CRC BLOOD Donation GROUP

Call Website Contact the organization

CRC BLOOD Donation GROUP we helps people to manage blood.

🌿 বিদায় নয়, এটি ভালোবাসা ও গর্বে ভরা এক নতুন সূচনা… 🌿সময় সত্যিই কত দ্রুত চলে যায়! একদিন যে তরুণ নিজের আন্তরিকতা, পরিশ্রম...
31/10/2025

🌿 বিদায় নয়, এটি ভালোবাসা ও গর্বে ভরা এক নতুন সূচনা… 🌿
সময় সত্যিই কত দ্রুত চলে যায়! একদিন যে তরুণ নিজের আন্তরিকতা, পরিশ্রম ও মানবতার স্পর্শে গড়ে তুলেছিল আমাদের প্রিয় সংগঠনের মজবুত ভিত —
আজ সে-ই পাড়ি জমাচ্ছে নতুন স্বপ্নের দেশে। 🌏

Abdulla Seyam
সাবেক সাধারণ সম্পাদক (২০২১–২২) এবং বর্তমানে সাংগঠনিক সম্পাদক, সিআরসি ফাউন্ডেশন —
তোমার নেতৃত্ব, নিষ্ঠা ও অনুপ্রেরণাই আজ আমাদের সকলের প্রেরণার উৎস।
তোমার প্রতিটি উদ্যোগে ফুটে উঠেছে এক মানবিক হৃদয়ের ছোঁয়া,
যে হৃদয় বিশ্বাস করে—
“মনুষ্যত্ব জাগলে, বাঁচবে মানুষ।” 💚

তোমার অবদান কেবল একটি সংগঠনের সীমায় বন্দী নয়,
তা ছড়িয়ে আছে অসংখ্য তরুণের চিন্তায়, ভালোবাসায়, আর মানবতার দৃষ্টান্তে।
তুমি প্রবাসে যাচ্ছ, কিন্তু তোমার হাসি, তোমার নেতৃত্ব, তোমার শেখানো মূল্যবোধ চিরদিন থাকবে আমাদের অন্তরে অম্লান। 🌸

বিদায় নয়, আমরা বলব—
👉 “এটি এক নতুন পথচলা, নতুন স্বপ্নের শুরু।”

তোমার জন্য আমাদের অফুরন্ত ভালোবাসা, শুভকামনা ও প্রার্থনা—
তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ হোক সাফল্য ও আলোর পথে,
আর তুমি যেন যেখানে থাকো, সেখানেই ছড়িয়ে দাও মানবতার সুবাস। 🌼

সস্নেহ শুভেচ্ছায়,
সিআরসি ফাউন্ডেশন পরিবার
কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ। 💚

🌟 উচ্ছ্বাস সিজন–০২ : লিডারশীপ কর্মশালা ২০২৫ 🌟“উচ্ছ্বাসে জাগুক সেবার অঙ্গীকার” — এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা রেসিডেন...
30/10/2025

🌟 উচ্ছ্বাস সিজন–০২ : লিডারশীপ কর্মশালা ২০২৫ 🌟
“উচ্ছ্বাসে জাগুক সেবার অঙ্গীকার” — এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ প্রাঙ্গণে গত ২৯শে অক্টোবর,২০২৫ অনুষ্ঠিত হলো সিআরসি ব্লাড ডোনেশন গ্রুপের বর্ণাঢ্য লিডারশিপ কর্মশালা। 💉✨

🌸 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল হান্নান স্যার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত ইনচার্জ জনাব মোঃ জাহাঙ্গীর হোসাইন স্যার এবং আইসিটি প্রভাষক ও সিআরসি ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা জনাব মোঃ শরিফ হোসাইন স্যার।

💐 নবীন সদস্যদের ফুল ও ভালোবাসায় বরণ করা হয়, সঙ্গে দেওয়া হয় স্মারক উপহার 🎁 যা তাদের মনে জাগিয়ে তোলে মানবসেবার অনুপ্রেরণা।

📚 কর্মশালায় আয়োজন করা হয় ইন্সট্যান্ট কুইজ প্রতিযোগিতা, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়িয়ে দেয় উত্তেজনা ও আনন্দের আমেজ।

