পরিকোট শাপলা ক্লাব

পরিকোট শাপলা ক্লাব

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পরিকোট শাপলা ক্লাব, Social service, Porikot, Cumilla.

পরিকোট শাপলা ক্লাব।
একটি অরাজনৈতিক,সুশৃঙ্খল, সামাজিক উন্নয়নভিত্তিক ক্লাব।একটি সুন্দর সমাজ বিনির্মানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
কুমিল্লা জেলা,চৌদ্দগ্রাম থানা,গুনবতী ইউনিয়ন, পরিকোট গ্রাম।

Photos from পরিকোট শাপলা ক্লাব's post 10/01/2026

আলহামদুলিল্লাহ 🤍
চাপালিয়াপাড়া ইয়ং ইউনিটি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত খাসি লীগ টুর্নামেন্ট–২০২৬ইং এর ৫ম ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে পরিকোট শাপলা ক্লাব।
রান উৎসবের ম্যাচে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে ৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো আমাদের দল। 🫶🏻

📊 ম্যাচ স্কোর:
➡️ পরিকোট শাপলা ক্লাব – ১৯২/৭ রান (১২ ওভার)
➡️ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন – ১০৮/১০ রান (১১.১ ওভার)

সব খেলোয়াড় ও সমর্থকদের অভিনন্দন, এভাবেই এগিয়ে যাক পরিকোট শাপলা ক্লাব! 💚🔥

Photos from পরিকোট শাপলা ক্লাব's post 08/01/2026

আমাদের ক্যাপ্টেনের জন্য দোয়া চাই 🤲🏻
খেলতে গিয়ে ক্যাপ্টেন পায়ে আঘাত পেয়েছে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থতা দেন এবং আবার হাসিমুখে মাঠে ফিরতে পারেন। 💚

02/01/2026

🔥 বিগ ম্যাচ ডে — সেমিফাইনাল স্পেশাল 🔥
তাহাদী খাসী লীগ ২০২৫/২৬ — সিজন ৭
🏏 সেমিফাইনাল | দ্বিতীয় ম্যাচ
⚔️ রোমাঞ্চকর মুখোমুখি লড়াই ⚔️
পরিকোট শাপলা ক্লাব 🆚 রামরায়গ্রাম স্পোর্টিং ক্লাব
⏰ সময়: আগামীকাল দুপুর ২:৩০ মিনিটে
📣 উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা আর জমজমাট ক্রিকেটের এক দারুণ লড়াইয়ের অপেক্ষায় আমরা
👉 সবাইকে আমন্ত্রণ, সময়মতো মাঠে উপস্থিত থাকুন! 🔥
চোখ রাখুন চিওড়া ক্রিকেট লাভার্স ফেসবুক পেজে 💥

Photos from পরিকোট শাপলা ক্লাব's post 31/12/2025

প্রথম ম্যাচে অদম্য ’১৩ ব্যাচের কাছে ১১ রানে হারের পর আজ একই প্রতিপক্ষের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পরিকোট শাপলা ক্লাব।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথমেই ধাক্কা খায় দলটি—ফরহাদ ফরায়জীর উইকেট পড়ে যায় প্রথম ওভারেই। এরপর পরপর কাজি সায়মন ও শান্তর উইকেট হারিয়ে কিছুটা চাপের মধ্যে পড়ে শাপলা ক্লাব।
সেই সময় দলের হাল ধরেন রোমান মজুমদার (বাবু) ও সায়মন—তাদের জুটিতে দলটা ম্যাচে ফেরে। শেষের দিকে জাহিদ চৌধুরী ও দিলশাদের দুর্দান্ত ফিনিশিংয়ে পরিকোট শাপলা ক্লাব সংগ্রহ গড়ে তোলে ১৬৯ রানের লড়াকু স্কোর।
টার্গেট তাড়া করতে নেমে অদম্য ’১৩ ব্যাচ ভালোভাবেই ইনিংস শুরু করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত জমাট বোলিং ও দারুণ টিমওয়ার্কের জোরে পরিকোট শাপলা ক্লাব ৩৮ রানে বিজয়ী হয়।
আজকের জয়ে অবদান রেখেছে দলের প্রতিটি খেলোয়াড় 🤍

30/12/2025

Captain cool 🥶🤠

29/12/2025

- মরহুম তোফায়েল আহমেদ মিলন স্মৃতি স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে 🏸
উদ্বোধনী খেলা: ০২ জানুয়ারি ২০২৬
এট্রি ফি: ১১১১ টাকা মাত্র।
পুরস্কার : ডাবল খাশি ও ট্রফি
আয়োজনে : পরিকোট ইউনিটি ক্লাব

