নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইন যখন বারবার ব্যর্থ হচ্ছে, তখন বিকল্প হিসেবে শরীয়াহ আইন প্রতিষ্ঠার জোর দাবি জানাচ্ছি-

শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত
মেয়র প্রার্থী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

Photos from ইসলামী আন্দোলন বাংলাদেশ, কক্সবাজার জেলা 's post 19/05/2026

আগামীর সময়-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ।

এসময় আগামীর সময় পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কেন্দ্রীয় দফতর সম্পাদক লোকমান হোসাইন জাফরী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ,কেন্দ্রীয় সহকারী প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়তুল্লাহ ঢাকা মহানগর উত্তরের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি মোঃ মাছউদুর রহমান সহ নগর নেতৃবৃন্দ।

Want your business to be the top-listed Government Service in Cox's Bazar?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

লালদীঘির পাড়, মেইন রোড, কক্সবাজার
Cox's Bazar
4700