💬 প্রাক্তন দায়িত্বশীলবৃন্দ, বর্তমান সিআরসি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এবং সংগঠনের প্রতিষ্ঠাতা তাঁদের অভিজ্ঞতা ও পথচলার গল্প শেয়ার করেন নতুন প্রজন্মের সঙ্গে।

তাঁদের অভিজ্ঞতার আলোকে নবীন সদস্যরা পায় দিকনির্দেশনা, সাহস ও অনুপ্রেরণা — কিভাবে একনিষ্ঠতা ও মানবতার মাধ্যমে সমাজে পরিবর্তন আনা যায়। 🌠

🩸 সিআরসি ব্লাড ডোনেশন গ্রুপ বরাবরই কাজ করে আসছে তরুণ প্রজন্মকে সেবার অঙ্গীকারে যুক্ত করতে, আর এই কর্মশালা সেই যাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

🎯 আয়োজনে: সিআরসি ব্লাড ডোনেশন গ্রুপ

🤝 সার্বিক তত্ত্বাবধানে: সিআরসি ফাউন্ডেশন

❤️ “মনুষ্যত্ব জাগলে, বাঁচবে মানুষ।” — এই বিশ্বাসই আমাদের প্রতিটি পদক্ষেপের প্রেরণা।

#উৎসর্গ_সিজন০২ #লিডারশিপ_কর্মশালা #মনুষ্যত্ব_জাগলে_বাঁচবে_মানুষ

🎉 “উচ্ছ্বাস সিজন–২” এর আমন্ত্রণ পর্ব 🎉অধ্যক্ষ স্যার, ইনচার্জ স্যার ও সকল প্রিয় শিক্ষক-শিক্ষিকাকে আমন্ত্রণ জানাতে পেরে আ...
28/10/2025

🎉 “উচ্ছ্বাস সিজন–২” এর আমন্ত্রণ পর্ব 🎉
অধ্যক্ষ স্যার, ইনচার্জ স্যার ও সকল প্রিয় শিক্ষক-শিক্ষিকাকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা সত্যিই সম্মানিত ও আনন্দিত 💐
আপনাদের উপস্থিতিতেই সম্পূর্ণ হবে আমাদের এই আয়োজন! 🌟
#মনুষ্যত্ব_জাগলে_বাঁচবে_মানুষ

“উচ্ছ্বাসে জাগুক সেবার অঙ্গীকার” রক্ত শুধু দান নয়, এটি এক মানবতার প্রতীক। ❤️আর নেতৃত্ব মানে—নিজেকে বদলে দিয়ে সমাজকে আলোক...
28/10/2025

“উচ্ছ্বাসে জাগুক সেবার অঙ্গীকার”
রক্ত শুধু দান নয়, এটি এক মানবতার প্রতীক। ❤️
আর নেতৃত্ব মানে—নিজেকে বদলে দিয়ে সমাজকে আলোকিত করা! 💪

এই দুই শক্তির মিলনে আসছে এক অনন্য আয়োজন—
🔥 ‘উৎসর্গ সিজন–০২ | লিডারশিপ কর্মশালা ২০২৫’ 🔥

📅 তারিখ: ২৯ অক্টোবর ২০২৫
📍 স্থান: কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ
🎯 আয়োজনে: সিআরসি ব্লাড ডোনেশন গ্রুপ
🤝 সার্বিক তত্ত্বাবধানে: সিআরসি ফাউন্ডেশন

এসো, একসাথে গড়ি এমন এক নেতৃত্ব—
যেখানে হৃদয়ে মানবতা, আর রক্তে সেবার অঙ্গীকার! 🩸✨

💬 চলো, সেবার হাত ধরেই শুরু হোক নেতৃত্বের যাত্রা! 🚀

" সেবা ও জ্ঞানের সমন্বয়ে মানবিক ও মেধাবী শিক্ষার্থী গড়ে তোলার প্রয়াস" এই প্রত্যয় বুকে লালন করে আগামী ২৩শে এপ্রিল সিআরসি ...
24/03/2024

