গ্রামীণ সমাজকল্যাণ সংস্থা, যাদবপুর, লালমাই, কুমিল্লা

গ্রামীণ সমাজকল্যাণ সংস্থা, যাদবপুর, লালমাই, কুমিল্লা

Share

রাজনীতিমুক্ত সামাজিক সংগঠন।

24/01/2026
Photos from গ্রামীণ সমাজকল্যাণ সংস্থা, যাদবপুর, লালমাই, কুমিল্লা's post 24/01/2026

গত ২০শে জানুযারি,২০২৬ ইং
রোজ: মঙ্গলবার কুমিল্লা জেলার লালমাই উপজেলার যাদবপুরে অবস্থিত গ্রামীণ সমাজকল্যাণ সংস্থা, যাদবপুর, লালমাই, কুমিল্লা'র উদ্যোগে শীতবস্ত্র ও ত্রান বিতরন অনুষ্ঠান ২০ জানুয়ারি যাদবপুর সংস্থা অফিস সংলগ্ন মাঠে ভুলইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাও. মোহাম্মদ ইদ্রিছের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনটেক্স বিল্ডার্স লি: ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার রুহুল আমিন।

সংস্থার সদস্য শাকিরুল আলম এর মনোমুগ্ধকর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হুমায়ুন কবির মজুমদার, আরোও উপস্থিত ছিলেন এ এন এফ ম্যানেজমেন্ট কোম্পানী লি: ব্র্যাঞ্চ ম্যানেজার মো: আমির হোসেন দুলাল, লাকসাম চৌধুরী ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী তোফাজ্জল হোসেন কচি, গ্রামীন সমাজকল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ আবদুর রশিদ, কার্য নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মো: ছফি উল্লাহ। বিতরনকৃত মালামালের মাঝে রয়েছে ১৫০ পিস চাঁদর, ২টি সেলাই মেশিন, ১টি টিউবওয়েল, ২ বান ঢেউটিন ও নগদ অর্থ পাঁচ হাজার টাকা। অনুষ্ঠানে যাদবপুর সহ আশেপাশের গ্রামে অসংখ্য নারী পুরুষদের উপস্থিতিতে অতিথিগণ দিক নির্দেশনামূলক আলোচনা করেন। আলোচনা শেষে গ্রামীণ সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী মো: আবদুল খালেক এর জন্য দোয়া ও মুনাজাত করা হয় এবং ওনার আত্মমানবতার জন্য এ সকল উদ্যোগের প্রশংসা সহ কৃতজ্ঞতা প্রকাশ করেন। দোয়া ও মুনাজাত শেষে উপস্থিত সকলের জন্য আপ্যায়নের ব্যবস্থা ছিল।

16/12/2025

মহান স্বাধীনতা দিবস ২০২৫

Photos from গ্রামীণ সমাজকল্যাণ সংস্থা, যাদবপুর, লালমাই, কুমিল্লা's post 01/03/2025

গত ২৩ শে ফেব্রুয়ারী, রোজ রবিবার,
মহান ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে গ্রামীণ সমাজকল্যাণ সংস্থা উদ্যোগে সমাজসেবা কার্যক্র‍ম-২০২৫ এর আওতায় কুমিল্লা ট্রমা হসপিটালের ডাঃ আবদুল হকের অর্থায়নে সুপেয় নিরাপদ পানির জন্যে ১০ টি পরিবারের মাঝে টিউবওয়েল দেওয়া হয়েছে। সংস্থার পক্ষ থেকে গরীব, অসহায় ১২টি পরিবারের মাঝে একবান করে ঢেউটিন বিতরণ, ১ জন প্রতিবন্ধী সহ ৩ জনকে সেলাই মেশিন বিতরণ, ২ পরিবারের মাঝে সেনেটারি ল্যাট্র‍িন বিতরণ ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ,৩০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গ্রামীণ সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে অতিথিদের মাঝে পবিত্র আল কুরআন শরীফ উপহার প্রদান করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) বেলা ৩ টায় লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের যাদবপুর গ্রামীণ সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ের প্রাঙ্গণে সংস্থার উদ্যোগে আলোচনা সভা, ত্রাণ বিতরণ ও ৭ দিনব্যাপী মৎস্যচাষ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ এর পক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফরহাদ আলম খান শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ সমাজকল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব মোঃ ওমর আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর মাওলা চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সাহিদুর রহমান ইসলাম, উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন অফিসার মোঃ আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবদুল করিম মজুমদার প্রমুখ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ, সদস্য মোঃ আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন গ্রামীণ সমাজকল্যাণ সংস্থার সদস্যগন, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।
সংস্থার দাতা সদস্য হিসেবে মনোনীত হন আমেরিকা প্রবাসী গোলামুর রহমান সুমন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন যুব উদ্যোক্তা মোঃ রাসেল আহমেদ।

লালমাইয়ে গ্রামীণ সমাজকল্যাণ সংস্থা উদ্যোগে ত্রাণ বিতরণ ও মৎস্যচাষ প্রশিক্ষণের শুভ উদ্বোধন - Ju 01/03/2025

লালমাইয়ে গ্রামীণ সমাজকল্যাণ সংস্থা উদ্যোগে ত্রাণ বিতরণ ও মৎস্যচাষ প্রশিক্ষণের শুভ উদ্বোধন - Ju বিশেষ প্রতিনিধি – জয়নাল আবেদীন জয় : মহান ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে গ্র....

01/03/2025
01/03/2025

গ্রামীণ সমাজকল্যাণ সংস্থা, যাদবপুর, লালমাই, কুমিল্লা'র পক্ষ থেকে সবাই জানাই পবিত্র মাহে রমজান ২০২৫ এর শুভেচ্ছা ও অভিনন্দন।
"রমজানুল মোবারক "🌙

Photos from গ্রামীণ সমাজকল্যাণ সংস্থা, যাদবপুর, লালমাই, কুমিল্লা's post 11/02/2025

অদ্য ১১/০২/২০২৫ ইং, রোজ: মঙ্গলবার লালমাই
উপজেলা নির্বাহী অফিসার জনাব এহসান মুরাদ,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব ফরহাদ আলম খান,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব সাহিদুর রহমান,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম,
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব রনজিত সেন,
মহোদয়গণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন গ্রামীণ সমাজকল্যাণ সংস্থা, যাদবপুর, লালমাই, কুমিল্লা 'র প্রতিষ্ঠাতা জনাব আব্দুল খালেক, সংস্থার সভাপতি জনাব ওমর আলী, কার্যনির্বাহী সদস্য জনাব আব্দুল্লাহ আল মামুন, শাকির-উল আলম ও সংস্থার সদস্য জনাব আমিনুল ইসলাম প্রমুখ ।

01/01/2025

সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা 💐❤️

Want your business to be the top-listed Government Service in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

যাদবপুর, ছোটশরীফপুর, লালমাই, কুমিল্লা।
Cumilla
3500