Jamaat Cumilla City

Jamaat Cumilla City

Share

Official page of Bangladesh Jamaat-e-Islami Cumilla City

09/04/2026

গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের টালবাহানার প্রতিবাদে ❝বিক্ষোভ মিছিল❞
📅 ১০ এপ্রিল ⏰ বিকাল ৪টা
📍 কুমিল্লা টাউনহল মাঠ
— বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুমিল্লা মহানগরী।

22/03/2026

১১টি অ্যাম্বুলেন্স ও লাশবাহি গাড়িতে নিহতদের মরদেহ বাড়িতে পৌঁছে দিচ্ছে কুমিল্লা মহানগর জামায়াত

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ নিহত; আহতদের চিকিৎসা ব্যয় বহনের ঘোষণা, তদন্ত ও নিরাপত্তা জোরদারের দাবি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছে দিতে ১২টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী। একই সঙ্গে আহতদের চিকিৎসা ব্যয় বহনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির নেতৃবৃন্দ।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ এবং মহানগরীর সহকারী সেক্রেটারি ও প্রচার সম্পাদক কামরুজ্জামান সোহেল, ২২ নং ওয়ার্ড সেক্রেটারী শহীদুল ইসলাম রাসেল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরীর সেক্রেটারী নাজমুল হোসেন পঞ্চায়েত, আইটি সম্পাদক ডা: আকিব আব্দুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা হতাহতদের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

নেতৃবৃন্দ জানান, নিহতদের মরদেহ সম্মানের সঙ্গে নিজ নিজ বাড়িতে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্সগুলো কাজ করছে। পাশাপাশি আহতদের চিকিৎসা ব্যয় বহনের দায়িত্বও সংগঠনটি গ্রহণ করেছে।

কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধে রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি।”

পরবর্তীতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত ও নিহতদের দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম,মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা মহানগরীর সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান।

এ সময় নেতৃবৃন্দ আহতদের উন্নত ও সুচিকিৎসা নিশ্চিতকরণে হাসপাতাল প্রশাসনের সঙ্গে সমন্বয় করেন। পাশাপাশি চিকিৎসা কার্যক্রম তদারকির জন্য ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF)-এর একটি টিম সার্বক্ষণিক সমন্বয় করছে বলে জানা যায়।

তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, ঘটনাস্থলে কোনো গেটম্যান বা নাইট গার্ড না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান।

একই সঙ্গে তারা সরকারের প্রতি নিম্নোক্ত দাবিগুলো তুলে ধরেন—

* নিহতদের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা
* আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা
* ঝুঁকিপূর্ণ রেলক্রসিংগুলোতে নিরাপত্তা জোরদার করা

আহতদের চিকিৎসা এবং নিহতদের মরদেহ পরিবহনের সার্বিক তদারকির জন্য কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেলকে প্রধান করে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিক দায়িত্ব। এই উদ্যোগের মাধ্যমে শোকাহত পরিবারগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ট্রেন ও বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Admin Post

14/03/2026

লাইলাতুল কদরের গুরুত্ব ও করণীয়

Photos from Jamaat Cumilla City's post 10/03/2026

ল’ইয়ার্স কাউন্সিল কুমিল্লা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আইনজীবীদের কাজ করতে হবে — এটিএম মাসুম

কুমিল্লা অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, আইনজীবী পেশা একটি মর্যাদাপূর্ণ ও দায়িত্বশীল পেশা। তাকওয়া, সততা ও ন্যায়পরায়ণতার মাধ্যমে এ পেশাকে আরও গৌরবান্বিত করা সম্ভব। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সমাজে সুশাসন নিশ্চিত করতে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, আদর্শ ও নৈতিকতার ভিত্তিতে আইনজীবী পেশাকে এগিয়ে নিতে হবে এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার বিকেল ৫টায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কুমিল্লা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা শাখার সভাপতি অ্যাডভোকেট এ জে এম সালেহ উদ্দিন খন্দকারের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট শহিদ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান, কুমিল্লা কোর্টের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু এবং ড. মাওলানা হেফজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, অ্যাডভোকেট বদিউল আলম সুজন, অ্যাডভোকেট এরশাদুল হক, অ্যাডভোকেট মজিবুর রহমান, অ্যাডভোকেট মনির হোসেন পাটোয়ারীসহ স্থানীয় আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা

