An effective page for job preparation

An effective page for job preparation

Share

for education

12/08/2017

Neoclasical period (1660-1798)এর লেখকদের মনে রাখার টেকনিক

এটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে।
1.The restoration period (1660-1700)37th bcs
2.The augustan period (1700-1750)
3.The age of sensibility /Johnson(1750-1798)

এই যুগটি The age of Enlightenment নামেও পরিচিত।

লেখকগণহলেন :
টেকনিক:
DMP কমিশনার JONE DRYDEN এর পরিবর্তে WILLIAM CONGREVE কে SSFএর দায়িত্ব দেওয়া হয়েছে।

এবার মিলিয়ে নিন:
D:DENIEL DEFOE
M:JONE MILTON
P:Alexander pope
Jone Dryden :Jone Dryden
William Congreve :William Congreve
S:Samuel Jonson
S:Jonathan Swift
F:Henry Fielding.
Admin: Foyeg

03/04/2016

কিছু অবাক তথ্য জেনে নিনঃ
-
© চিতাবাঘ কিন্তু সিংহের মতো গর্জন
দেয় না, অনেকটা
বিড়ালের মতোই ডাকে।
-
© প্রজাপতির ইংরেজি আসল নাম ছিলো
ফ্লুটারবাই, বাটারফ্লাই নয়।
-
© বাদুররা আসতানা ছেড়ে সবসময় বাম
দিকে উড়াল দেয় ।
-
© বই এর ইংরেজি শব্দ বুক এসেছে ল্যাটিন
শব্দ লিবার
থেকে ।
-
© একসময় চাইনিজরা কাগজ বানাতে
রেশমি সুতা ব্যবহার করত ।
-
© নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড়
প্রাণী । এর জিহ্বা
একটা হাতির মতো লম্বা এবং এর হৃদযন্ত্র
একটা গাড়ির সমান ।
-
© পানি ছাড়া ইদুর উটের তুলনায় বেশিক্ষন
টিকতে সক্ষম ।
-
© আমরা যেসকল পোকাকে আলোর প্রতি
আকৃষ্ট বলে
মনে করি, প্রকৃতপক্ষে ব্যাপারটি তা নয়,
এসব পোকা
আসলে বাল্বের অন্ধকারতম জায়গাটির
খোঁজ করতে থাকে।
-
© বাদুর প্রায় ৯০০ ধরনের হয়ে থাকে,
তাদের মধ্যে
রক্তচোষা বাদুরের দাত সবচেয়ে কম ।
-
© প্রায় শত বছর আগে চিনারা রকেট
তৈরি করে , যা দেখতে
তীরের মতো ।
-
© প্রথম চাকা তৈরি করে সুমেরীয়রা,
৩৪৫০ বি.সি । প্রথম
লেখার ও আবিস্কার করে সুমেরীয়রা ।
-
© দাবা খেলাটি ভারতে আবিস্কৃত হয় ।
-
© চিঠিতে জিপ কোডের ব্যবহার
আমেরিকার ডাকবিভাগের
দ্বারা শুরু হয় ১৯৬৩ সালে ।
-
© হাঙরের চামড়াকে একসময় সিরিশ কাগজ
হিসেবে ব্যবহার করা
হতো ।
-
© শোওয়ার ৫ মিনিটের মধ্যেই ঘুমানোর
অর্থ হলো
আপনার ঘুমের ঘাটতি আছে । ১০-১৫ মিনিট
হলে অবশ্য তা ঠিক
আছে ।
-
© পৃথিবীর ভূপৃষ্ঠের মাত্র ১১% (প্রায়) খাদ্য
উৎপাদনে
ব্যবহার হয় ।

31/03/2016

Hazard:বিপত্তি, বিপদ (Travel, Jeopardy)
Sewage: ময়লা জল (Wastewater)
Contamination:দূষণ (Pollution, Defilement)
Extraction:নিষ্কাশন(Removal)
Unprecedented:অভূতপূর্ব, নজিরবিহীন
Ecologically:বাস্তুতান্ত্রিকভাবে
Catchment area: যে অঞ্চল দিয়ে পানি প্রবাহিত হয়ে নদীতে পড়ে (the area from which water flows into a river, stream, etc.)
Drop Down:মূল্য বা উৎপাদন কমে যাওয়া
Drastically: বহুলাংশে, তীব্রভাবে( Intensely, Rampantly)
Pesticide:ক্ষতিকর কীটপতঙ্গাদি নাশক পদার্থ
Spawning:ডিম ছাড়া, জন্ম দেয়া (Lay eggs, Bear)
Induce:রাজি করানো, প্ররোচিত করা (Procure)
Incentive: প্ররোচনা (Persuasion, Incitement)
Oblivious:অন্যমনস্ক, অমনোযোগী (Careless, heedless)
Signatory:দস্তখত্কারী, সইদাতা
Curb:দমন করা (Restrain, Subdue)
Menace:ভয়প্রদর্শনকারী, হুমকি (Threatening)
Pest: মহামারী, ক্ষতিকর প্রাণী (Epidemic, Harmful creature)
Hinterland:শহরদূরবর্তী অঞ্চল (an area of a countrythat is faraway from cities).