যোগাযোগ নাম্বার:মনির 01833015748
জিসান: 01329453758

Photos from পরিকোট শাপলা ক্লাব's post 25/12/2025

আলহামদুলিল্লাহ সেমিফাইনাল কনফার্ম 💫

তাহাদী খাসী লীগ (চিওড়া ক্রিকেট লাভার্স কর্তৃক আয়োজিত) কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হয় পরিকোট শাপলা ক্লাব বনাম ভাজন করা ক্রিকেট একাদশ।
প্রথমে ব্যাটিংয়ে নামে পরিকোট শাপলা ক্লাব। ওপেনিংয়ে ছিলেন ফরহাদ ফরায়জি ও নুরুল হুদা। নুরুল হুদা বেশি দূর ইনিংস বড় করতে না পারলেও, ফরহাদ ফরায়জি খেলেন এক বিধ্বংসী অর্ধশতক হাঁকানো ইনিংস। এরপর দলের সবার দারুণ ব্যাটিংয়ে শাপলা ক্লাব সংগ্রহ দাঁড়ায় ১৫০ রানের টার্গেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ভাজন করা ক্রিকেট একাদশ উইকেটটি তুলে নেন দীপু মজুমদার। তবে এরপর তারেক কাজী ও মিরাজের জুটিতে ৬ ওভারে ৬৯ রান তুলে ম্যাচে ফিরে আসে তারা।
সেই সময় বাকি ৬ ওভারে প্রয়োজন ছিল ৮১ রান।
ঠিক তখন সপ্তম ওভারে দীপু মজুমদারের পরপর দুটি ব্রেকথ্রুতে ম্যাচে ফিরে আসে পরিকোট শাপলা ক্লাব। শেষের ওভারগুলোতে ফরহাদ ফরায়জি, নুরুল হুদা ও হাসানের দুর্দান্ত বোলিং-এর সামনে আর ঘুরে দাঁড়াতে পারেনি ভাজন করা একাদশ। তাদের ইনিংস থামে ১২২ রানে 🤍

পরিকোট শাপলা ক্লাবের জয় ২৮ রানে
আমাদের দলের প্রতিটি খেলোয়াড়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সবার সম্মিলিত প্রচেষ্টায় এই জয় সম্ভব হয়েছে।
ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু উপহার দেব আপনাদের দোয়া ও ভালোবাসা অব্যাহত রাখুন 🤲🏻

25/12/2025

তাহাদী খাসী লীগ ২০২৫/২৬ – সিজন ৭
🏏 কোয়ার্টার ফাইনাল | প্রথম ম্যাচ

ভাজনকরা ক্রিকেট একাদশ 🆚 পরিকোট শাপলা ক্লাব

সময়: আজ দুপুর ২টা ৩০ মিনিটে

সকল ক্রিকেটপ্রেমীদের যথাসময়ে মাঠে উপস্থিত থেকে
উত্তেজনাপূর্ণ এই ম্যাচ উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে। 🔥

24/12/2025

Easy Win Against Kartam Krira Chakra 🤍

Photos from পরিকোট শাপলা ক্লাব's post 22/12/2025

রামপুর কিংস এলিভেন বনাম পরিকোট শাপলা ক্লাব
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পরিকোট শাপলা ক্লাব নির্ধারিত১২ ওভারে ১৫০ রান সংগ্রহ করে। জবাবে ব্যাটিং এ নেমে সায়মন ও Forhad Foraizy এর নিয়ন্ত্রিত বোলিং এ ১১৯রান করতে সক্ষম হয় রামপুর কিংস এলিভেন। আর এতে করে ৬ষ্ঠ দল হিসেবে কোয়াটার ফাইনাল নিশ্চিত করে পরিকোট শাপলা ক্লাব।
ম্যাচ জমে উঠেছিল উত্তেজনায়, আর পুরস্কারগুলো করেছে আরো রঙিন 🔥👇
🏆 Man of the Match: Rahad Hossen (১কেজি স্পন্স মিষ্টি)
⭐ম্যাচ সেরা ব্যাটসম্যান - রাহাত হোসেন (২৫টি কোয়েল পাখির ডিম)
⭐গেম চেঞ্জার- ফরহাদ ফরায়েজি -(১লিটার দুধ)
⭐ম্যাচ সেরা বোলার - সায়মন -(২৫টি কোয়েল পাখির ডিম)
⭐ম্যাচে সর্বোচ্চ ৬ - রাহাত হোসেন -(১০টি হাসের ডিম)

ক্রিকেট, উন্মাদনা আর পুরস্কারের ঝলক—সব মিলিয়ে ম্যাচটা ছিল স্মরণীয়! 🏏🔥

22/12/2025

তাহাদি খাসি লীগ ২০২৫-২৬.
আজ বিকেল ২ টা ৩০মিনিটে মুখোমুখি হবে গুনবতী ইউনিয়নের দুই শক্তিশালী দল পরিকোট শাপলা ক্লাব বনাম রামপুর কিংস ইলেভেন। ইনশাআল্লাহ, জয়ের লক্ষে মাঠে নামবে পরিকোট শাপলা ক্লাব। জমজমাট এই খেলাটি উপভোগ করতে হলে সকলকে মাঠে গিয়ে খেলা দেখার জন্য অনুরোধ রইলো।

Want your business to be the top-listed Government Service in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Porikot
Cumilla
3583