20/03/2026
দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে মুহতারাম আমীরের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা
ঈদ মোবারক
ইসলাম, দেশ ও মানবতার তরে…
20/03/2026
দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে মুহতারাম আমীরের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা
ঈদ মোবারক
03/03/2026
প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরো কার্যকর উদ্যোগ নিতে হবে
-ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, ইরানে মার্কিন-ইজরাইলী হামলায় গোটা মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ নাগরিক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করে।মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল হামলা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে বলে আশংকা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রবাসীদের জীবিকা ও জীবন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আমরা সরকারের প্রতি আহবান করবো, উদ্ভুত পরিস্থিতিতে প্রবাসীদের জীবন ও জীবিকা রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিন।
আজ ৩ মার্চ, মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি উপর্যুক্ত মন্তব্য করেন।
যুদ্ধের অভিঘাত নিয়ে আশংকা প্রকাশ করে অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, বাংলাদেশের অর্থনীতির সঞ্জীবনী রেমিটেন্সের প্রবাহ এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে, জ্বালানী সরবরাহসহ বহুমাত্রিক অর্থনৈতিক অভিঘাত আসবে। এসব মোকাবিলায় বাস্তবভিত্তিক পদক্ষেপ আশা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, আহমদ আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
02/03/2026
ই*রা/নে মার্কিন-ইসরায়েলি বর্বরতা গোটা
মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে
- অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, মাহে রমজানে যখন মুসলিম বিশ্বের মুসলমানগণ সিয়াম সাধনায় ব্রত, ঠিক সে সময় ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অসংখ্য মুসলমান নিহত হওয়ার ঘটনায় আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আলোচনা চলমান থাকা অবস্থায় ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক রীতিনীতি বিরুদ্ধ। একটি স্বাধীন দেশের সর্বোচ্চ ব্যক্তিকে হত্যা করা আন্তর্জাতিক কোনো রীতিতেই পড়ে না। ইরানের প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করা প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউনুছ আহমাদ বলেন, মার্কিন-ইসরাইলি এই বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে এবং এর অভিঘাত বিশ্বের সবাকেই স্পর্শ করবে। তাই এই সংঘাত বন্ধ করতেই হবে। অন্যথায় ইসলামী আন্দোলন কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামবে।
আজ সোমবার বাদ জোহর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলের ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম, মুফতী মোস্তফা কামাল, আলহাজ্ব আলতাফ হোসেন, আব্দুল আউয়াল মজুমদার, মুফতী ফরিদুল ইসলাম, মুহাম্মাদ নাজমুল হাসান প্রমুখ।
সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাউজ বিল্ডিং চত্বরে এসে সমাপ্ত হয়।
সভাপতির বক্তব্যে মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, পবিত্র রমজান মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে যে হামলা চালিয়ে শত শত নারী, পুরুষ ও শিশু হত্যা করে। একটি স্কুলের অসংখ্য শিশু শিক্ষার্থীকে হত্যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মানবতাবিরোধী চরম অপরাধ করেছে। এসব হত্যাকান্ড বিশ্বের শান্তিকামী সব মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে। এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রূপের আবারও বহিঃপ্রকাশ ঘটিয়েছে। কোনো স্বাধীন রাষ্ট্রের ওপর হামলা আমরা মেনে নিতে পারি না।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে। ইরানে সামরিক হামলা, রাজনৈতিক নেতাদের হত্যা, স্কুলে বোমা হামলা চালিয়ে নির্বিচার শিশু হত্যা, বোমা হামলা পরিচালনা করে মার্কিন ও ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে দিয়েছে। তিনি আরব দেশের জনগণকে মার্কিন দখলদারিত্ব এবং মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্টকারী রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানান।
02/03/2026
শোক বার্তা:
01/03/2026
ই*রা/নে মার্কিন হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ।
২ মার্চ ২০২৬
সোমবার, বাদ জোহর
বাইতুল মোকাররম উত্তর গেইট
ইসলামী আন্দোলন বাংলাদেশ
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।
22/02/2026
“তোমরা কুরআন পড়ো; কেননা কিয়ামতের দিন তা তার পাঠকারীদের জন্য সুপারিশকারী হয়ে আসবে।”
(সহীহ মুসলিম)
19/02/2026
11/02/2026
ইসলাম, দেশ, মানবতার স্বার্থে; দুর্নীতি, দুঃশাসন ও টাকায় কেনা ভোটের বিপক্ষে - আগামীকাল সারাদিন, হাতপাখায় ভোট দিন।