28/03/2016

“a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।

If any one wants to learn type writing, u can use this line.

28/03/2016

সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ হল-
Floccinaucinihilipilification

✬ 80 কে letter marks বলা হ্য় কারণ
L=12, E=5, T=20, T=20, E=5, R= 18 (অক্ষরের অবস্হানগত সংখ্যা)
সুতরাং 12+5+20+20+5+18=80

✬ ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।

✬ “a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।

✬ “I am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।

✬ “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।

✬ “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।

✬ ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ পরে u আছে।.
✬ Queueing এমন একটি শব্দ যার মধ্যে ৫টি vowel একসঙ্গে আছে।

✬ একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable।
-
লাইক ও শেয়ার করে সবাইকে পারতে উৎসাহিত করুন। ধন্যবাদ।

27/03/2016

৩৬তম বিসিএস লিখিত প্রস্তুতি: মুক্তিযুদ্ধ
একই অঙ্গে চার রূপ
==========
Md Mohsin
প্রশ্নঃ ছয় দফা কর্মসূচির পটভূমি
প্রশ্নঃ ছয় দফা প্রস্তাব
প্রশ্নঃ ছয় দফার বিরুদ্ধে প্রতিক্রিয়া
প্রশ্নঃ ছয় দফার গুরুত্ব
ছয় দফা কর্মসূচির পটভূমি
বাঙ্গালি জনগোষ্ঠীকে পাকিস্তানের অভ্যন্তরীণ ঔপনিবেশিক শাসন-শোষণ নিপীড়ন থেকে রক্ষা করতে বাঙ্গালির প্রাণের জননেতা শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব উত্থাপন করেন। পশ্চিম পাকিস্তানের লাহোরে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিরোধী দলের এক কনভেনশনে শেখ মুজিবুর রহমান এ প্রস্তাব পেশ করেন। ছয় দফা প্রস্তাবকে বঙ্গবন্ধু বাঙ্গালির ‘মুক্তিসনদ’ বা ম্যাগনাকার্টা (ইংল্যান্ড এর অজনপ্রিয় রাজা জন এবং বিদ্রোহী ব্যারনদের মধ্যে সাক্ষরিত চুক্তি) হিসাবে আখ্যায়িত করেন। তবে পশ্চিম পাকিস্তানী শাসক চক্র ছয় দফার বিরুদ্ধে চরম প্রতিক্রিয়া ব্যক্ত করে। তাদের মতে, ছয় দফা হলো বিচ্ছিন্নতাবাদের নীলনকশা কিংবা পাকিস্তান ভাঙ্গার ষড়যন্ত্র। পাকিস্তানী শাসক চক্রের এ প্রচারণা সত্ত্বেও পূর্ব বাংলার জনগণ ছয় দফাকে তাদের মুক্তিসনদ হিসাবেই অন্তরে গ্রহণ করে। পাকিস্তান সৃষ্টির পর থেকেই বাঙালিদের প্রতি বিমাতাসুলভ আচরণ করে পশ্চিম পাকিস্তানী শাসক চক্র। অর্থনৈতিক উন্নয়ন, সামরিক-বেসামরিক চাকরি, শিক্ষা ও অন্যান্য সব ক্ষেত্রে বাঙ্গালিরা ছিল চরমভাবে অবহেলিত। কেন্দ্রীয় সরকারের ৮৪% সরকারি পদে পশ্চিম পাকিস্তান এবং বাকি ১৬% ভাগ পদে পূর্ব পাকিস্তানি নিযুক্ত ছিল। প্রেসিডেন্ট আইয়ুবের শাসনামলে বাঙালিরা বৈষম্য ও চরম বঞ্চনার যাতনা তীব্রভাবে অনুভব করতে থাকে। অধিকন্তু ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধ চলাকালে বাঙালিরা সামরিক অসহায়ত্বের পাশাপাশি বহুবিধ অর্থনৈতিক অসুবিধার সম্মুখীন হন। এ প্রেক্ষাপটে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলার জনসাধারণের দাবি-দাওয়া সুবিন্যস্ত আকারে ব্যক্ত করতে প্রয়াসী হন। তিনি সে উদ্দেশ্যে ঐতিহাসিক ছয়দফা কর্মসূচি পেশ করেন। তিনি এই কর্মসূচিকে “demand for our survival” বলে অভিহিত করেন। এই দাবি মূলতঃ পাকিস্তানের দুটি অঞ্চলের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করে একটি ভারসাম্য আনয়নের প্রয়াস। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ব বাংলার এই ন্যায্য দাবিকে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র বলে অপব্যাখ্যা করার প্রয়াস চালায়।
