Nafisa Kamal Comilla 10 political

Nafisa Kamal Comilla 10 political

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nafisa Kamal Comilla 10 political, Political organisation, Cumilla.

আমরা শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন, কে কি বললো তা না দেখে, হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করবো। কোটি নেতা কর্মীর,যে সংগ্রাম-যেই যুদ্ধ-যেই লড়াই, চালিয়ে যাচ্ছে। আমিও সেই লড়াইয়ের একজন সৈনিক এই আঁধার কেটে যাবে ইনশাআল্লাহ।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু ✊

29/03/2026

আসসালামু আলাইকুম।
প্রিয় কুমিল্লা ১০ নির্বাচনীয় আসন্ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আমার শ্রদ্ধাভাজন এবং স্নেহের সকল নেতৃবৃন্দ কে জানাই সংগ্রামী সালাম। কুমিল্লা ১০ আসন্ন সহ সারা বাংলাদেশে আমাদের আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা কেউই ভালো নেই!

আমি আমার জায়গায় থেকে সর্বোচ্চো চেষ্টা করে যাচ্ছি আপনাদের পাশে থাকার জন্য। হয়তো সবার চাহিদা পূরণ করতে পারিনি তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি! আমি একা সবকিছুর নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তাই আমি চাই আগামীতে আপনারা যারা মাঠ পর্যায়ে তৃণমূল নেতৃত্ব দিয়ে থাকেন তারা আমাকে সকল বিষয় অবগত করবেন সাংগঠনিকভাবে দলকে পূনরায় সুসংগঠিত করতে দিকনির্দেশনা ও পরামর্শ দিবেন।
আমার পথ চলার সাহস শক্তি আপনারাই! আমার আপনাদের কাছে এতটুকুই চাওয়ার অতীতের সকল মান-অভিমান ভুলে গ্রুপিং দলাদলি প্রতিহিংসার রাজনীতি বয়কট করে ঐক্যবদ্ধ একটি পরিবার হয়ে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই রাজপথে জননেত্রী শেখ হাসিনার সকল নির্দেশনা বাস্তবায়ন করি এটাই হউক আমাদের বিজয়ের শপথ।

আপনারা জানেন দীর্ঘ ১৮ মাস ধরে কুমিল্লা দক্ষিণ জেলা সহ কুমিল্লা ১০ আসন্ন আওয়ামী পরিবারের পাশে থেকে সকল নেতাকর্মীর মামলা জামিনের দায়িত্ব এবং পরিবারের পাশে থাকা ও বিভিন্ন ভাবে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি । আমি আমার প্রতিশ্রুতির কার্যক্রম চলমান রেখে কাজ করে যাব! আমার এই ছোট্ট চলার পথে যারা আমার পাশে ছিলেন আমাকে বিভিন্নভাবে বুদ্ধি পরামর্শ সাহস দিয়েছেন সেই সকল নেতাকর্মীদের কাছে আমি চির কৃতজ্ঞ।🙏

আসলে দলটা আমাদের কারো একার নয়! আমরা সবাই মিলে একটি পরিবার সুখে দুঃখে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা দীর্ঘ সময় আমার বাবার জন্য কাজ করেছেন দুঃখজনক আজকে আপনাদের এই কঠিন পরিস্থিতিতে শারীরিক অসুস্থতার কারণে আপনাদের নেতা খোঁজ খবর রাখতে পারছেন না। আমি আমার বাবার জায়গা থেকে আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করেছি।
আমি নেতা হিসেবে নয় আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে উনার দিকনির্দেশনা অনুযায়ী আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই। আমি আবারও বলছি আসুন সকলে ঐক্যবদ্ধ হই আমরা যদি ঐক্যবদ্ধভাবে রাজপথে সংগ্রাম করি আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবেনা।

এখন আমাদের ক্লান্তিকাল নিজেদের মধ্যে দলাদলি গ্রুপিং করার সময় এখন নয়। মনে রাখবেন দুঃসময়ে মান অভিমান ভুল ত্রুটি সকল কিছু বাদ দিয়ে কিভাবে পুনরায় দলকে সুসংগঠিত করা যায় এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিজয়ের পথে চলতে হবে।

আমি সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আমি নাফিসা কামাল আপনাদের পাশে আছি সব সময় থাকবো ইনশাআল্লাহ। আপনারা শুধু আমাকে সহযোগিতা করবেন এবং সঠিক দিকনির্দেশনা দিয়ে যাবেন।
সকলে ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ ভরসা আঁধার কেটে আলো আসবে ইনশাআল্লাহ।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু ✊

নাফিসা কামাল চেয়ারম্যান কুমিল্লা ভিক্টোরিয়ান্স কুমিল্লা ১০ আসন্ন বাংলাদেশ আওয়ামী লীগ।

Nafisa Kamal

26/03/2026

শুভ জন্মদিন কারাবন্দী ছাত্রনেতা
স্নেহের Minhadul Hasan Rafi
সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ।

কারাগারের অন্ধকার দেয়ালও থামাতে পারেনি তোমার আদর্শের আলো।
তোমার দৃঢ়তা আমাদের প্রেরণা, তোমার লড়াই আমাদের সাহস।

আজ তোমার শুভ জন্মদিনে তোমার মুক্তি চাই আল্লাহ তোমার সহায়ক। 🤲 তোমার দীর্ঘ কারাবাসের অবসান হউক এটাই কামনা করছি।

Want your business to be the top-listed Government Service in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Cumilla