উপজেলা প্রশাসন, হোমনা - Upazila Administration, Homna

উপজেলা প্রশাসন, হোমনা - Upazila Administration, Homna

Share

দক্ষ, স্বচ্ছ, গতিশীল উন্নয়ন সহায়ক জনবান্ধব প্রশাসন

১৯০৫ সালে দাউদকান্দি থানা বিভক্ত হয়ে হোমনা থানা গঠিত হয়। ১৯৮৪ সালে হোমনা থানা উপজেলায় উন্নীত হয়। ২০০১ সালে মেঘনা উপজেলা সৃষ্টির জন্য হোমনা উপজেলার ৪টি ইউনিয়ন (চালিভাঙ্গা,চন্দনপুর,মানিকারচর ও রাধানগর ইউনিয়ন) মেঘনা উপজেলার সাথে সংযুক্ত হয়। বর্তমানে ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন পরিষদের সমন্বয়ে হোমনা উপজেলা গঠিত।

08/04/2026

উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে মহিলাদের জন্য ৩ মাস মেয়াদি ফ্রি প্রশিক্ষণে ভর্তি চলছে। ফুড প্রসেসিং ও প্রিজারভেশন এবং শতরঞ্জি ও কারুশিল্প—এই দুটি কোর্সে মোট ৪০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। আবেদন করতে বয়স ১৮–৪০ বছরের মধ্যে হতে হবে, হোমনা উপজেলার বাসিন্দা হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। আগ্রহীদের ২০ এপ্রিল ২০২৬ এর মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

20/03/2026

প্রিয় হোমনাবাসী,
আসসালামু আলাইকুম!

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উপজেলা প্রশাসন, হোমনা, কুমিল্লার পক্ষ থেকে দেশ ও প্রবাসের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক!

মোঃ শহিদুল ইসলাম
উপজেলা নির্বাহী অফিসার
হোমনা, কুমিল্লা

Uno Homna উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরি, হোমনা

Photos from উপজেলা প্রশাসন, হোমনা - Upazila Administration, Homna's post 18/11/2025

উপজেলার অন্তর্গত উদ্যোক্তা হতে ইচ্ছুক এমন যুবদের জন্যে সুখবর! আগামী ২৫/১১/২০২৫ খ্রি. রোজ মংগলবার বিনিয়োগ সম্মেলন ২০২৫ এ 'এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট এওয়ার্ড ' প্রাপ্ত কোম্পানি 'febric lagbe' উদ্যোক্তা খুঁজতে উপজেলা প্রশাসন এর আমন্ত্রণে আসছে হোমনা উপজেলায়! উল্লেখ্য যে, উক্ত কোম্পানি মূলত তাঁতের পণ্য তৈরি করে থাকে! উক্ত পণ্যসমূহের প্রচার এবং বিক্রয় এর জন্যে ইউনিয়ন পর্যায়ে সেল সেন্টার দিতে ইচ্ছুক এমন উদ্যোক্তা বা আগ্রহী যুবদের উপজেলা প্রশাসন এর সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে!
যোগাযোগ :+880 1921-448836

Photos from উপজেলা প্রশাসন, হোমনা - Upazila Administration, Homna's post 05/11/2025

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ঘর ভাড়া বিজ্ঞপ্তি

23/09/2025
Photos from উপজেলা প্রশাসন, হোমনা - Upazila Administration, Homna's post 04/09/2025

উপজেলা প্রশাসন এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এক মাসব্যাপী ভর্তি পরীক্ষার প্রস্তুতির মাধ্যমে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ২৯জন শিক্ষার্থী

কুমিল্লার হোমনা উপজেলায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, মেরিন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, ফিশারিজ, ফরেস্ট্রি, লাইভস্টক ও মেডিকেল টেকনোলজিতে ভর্তি ইচ্ছুক এমন ৩৫ জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ও উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে এক মাস ব্যাপী পাঠদান কার্যক্রম গ্রহণ করা হয়।উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩৫ জন শিক্ষার্থী এই কার্যক্রম এ অংশগ্রহণপূর্বক পাঠ গ্রহণ করে। উক্ত শিক্ষার্থীদের মধ্যে ২৯ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ভর্তির সুযোগ লাভ করেছে। উক্ত শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন!

এক মাস ব্যাপী পাঠদান কার্যক্রমে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক পাঠদান করান শ্রদ্ধেয় শিক্ষক মোঃ তোফাজ্জল হোসাইন, মোঃ শাহজাহান, আনার কলি, মোঃ ইয়াছিন খান, মোঃ বাবুল মিয়া ও মো: তাজরুল ইসলাম

এছাড়া শিক্ষার্থীদের বিনামূল্যে গাইড বই প্রদান করে সহযোগিতা করেন হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরাম এর প্রতিষ্ঠাতা সাঈদ আলম Al Amin, Engr Sakibul Hasan ও Salek Kayser।
তদুপরি উপজেলা প্রশাসন এর এ কার্যক্রমকে তথা কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে এবং শিক্ষার্থীদের আগ্রহী করতে বিশেষভাবে সহযোগিতা করেন Mohammad Shakiruddin
শিক্ষার্থীদের এ সফলতার যাত্রায় যাঁরা উপজেলা প্রশাসন এর সহযাত্রী ছিলেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা! এ শিক্ষার্থীরাই হোমনার ভাবমূর্তি উজ্জ্বল করবে। তাদের জন্যে শুভ কামনা!

02/08/2025

হোমনায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে (সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে) ভর্তির প্রস্তুতি নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য কোচিং ক্লাসের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে হোমনায়।

উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরি (উপজেলা পরিষদ রোড, মসজিদ মার্কেট সংলগ্ন) মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ক্ষেমালিকা চাকমা। এ ছাড়া উপস্থিত ছিলেন হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাইযুম মারুফ,হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম, দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ, সহকারী শিক্ষক মো. তাজরুল ইসলামসহ আরো অনেকে।

এসএসসি ২০২৫ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা এই ওরিয়েন্টেশন ক্লাসে অংশগ্রহণ করে। কোচিং কার্যক্রমে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিনামূল্যে অনলাইন ভর্তি আবেদন, ভর্তি প্রস্তুতির কোচিং ক্লাস ও ধাপে ধাপে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা।

কোচিং ক্লাস চলবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত।
অংশগ্রহণ করতে আপনিও চলে আসুন!

27/07/2025

আমাদের দেশের প্রেক্ষাপটে বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষা তথা কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা খুবই জরুরি! ৪ বছর মেয়াদি ডিপ্লোমা শিক্ষাক্রম এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে...ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম এ উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরি, হোমনা আগ্রহী শিক্ষার্থীদের সহযোগিতা করবে!

15/07/2025

নিখোঁজ বিজ্ঞপ্তি

নাম: মোঃ সুমন আলী
পিতার নাম: মোঃ রাজু
মাতার নাম: মোসাঃ রজিয়া বেগম, বাড়ি রাজশাহী

এই ছেলেটি সকাল থেকে নিখোঁজ।
সে কথা বলতে পারে না এবং কমপ্লেক্সের একটি ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করার জন্য এসেছিল বলে জানা গেছে।

যদি কেউ তাকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য পান, তাহলে অনুগ্রহ করে নিচের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

+880 1706-146401

ধন্যবাদ।

15/07/2025

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য

Photos from উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরি, হোমনা's post 15/07/2025
Want your business to be the top-listed Government Service in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Homna
Cumilla
3546

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00