:
ছয় দফা প্রস্তাব
--------------------------
১ । লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের রাষ্ট্রকাঠামো হবে যুক্তরাষ্ট্ৰীয় প্রকৃতির। সরকার হবে সংসদীয় ধরনের। প্রদেশগুলো ব্যাপক সায়ত্ত্বশাসন ভোগ করবে। সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে গঠিত আইন সভা বা পার্লামেন্ট হবে সার্বভৌম।
২। যুক্তরাষ্ট্রীয় বা কেন্দ্রিয় সরকারের হাতে থাকবে কেবল দেশরক্ষা ও পররাষ্ট্র। অবশিষ্ট সকল বিষয়ে প্রদেশ বা অংগ রাজ্যগুলোর পূর্ন ক্ষমতা থাকবে।
৩। দেশের দুই অঞ্চলের জন্য দুটি পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে । কিংবা দেশের দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে। তবে সংবিধানে এমন ব্যবস্থা রাখতে হবে যাতে এক অঞ্চলের মুদ্রা ও মূলধন অন্য অঞ্চলে পাচার হতে না পারে। সে জন্য একটি ফেডারেল ব্যাংকের অধীনে কার্যকরী মনিটরিং ব্যবস্থা থাকবে।
৪ । সকল প্রকার ট্যাক্স, খাজনা ও কর ধার্য এবং আদায়ের ক্ষমতা প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের হাতে থাকবে। তবে কেন্দ্রীয় সরকারের ব্যয় নির্বাহের জন্য আদায়কৃত অর্থের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকার পাবে।
৫। বৈদেশিক মুদ্রার ওপর প্রদেশ বা অঙ্গরাজ্যগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে । বৈদেশিক বাণিজ্য ও সাহায্যের জন্য প্রদেশ বা অঙ্গরাজ্যের সরকারগুলো অন্য রাষ্ট্রের সঙ্গে আলপ-আলোচনা ও চুক্তি করতে পারবে।
৬। আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রদেশ বা অঙ্গরাজ্যগুলো ‘আধা-সামরিক বাহিনী' বা মিলিশিয়া রাখতে পারবে। নৌ সদর দপ্তর পূর্ব পাকিস্তানের চট্টগ্রামে স্থাপন করতে হবে।
:
বঙ্গবন্ধুর ছয়দফা আন্দোলন
--------------------------------------
আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান লাহোরে বিরোধী দলের কনভেনসনে ছয়দফা প্রস্তাব উত্থাপন করলেও পশ্চিম পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধীতায় তা গ্রহীত হয়নি। উল্টো বাঙ্গালির জননেতা শেখ মুজিব ব্যাপকভাবে প্রতিক্রিয়াশীল চক্র দ্বারা সমালোচিত হন। পূর্ব বাংলায়ও আওয়ামী লীগ ও শেখ মুজিব বিরোধীরা এ প্রস্তাবকে "ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত করে প্রত্যাখান করেন। কিন্তু মুজিব ছিলেন ছয় দফা প্রশ্নে অবিচল। তিনি সরাসরি ছয়দফা নিয়ে জনগণের দরবারে হাজির হলেন, বঙ্গবন্ধু ছয় দফাকে আমাদের বাচার দাবি হিসাবে আখ্যায়িত করেন। মধ্য ফেব্রুয়ারি থেকে বঙ্গবন্ধু ছয় দফার সমর্থনে বাংলার প্রত্যন্ত অঞ্চলে টানা গণ-সংযোগ শুরু করেন। গণসংযোগের প্রথম তিন মাসে তিনি আটবার গ্রেপ্তার হন।
১৯৬৬ সালের ৭ জুন ৬ দফার প্রতি সমর্থন এবং শেখ মুজিব

