Jamaat-e-Islami Titas Upazila

Website

Jamaat-e-Islami Titas Upazila Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamaat-e-Islami Titas Upazila, Political Party, Karikandi Bazar, Titas Upazila, Cumilla.

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে তিতাস উপজেলা জামায়াতের সম...
01/08/2026

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে তিতাস উপজেলা জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত ।

আজ বিকাল ৫:৩০ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তিতাস উপজেলার উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় আওয়ামী লীগ সহ জড়িতদের বিচারের দাবিতে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল টি তিতাস উপজেলা পরিষদ থেকে কড়িকান্দি বাজারে যেয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন তিতাস উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি সালাউদ্দিন সরকার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ সম্পাদক এনামুল হক, তিতাস উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাসেল মাহমুদ, উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশাররফ হোসেন মুন্সি, যুব বিভাগের সভাপতি ডা. শাহাবুদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মোঃ শাহাদাৎ হোসাইন।




#জুলাইসনদ

"জুলাই শহীদ দিবস" উপলক্ষে ১১ দলীয় জোটের উদ্যোগে র‍্যালি অনুষ্ঠিত। আজ সকাল ৮:৩০ ঘটিকায় জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ ...
16/07/2026

"জুলাই শহীদ দিবস" উপলক্ষে ১১ দলীয় জোটের উদ্যোগে র‍্যালি অনুষ্ঠিত।

আজ সকাল ৮:৩০ ঘটিকায় জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় জোটের উদ্যোগে তিতাস উপজেলা পরিষদ থেকে একটি র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার কর্মপরিষদ সদস্য ও তিতাস উপজেলার আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ।
তিনি বলেন, এই সরকার জুলাই গনঅভ্যুত্থানের মাধ্যমেই ক্ষমতায় গিয়েছে কিন্তু জুলাই সনদ বাস্তবায়নে তালবাহানা শুরু করে দিয়েছে। অচিরেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে অন্যথায় সরকার ক্ষমতা থাকতে পারবে না৷"

এছাড়া আরো বক্তব্য রাখেন এনসিপি কুমিল্লা উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, খেলাফত মজলিস তিতাস উপজেলার সেক্রেটারি মাওলানা নুর নবী, জামায়াতে ইসলামী তিতাস উপজেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ শাহাদাৎ হোসাইন, উপজেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও কড়িকান্দি ইউনিয়ন আমীর আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোশাররফ হোসেন মুন্সি সহ প্রমূখ।

এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য রইল দোয়া ও শুভকামনা।
02/07/2026

এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য রইল দোয়া ও শুভকামনা।

তিতাসে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের মানববন্ধন অনুষ্ঠিতআন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে কুমিল্লার...
26/06/2026

তিতাসে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে কুমিল্লার তিতাস উপজেলায় এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তিতাস উপজেলা যুব বিভাগ।

আজ ২৬ জুন (শুক্রবার) সকাল ১০ ঘটিকায় উপজেলার কড়িকান্দি বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর সমাজ গড়ুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে স্থানীয় জামায়াত ও যুব বিভাগের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।

তিতাস উপজেলা যুব বিভাগের সভাপতি শাহাদাত হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. শাহাবুদ্দিনের সঞ্চালনায় উপস্থিত মানববন্ধনে তিতাস উপজেলা জামায়াতের আমীর সামীম সরকার বিজ্ঞ বলেন, মাদক বর্তমান সমাজের একটি চরম ব্যাধি যা যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। শয়তান মদ ও জুয়ার মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায় এবং আল্লাহর স্মরণ থেকে দূরে রাখতে চায়। তাই সমাজ থেকে এই ভয়াবহ ব্যাধি দূর করতে কেবল প্রশাসনের ওপর নির্ভর না করে সর্বস্তরের জনগণকে সচেতন হতে হবে এবং ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে।

কর্মসূচিতে তিতাস উপজেলা জামায়াতে ইসলামী ও যুব বিভাগের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা তরুণ প্রজন্মকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সমাপনী বক্তব্যের মাধ্যমে মাদক ও জুয়ামুক্ত একটি আদর্শ সমাজ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়।

পবিত্র ঈদুল আযহায় তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দরিদ্র অসহায়দের জন্য ১২ টি গরু কোরবানি করা হয়েছে। পবিত্র ঈদুল আয...
02/06/2026

পবিত্র ঈদুল আযহায় তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দরিদ্র অসহায়দের জন্য ১২ টি গরু কোরবানি করা হয়েছে।

পবিত্র ঈদুল আযহার দিন সহ পরবর্তী দুই দিন বাংলাদেশ জামায়াতে ইসলামী তিতাস উপজেলার উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের মাঝে গরুর মাংস বিতরণের জন্য তিতাস উপজেলার বিভিন্ন ইউনিয়নে সর্বমোট ১২ টি গরু কোরবানি করা হয়। এতে প্রায় ১০০০ পরিবারের কাছে কোরবানির গরুর মাংস পৌছিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামি তিতাস উপজেলার সম্মানিত আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ বলেন, "গরীব অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রতি বছরের ন্যায় এবারও আমরা তিতাসের বিভিন্ন ইউনিয়নে কোরবানি করেছি এবং তা সবার মাঝে বিতরণ করার চেষ্টা করেছি "।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম' (تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْ)
27/05/2026

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম' (تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْ)

সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ।
25/05/2026

সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

ঈদ মোবারক

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ।

সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক।
25/05/2026

সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক।

Address

Karikandi Bazar, Titas Upazila
Cumilla
3517

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat-e-Islami Titas Upazila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share