নবযাত্রা বাংলাদেশ ফাউন্ডেশন

নবযাত্রা বাংলাদেশ ফাউন্ডেশন

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নবযাত্রা বাংলাদেশ ফাউন্ডেশন, Social service, Cumilla.

নবযাত্রা বাংলাদেশ একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক উদ্যোগ। আমরা সমাজের উন্নয়ন, মানবিক সেবা, এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করি। আমাদের মূলমন্ত্র হলো—সহযোগিতা, মানবতা, এবং সংহতি। আমাদের বিশ্বাস, ছোট ছোট প্রচেষ্টা আনতে পারে বড় পরিবর্তন।

Photos from নবযাত্রা বাংলাদেশ ফাউন্ডেশন's post 03/05/2026

আলহামদুলিল্লাহ!

নবযাত্রা বাংলাদেশ ফাউন্ডেশন এর উদ্যোগে ঘর নির্মাণের জন্য বাইয়ারার একজন অসহায় কুরআনের হাফেজের পরিবারকে নগদ াজার টাকা প্রদান করা হয়।

ে_২০২৬ খ্রী:

22/04/2026

জরুরি প্রয়োজন......
আমাদের কলেজ বন্ধু রবিন।
ঢাকা সিএম এইচ হসপিটালে ওর ওপেনহার্ট সার্জারি হবে।
B- ব্লাড পাওয়া খুবই কষ্টসাধ্য।
সবাই সাধ্যমত এগিয়ে আসুন।

ওর পোস্ট থেকে ----

🩸 জরুরি রক্তের প্রয়োজন 🩸

আমার নিজের জন্য ১০ ব্যাগ B- (নেগেটিভ) ব্লাড খুব জরুরি দরকার।
যদি কেউ এই গ্রুপের রক্ত দিতে পারেন বা পরিচিত কেউ থাকেন, দয়া করে দ্রুত যোগাযোগ করার অনুরোধ রইলো।

আপনার এক ব্যাগ রক্তই আমার জীবনের জন্য অনেক বড় সহায়তা হতে পারে। 🙏

সবাই একটু শেয়ার করলে উপকার হবে ❤️

21/04/2026

আজ সারা দেশে শুরু হচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা।
সকল শিক্ষার্থীদের প্রতি রইলো আন্তরিক শুভকামনা ও দোয়া ❤️‍🩹

14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ 💛

10/04/2026

আলহামদুলিল্লাহ। লাকসাম রাজাপুরের অজ্ঞাত হিসবে পাওয়া নারীর পরিবার খুঁজে পাওয়া গেছে এবং নোয়াখালী সদর হসপিটালে পরিবারের নিকট হস্তান্তর।

উল্লেখ্য গত ৮ এপ্রিল রাতে উপজেলা সমাজসেবা অফিসার লাকসাম Upnyas Das স্যার আমাকে জানায় নোয়াখালীতে কিছুটা মানসিক ভারসাম্যহীন এক নারীকে পাওয়া গিয়েছে এবং তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোগী তার নাম খাদিজা, বাবার নাম আবদুল খালেক/মালেক; খিলা রাজাপুরে বাড়ি। এ ছাড়া আর কোনো তথ্য দেই নাই।

পরবর্তীতে ঐ গ্রামে ব্যপক খোঁজ নিয়েও পরিবার পাওয়া যাচ্ছিল না, গতকাল ৯তারিখ গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় সে রাজাপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে। তার বাবা ২টি বিয়ে করায় তারা বাহিরে থাকায় কেউ তেমন চিনে না। পরবর্তীতে তার সৎ ভাই ইলিয়াছ, তার বাড়ি রাজাপুর গ্রামে পন্ডিত বাড়ি। তিনি প্রথমে আনতে অস্বীকার করলেও পরবর্তীতে তাকে বুজিয়ে রাজি করালাম। তাদের সাথে নোয়াখালী সদর উপজেলা সমাজসেবা অফিসারের সাথে যোগাযোগ করিয়ে দি।

অবশেষে আজ সকালে তারা নোয়াখালী সদর হাসপাতালে গেলে পুলিশ ও সমাজসেবা কার্যালয়ের উপস্থিতিতে খাদিজা আক্তারকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
Tnq Victory of humanity.& Faisal hossen bappy
©

Photos from নবযাত্রা বাংলাদেশ ফাউন্ডেশন's post 08/04/2026

নোয়াখালী ওনাকে অজ্ঞাত অবস্থায় পাওয়া গিয়েছে। সেখানকার সমাজ সেবা অফিসার এর নিকট এতটুকু তথ্য তিনি জানিয়েছেন। কেউ চিনলে এই নাম্বারে যোগাযোগ করুন -01615054511

Photos from নবযাত্রা বাংলাদেশ ফাউন্ডেশন's post 02/04/2026

আলহামদুলিল্লাহ!

নবযাত্রা বাংলাদেশ ফাউন্ডেশন এর উদ্যোগে ঘর নির্মাণের জন্য নাঙ্গলকোট উপজেলাধীন একটি পরিবারকে নগদ #বিশ_হাজার টাকা প্রদান করা হয়।

যারা আমাদের সহযোগীতা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ।

ার্চ_২০২৬

01/04/2026

সুবহানাল্লাহ 🖤

28/03/2026

আলহামদুলিল্লাহ ঈদুল ফিতরের আনন্দ দ্বিগুন করতে নবযাত্রা বাংলাদেশ ফাউন্ডেশন নিয়েছিল এক অভিনব কর্মসূচী💖

একদম চাঁদরাতে প্রায় ৪০ টি পরিবারের মাঝে নবযাত্রা বাংলাদেশ ফাউন্ডেশন এর সদস্যরা দরজায় পৌঁছে দিয়েছিল ঈদ বাজার ❤️‍🩹
প্রত্যেকটি প্যাকেটে ছিলো:-
★১ কেজি গরুর মাংস।
★১ কেজি চিনিগুড়া চাল।
★২ কেজি আলু।
★৫০০ গ্রাম চিনি।
★৩ প্যাকেট লাচ্ছি সেমাই।
★১টি মাংসের মশলা।
★৫০০গ্রাম দুধ।
★১ কেজি পেঁয়াজ।
★৫০০ গ্রাম তেল।
যারা উক্ত কর্মসূচীতে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া।
আশা রাখি ভবিষ্যতেও আপনারা নবযাত্রা বাংলাদেশ ফাউন্ডেশন এর সাথেই থাকবেন ❤️‍🩹

Photos from নবযাত্রা বাংলাদেশ ফাউন্ডেশন's post 27/03/2026

আলহামদুলিল্লাহ!
অদ্য #আলোকিত_খিলা_বড়_বাড়ি_ফাউন্ডেশন ও

নবযাত্রা বাংলাদেশ ফাউন্ডেশন

এর যৌথ উদ্যোগে সন্তানহারা ক্ষতিগ্রস্ত শোকাহত একটি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়❤️‍🩹

দোয়া করি মহান আল্লাহ পরিবারের সবাইকে এই শোক সহিবার তৌফিক দান করুক। আমিন🤍

#২৭ মার্চ ২০২৬ ইং রোজ শুক্রবার।

21/03/2026

✨ ঈদ মোবারক ✨

সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ, সমৃদ্ধি ও অফুরন্ত আনন্দ।

আসুন, আমরা সবাই ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি।

ঈদ মোবারক 🌙


#নবযাত্রা_বাংলাদেশ_ফাউন্ডেশন

Want your business to be the top-listed Government Service in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Cumilla
3570