সত্যের জ্যোতি ফাউন্ডেশন

সত্যের জ্যোতি ফাউন্ডেশন

Share

গর্ভবতী মায়ের ডেলিভারির সময় রক্তের প্রয়োজন হতে পারে তাই আগে থেকে দুইজন রক্তদাতা প্রস্তুত করে রাখুন।

01/05/2026

আজ ১লা মে, মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস।

এই দিনটি সেই সকল শ্রমিকদের ত্যাগ, সংগ্রাম ও অধিকার আদায়ের স্মরণে পালিত হয়, যারা নিজেদের রক্ত ও পরিশ্রম দিয়ে আমাদের সমাজ ও অর্থনীতির ভিত্তি গড়ে তুলেছেন।

সত্যের জ্যোতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল শ্রমজীবী মানুষের অবদান।

05/04/2026

শোক বার্তা

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সামাজিক ও মানবিক সংগঠন সত্যের জ্যোতি ফাউন্ডেশন, কুমিল্লা শাখার সম্মানিত উপদেষ্টা জনাব মাওলানা মুফতি মিজানুর রহমান আবেদী সাহেবের শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন।

তাঁর এই ইন্তেকালে আমরা সত্যের পরিবার গভীরভাবে শোকাহত। মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করি—তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা ও সহমর্মিতা। আল্লাহ তাঁদের এই শোক সহ্য করার তৌফিক দান করুন।

শোকার্তে:
সত্যের জ্যোতি ফাউন্ডেশন

Photos from সত্যের জ্যোতি ফাউন্ডেশন's post 23/03/2026

মানবিক সংগঠন সত্যের জ্যোতি ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখার সম্মানিত উপদেষ্টা মন্ডলি আলহাজ্ব মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক প্রধান উপদেষ্টা সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময়

Photos from সত্যের জ্যোতি ফাউন্ডেশন's post 19/03/2026

আলহামদুলিল্লাহ আমরা সত্যের জ্যোতি ফাউন্ডেশন কুমিল্লা জেলার উদ্বেগে ৯ম বারের মত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিছু মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি ধন্যবাদ এবং কৃতজ্ঞ তাদের প্রতি যারা আর্থিক, শারীরিক, মানসিক ভাবে সহযোগিতা করেছেন

Photos from সত্যের জ্যোতি ফাউন্ডেশন's post 13/03/2026

আলহামদুলিল্লাহ।
সামাজিক ও মানবিক সংগঠন সত্যের জ্যোতি ফাউন্ডেশন-এর উদ্যোগে দারিদ্র্য দূরীকরণ ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে তারা নিজেদের কর্মসংস্থানের পথ তৈরি করতে পারবেন এবং পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতে সক্ষম হবেন—ইনশাআল্লাহ।

উক্ত কার্যক্রম সফল করতে যারা আর্থিক, মানসিক ও শারীরিকভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমাদের প্রবাসী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যাদের আন্তরিক সহযোগিতা এ মহৎ উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এবার ২য় ধাপে আমরা ফটিকছড়ি কাঞ্চনপুর থেকে ১ জন, ধুরুং থেকে ১ জন এবং লেলাং থেকে ১ জনসহ মোট ৩ জন অসহায় মহিলাকে সেলাই মেশিন প্রদান করেছি।

09/03/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম

সামাজিক মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সত্যের জ্যোতি ফাউন্ডেশন কে দক্ষতার সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য সত্যের জ্যোতি ফাউন্ডেশন কুমিল্লা শাখার জনাব কামরুল হাসান (সুজন) ও জনাব সালাউদ্দিন তানভীর -কে ভারপ্রাপ্ত দায়িত্বশীল আগামী ডিসেম্বর ২০২৬ জন্য নবায়নকৃত কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হলো।

নবগঠিত কার্যকরী কমিটির পক্ষে থেকে আপনাদের কে শুভেচ্ছা ও অভিনন্দন

21/02/2026

২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি বাংলা ভাষা,
সেই সকল ভাষা শহীদদের প্রতি সত্যের জ্যোতি ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।

#২১শেফেব্রুয়ারী #আন্তর্জাতিকমাতৃভাষাদিবস #মাতৃভাষাদিবস

16/12/2025

১৬ ডিসেম্বর মহান বিজয় উপলক্ষে "সত্যের জ্যোতি ফাউন্ডেশন" পরিবারের পক্ষ থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

Photos from সত্যের জ্যোতি ফাউন্ডেশন's post 02/12/2025

আলহামদুলিল্লাহ আমাদের সত্যের জ্যোতি ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখার সম্মানিত উপদেষ্টা জনাব, মাওলানা মুফতি মিজানুর রহমান হুজুরের বিশেষ আমন্ত্রণে আমরা সত্যের জ্যোতি পরিবার হুজুরের বাড়িতে

Photos from সত্যের জ্যোতি ফাউন্ডেশন's post 30/11/2025

আলহামদুলিল্লাহ সত্যের জ্যোতি ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক Md Farhad Hossen ভাইয়ের ৮তম বারের মত ব্লাড ডোনেট করেছেন রোগী ও রক্তদাতার সুস্থতা কামনা করছি

Photos from সত্যের জ্যোতি ফাউন্ডেশন's post 20/11/2025

সামাজিক ও মানবিক সংগঠন সত্যের জ্যোতি ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ শাহাদাত হোসাইন
এর বিবাহ অনুষ্ঠানে।

আমরা তাহার দাম্পত্য জীবন সুখের ও সম্মানের হোক এই দোয়া করি।

Want your business to be the top-listed Government Service in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Chittagong
Cumilla
3500