09/05/2026
শুভ জন্মদিন Shesh Bela ইউনিট ০২ এর অন্যতম সদস্য Mohammed Rakib Hossan।
ইনশাআল্লাহ তোমাদের নেতৃত্বে শেষবেলা এগিয়ে যাবে বহুদূর।
শেষবেলা পরিবারের পক্ষ থেকে তোমার আগামী জন্য দোয়া ও শুভকামনা রইলো ❤️
27/04/2026
শেষবেলা ইউনিট ০২(মেরকট) এর অন্যতম সদস্য এডভোকেট ফয়সাল Jihad Foysal এর জন্য সবাই দোয়া করবেন।
সে যেন সমাজের অসহায় মানুষের পাশে দাড়াতে পারে ❤️
17/04/2026
মানুষের শেষ সময়ে পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবতা ❤️
“শেষবেলা”–র এই ছোট্ট প্রচেষ্টা, কারো মুখে একটু হাসি ফোটানোর জন্য।
#মানবতা #সহযোগিতা #শেষবেলা #সামাজিককাজ
11/04/2026
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আপনাদের অবগতির জন্য আমাদের কিছু কার্যক্রমের চিত্র তুলে ধরলাম—
আমাদের কার্যক্রমসমূহঃ
১। ঈদ সামগ্রী বিতরণ
২। কৃতি শিক্ষার্থী ও দাতা সংবর্ধনা
৩। অসহায় গরীব রোগীদের আর্থিক সহায়তা
৪। বিনামূল্যে কোরআন শিক্ষা প্রদান
৫। অসহায় ও গরিবদের বিয়েতে সহযোগিতা
৬। মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের খেলাধুলার ব্যবস্থা
৭। গরিব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা প্রদান
৮। বৃক্ষরোপণ কর্মসূচি
৯। বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
এছাড়াও, আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা আরও অনেক সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকি, যা সবসময় মিডিয়ায় প্রকাশ করা হয় না।
আপনাদের কাছে আমাদের কার্যক্রম সম্পর্কে মূল্যবান মতামত ও পরামর্শ কামনা করছি।
সবসময় আমাদের পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। 🤲🌿
নোট: এখানে আমাদের বিভিন্ন কার্যক্রমের কিছু মুহূর্তের ছবি তুলে ধরা হলো।
03/04/2026
আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে, আমাদের “শেষ বেলা” সংগঠনের সম্মানিত সদস্য মোঃ জিহাদ ফয়সাল এডভোকেট হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
তার সততা, মেধা ও পরিশ্রমের মাধ্যমে তিনি যেন জীবনের সকল স্বপ্ন পূরণ করতে পারেন—এই কামনাই করি। আল্লাহ তাআলা তাকে আরও সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে দিন, আমিন।
“শেষ বেলা” সংগঠনের পক্ষ থেকে তার জন্য রইলো অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন। 🖤✨
02/04/2026
কোরআন ও নামাজ শিক্ষার জন্য অন্যতম মাধ্যম হলো মক্তব।
আশাকরি আমাদের সকল বাচ্চাদেরকে আমরা মক্তবের এমন শিক্ষা থেকে কেউ বঞ্চিত করবোনা।
স্থান :মেরকট কাজীবাড়ি দরগাহ জামে মসজিদে মক্তবে নামাজ শিখানোর দৃশ্য এটি ❤️
ধন্যবাদ শেষবেলা ইউনিট ০২ এর MD Riad Hossen Thaohid Hossan সহ অন্যান্য সদস্যসহ সবাইকে ❤️
01/04/2026
আমাদের “শেষ বেলা” পরিবারের অন্যতম প্রিয় সদস্য শাহাদাত হোসেন উচ্চশিক্ষার জন্য জাপানে পাড়ি জমাচ্ছে—এটা আমাদের জন্য গর্বের ও আনন্দের খবর 🤍🇯🇵🇧🇩
আপনার এই অর্জনে আমরা “শেষ বেলা”-এর সকল সদস্য সত্যিই আনন্দিত। আপনার সামনে আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে—এই দোয়া করি সবসময় 🖤
আপনার নিষ্ঠা, পরিশ্রম এবং আমাদের জন্য করা কাজগুলো আমরা কখনো ভুলবো না, ইনশাআল্লাহ 🤍
আপনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন।
দোয়া ও শুভকামনা রইলো আপনার নতুন পথচলার জন্য 🌸
26/03/2026
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শেষবেলা আয়োজিত ফুটবল খেলায় আকিবের নেতৃত্বে লাল দল বিজয় লাভ করে। অপরদিকে, রাহিমের নেতৃত্বে সবুজ দল পরাজিত হয়।
26/03/2026
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘শেষবেলা’ আয়োজন করেছে এক প্রাণবন্ত ফুটবল ম্যাচ। লাল দল ও সবুজ দল মাঠে নেমে জমিয়ে তোলে দারুণ প্রতিদ্বন্দ্বিতা। 🇧🇩⚽
#স্বাধীনতাদিবস #শেষবেলা #ফুটবলম্যাচ #লালদল #সবুজদল
26/03/2026
🇧🇩 স্বাধীনতার মাস মার্চ 🇧🇩
শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছি সেই সকল বীর শহীদদের, যাদের ত্যাগে পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
#২৬মার্চ #স্বাধীনতাদিবস #বাংলাদেশ #শ্রদ্ধাঞ্জলি