26/03/2016

Threatening:হুমকি (Frightening)
Derelict:পরিত্যক্ত, বর্জিত(Abandoned, Devoid)
Municipality:পৌরসভা
Abandoned:পরিত্যক্ত
Plaster: প্রলেপ (Ointment)
Fell from : পতিত হওয়া(To make something fall)
Wakeup call : বিপদ সম্পর্কে সতর্ক করা (something that serves to alert a person to a problem, danger, or need)
Accommodate:উপযোগী করা, স্থান সংকুলান হওয়া (Suitable, adapt)
Enrollment:তালিকাভুক্তি, নিয়োগ (Appointment)
Commendable:প্রশংসনীয়(Praiseworthy, Laudable)
Appeal:আবেদন করা (Apply, Solicit)
Relevant : সংশ্লিষ্ট (Connate)
Avail:উপকার, লাভ(Benefit)
Lack Of will: ইচ্ছার অভাব
Adequate:পর্যাপ্ত (Enough)
Run-down: জরাজীর্ণ (Decrepit)

Admin

07/10/2015

✮ বিশ্বের সবচেয়ে বড় প্রাণি- নীলতিমি ৷

✮ সবচেয়ে বড় স্থলচর প্রণি- আফ্রিকান হাতি৷

✮ সবচেয়ে বড় পাখি- উটপাখি৷

✮ ছোট পাখি- হামিং বার্ড৷

✮ সর্ববৃহৎ সামুদ্রিক পাখি- এলবার্টস৷

✮ সবচেয়ে ছোট পাখি- হামিং বার্ড৷

✮ দ্রুততম পাখি- সুইফট বার্ড৷

✮ সবচেয়ে বড় সামুদ্রিক প্রাণি- নীলতিমি৷

✮ সবচেয়ে দ্রুততম প্রাণি- চিতা বাঘ৷

✮ উচ্চতম প্রাণি- জিরাফ৷

✮ সবচেয়ে বড় শিকারি পাখি- ক্যানডোর৷

✮ সবচেয়ে বিষাক্ত সাপ- কিং কোবরা৷

✮ লম্বা সাপ- আনাকোন্ডা৷

✮ সবচেয়ে দ্রুতগামী সাপ- আফ্রিকান কালো সাপ৷

07/10/2015

Q: জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?
A: পানি সেচ।
Q: নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
A: পরামাণু শক্তি।
Q: স্টিফেন হকিন্স বিশ্বের একজন অতিশয় বিখ্যাত-
A: পদার্থবিদ।
Q: রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়?
A: গামা রশ্মি।
Q: আ্যলুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে?
A: ফিটকিরি।
Q: সুনামির (Tsumami)কারণ হলো-
A: সমুদ্র তলদেশের ভূমিকম্প।
Q: .কম্পিউটার এর স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?
A: ROM.
Q: সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লী তৈরি করা হয়েছে কোন রাষ্ট্রে?
A: জাপান।
Q: গ্রীন হাউজে গাছ লাগানো হয় কেন?
A: অত্যাধিক ঠাণ্ডা থেকে রক্ষার জন্য।

18/10/2014

উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে?

ক. নওগাঁ
খ. সিরাজগঞ্জ
গ. বগুড়া

02/10/2014

বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় :১৯৫৫সালে ।
পাখি ছাড়া বলাকা ও দোয়েল হচ্ছে : দুটি উন্নত জাতের গম ।
‘ সাবাস বাংলাদেশ ’ ভাস্কর্যটির শিল্পী : নিতুন কুণ্ডু ।
‘কান্তজীর মন্দির’ অবস্থিত : দিনাজপুরে ।
বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি অবস্হিত : কোনাবাড়ি , গাজীপুর ।
বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর : বেনাপোল

02/10/2014

একাত্তর নিয়ে সাহিত্য

একাত্তরের দিনগুলি> জাহানারা ইমাম
একাত্তরের ডায়েরি> বেগম সুফিয়া কামাল
একাত্তরের বিজয়গাঁথা> মেজর রফিকুল ইসলাম
একাত্তরের যিশু> শাহরিয়ার কবির
একাত্তরের রণাঙ্গন> শামসুল হুদা চৌধুরী
একাত্তরের নিশান> রাবেয়া খাতুন
একাত্তরের কথামালা> বেগম নূরজাহান
একাত্তরের বর্ণমালা> এম, আর ,আখতার মুকুল

Want your business to be the top-listed Government Service in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Comilla University
Cumilla