16/02/2026

#দাঁড়িপাল্লা বনাম #ধানেরশীষ




15/02/2026

প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম।

নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমের খণ্ডিত উপস্থাপনায় আপনারা হতাশ বা বিভ্রান্ত হবেন না। জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের ভোট প্রাপ্তির পরিসংখ্যান অনেক শক্তিশালী বার্তা বহন করে। প্রদত্ত প্রায় ৭ কোটি ভোটের মধ্যে জামায়াত-নেতৃত্বাধীন জোট ৩৮ দশমিক ৫০ শতাংশ ভোট পেয়েছে। প্রায় ২ কোটি ৭০ লাখ নাগরিক এই জোটের ওপর তাদের আস্থা স্থাপন করেছেন। এটি একটি বিশাল ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ জনরায়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতের অনেক রেকর্ড ভঙ্গ করে আজ দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০০৮ সালে মাত্র ২টি আসন থেকে আজ কোটি কোটি মানুষের সমর্থন আমাদের প্রতি জন আস্থার বহি:প্রকাশ। ঐতিহাসিক অগ্রযাত্রার শুরু। দেশের প্রায় অর্ধেক ভোটার সংস্কার, জবাবদিহিতা এবং নীতিভিত্তিক রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন।

এখন আমাদের সময় এসেছে শৃঙ্খলা ও রাজনৈতিক পরিপক্বতা প্রদর্শনের। আসুন, সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে আমরা গঠনমূলক ভূমিকা পালন করি। পরবর্তী নির্বাচনে জনগণের আরও ব্যাপক ভিত্তিক আস্থা অর্জনের জন্য নিজেদের প্রস্তুত করি। আমরা আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করব, দলীয় ঐক্যকে সুদৃঢ় করব এবং সুস্পষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়ে যাব।

আমাদের এই পথচলা অব্যাহত থাকবে। ত্যাগ ও পরিশ্রমের কারনে সম্ভাবনাময় ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নিশ্চয়ই আমাদের পরিপূর্ন বিজয় দান করবেন।

- ডা. শফিকুর রহমান
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী

Dear citizens,
Do not be disheartened or distracted by selective media presentations of the results. The actual numbers tell a far stronger story. Out of approximately 70 million votes cast, the Jamaat-led alliance secured 38.50% translating into nearly 27 million citizens placing their trust in this movement. That is a national mandate of immense scale and significance.

Bangladesh Jamaat-e-Islami has broken many records and stands today as the largest opposition force in the country’s history. From just 2 seats in 2008 to commanding the confidence of tens of millions, this is not retreat, it is historic expansion. Nearly half the electorate stood with reform, accountability and principled politics.
Now is the time for discipline and maturity.

Let us play a constructive role in holding the government to account while preparing to earn even greater confidence from the people in the next election. We will strengthen our organisation, deepen our unity and move forward with clarity and purpose. The journey continues and the future remains open.

Photos from Jamaat Cumilla City's post 20/01/2026

ASPIRING BANGLADESH | POLICY SUMMIT 2026

Photos from Jamaat Cumilla City's post 27/12/2025

মহাসমাবেশ বাস্তবায়নে কুমিল্লা মহানগরীর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

12/12/2025

কুমিল্লা–৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ ১২ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় সরকারি তফসিল অনুযায়ী তার এলাকায় পোস্টার অপসারণ কার্যক্রম উদ্বোধন করেছেন

Photos from Jamaat Cumilla City's post 12/12/2025

নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান রেখে নিজের পোষ্টার নিজেই নামিয়ে নিচ্ছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।

11/12/2025

জনতার ইশতেহার প্ল্যাটফর্মে যুক্ত হতে ভিজিট করুনঃ www.janatarishtehar.org

আমি বিশ্বাস করি, আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। এই ভালোবাসার দায়বোধ থেকেই আপনি প্রাণ খুলে জনতার ইশতেহার প্ল্যাটফর্মে যুক্ত হবেন। আগামীর বাংলাদেশ গঠনে আপনার মূল্যবান ভাবনাগুলো জানতেই আমাদের এই আয়োজন।

Dr. Shafiqur Rahman
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী

#জনতার_ইশতেহার
#চলো_একসাথে_গড়ি_বাংলাদেশ
#চলোএকসাথেগড়িবাংলাদেশ
#দুর্নীতিকে_লালকার্ড


#দাঁড়িপাল্লা
#দাঁড়িপাল্লায়_ভোট_দিন

Want your business to be the top-listed Government Service in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Cumilla