" সেবা ও জ্ঞানের সমন্বয়ে মানবিক ও মেধাবী শিক্ষার্থী গড়ে তোলার প্রয়াস" এই প্রত্যয় বুকে লালন করে আগামী ২৩শে এপ্রিল সিআরসি ফাউন্ডেশন এবং সিআরাসি ব্লাড ডোনেশন গ্রুপের নান্দনিক আয়োজন "প্রয়াস-২০২৪"। সিআরসি ব্লাড ডোনেশন গ্রুপের কমিটি পালাবদল সহ থাকছে দিনভর নানা আয়োজন।
- প্রতিযোগিতামূলক ইভেন্ট:
*কুইজ
*উপস্থিত বক্তব্য
*কবিতা আবৃত্তি
বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরুস্কার।

★ সাংস্কৃতিক প্রোগ্রাম
★বিদায়ী সংবর্ধনা এবং সম্মাননা প্রদান।

★ রেজিস্ট্রেশনকারী সকলের জন্য থাকছে ওয়েলকাম ড্রিংকস, দুপুরের খাবার, আকর্ষণীয় গিফ্ট, ইত্যাদি।

রেজিষ্ট্রেশন ফি:
* ৬০০ টাকা ( প্রাক্তন শিক্ষার্থী)
* ৫০০ টাকা (দ্বাদশ শ্রেণি)
* ৩৫০ টাকা (একাদশ শ্রেণি)

★★ রেজিষ্ট্রেশনের শেষ তারিখ:
০৫ এপ্রিল,২০২৪।

কাজেই আর দেরি না করে দ্রুত রেজিষ্ট্রেশন করে ফেলুন।
কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ
Crc Foundation-Cumilla
CRC BLOOD Donation GROUP

আসসালামু আলাইকুম,প্রতি বছরের ন্যায় এ বছরও সিআরসি ফাউন্ডেশন শীতবস্ত্র বিতরণ (সিজন-০৪) এর উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।তাই আমরা...
12/12/2023

আসসালামু আলাইকুম,প্রতি বছরের ন্যায় এ বছরও সিআরসি ফাউন্ডেশন শীতবস্ত্র বিতরণ (সিজন-০৪) এর উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
তাই আমরা সিআরসি ফাউন্ডেশন এবং সিআরসি ব্লাড গ্রুপের সকল শুভাকাঙ্ক্ষী ও প্রাক্তন সদস্য এবং বর্তমান সদস্যের কাছে সকল প্রকার সহযোগিতা প্রত্যাশা করছি।
আশা করি আপনারা আমাদের কাঁধে স্নিগ্ধতার হাত রেখে আমাদের উদ্যোগকে বাস্তবায়ন করতে সহযোগিতা করবেন।

নগদ: 01877946288
বিকাশ: 01857160995
ব্যাংক একাউন্ট : 2050 777 02 16046791(IBBL)

নিবেদক-
সিআরসি ফাউন্ডেশন,
কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ।

চলো এই ক্ষণে আমরা,            তাকে স্বাগত জানাই.....সি আর সি ব্লাড গ্রুপ সর্বদাই চেষ্টা করে থাকে নতুন কিছু করার। সেই ধার...
01/11/2023

চলো এই ক্ষণে আমরা,
তাকে স্বাগত জানাই.....

সি আর সি ব্লাড গ্রুপ সর্বদাই চেষ্টা করে থাকে নতুন কিছু করার। সেই ধারাবাহিকতায়, সংগঠনের নতুন সদস্যদের নিয়ে নবীনবরণ প্রোগ্রাম "নবোদ্যম" ২০২৩ আয়োজন করতে যাচ্ছে। আমরা আশা করছি আমাদের এই আয়েজন অতীতের মতো সকলের মনজয় করবে এবং সংগঠন আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

#নবোদ্যম
# CRC_BLOOD_DONATION_GROUP
# Crc Foundation-Cumilla
# কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ

Address

South Thakurpara, Laksham Road, Cumila
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when CRC BLOOD Donation GROUP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CRC BLOOD Donation GROUP:

Shortcuts

Share

Category