30/05/2026
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে #সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী ভাইয়ের নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন মহোদয়।
আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক জনাব মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু,
সভাপতিত্ব করেন:আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব রেজাউল কাইয়ুম।
৩০ মে ২০২৬ তারিখে এ কর্মসূচির আয়োজন করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তারা বলেন, দেশের ক্রান্তিলগ্নে জিয়াউর রহমানের নেতৃত্ব জাতিকে নতুন দিকনির্দেশনা দিয়েছিল।
পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

27/05/2026