Bangladesh Girl Guides Assosiation, Comilla - BGGA

Bangladesh Girl Guides Assosiation, Comilla - BGGA

Share

Government organisation

Photos from Bangladesh Girl Guides Assosiation, Comilla - BGGA's post 14/05/2026

২০২৫-২৬ অর্থবছরে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুরে ১০-১৪ মে ২০২৬ তারিখ পর্যন্ত বিজ্ঞপাখিদের ৫দিনব্যপী মৌলিক কোর্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের খন্ডচিত্র।

Photos from Bangladesh Girl Guides Assosiation, Comilla - BGGA's post 10/05/2026

২০২৫-২৬ অর্থবছরে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা পর্যায়ে বিশ্ব চিন্তা দিবস ২০২৬ মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়, ছোটরা, আদর্শ সদর উপজেলা, কুমিল্লায় অনুষ্ঠিত হয়।

Photos from Bangladesh Girl Guides Assosiation, Comilla - BGGA's post 05/05/2026

২০২৫-২০২৬ অর্থবছরে প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নতুন হলদে পাখি সদস্য সংগ্রহ অভিযান ৪মে ২০২৬ তারিখ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, কোটবাড়ি, সদর দক্ষিণ, কুমিল্লায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা ও সদর দক্ষিণ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়গণ। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন এড. ফাহমিদা জেবিন, অতিরিক্ত আঞ্চলিক কমিশনার, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, কুমিল্লা অঞ্চল।

Photos from Bangladesh Girl Guides Assosiation, Comilla - BGGA's post 28/04/2026

কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক আয়োজিত জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়। উক্ত দিবসে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গাইড কোম্পানী দল অংশগ্রহণ করে।

Photos from Bangladesh Girl Guides Assosiation, Comilla - BGGA's post 22/02/2026

কুমিল্লা অঞ্চল কর্তৃক ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ শৈলরাণী দেবৗ পৌর বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম, নানুয়া দিঘীরপাড়, আদর্শ সদর, কুমিল্লায় বিশ্ব চিন্তা দিবস ২০২৬ উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হলদে পাখি, গাইড, রেঞ্জার, গাইডার এবং উপজেলা, জেলা ও আঞ্চলিক কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সর্বমোট ২৫০জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ সাদেকুর রহমান, সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ কাউছারুল ইসলাম, গবেষণা কর্মকর্তা, জেলা শিক্ষা অফিস, কুমিল্লা এবং মোঃ সাঈম মিয়া, সহকারী ক্রীড়া অফিসার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন এড. ফাহমিদা জেবিন, আঞ্চলিক কমিশনার (চঃ দাঃ), বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, কুমিল্লা অঞ্চল।

Photos from Bangladesh Girl Guides Assosiation, Comilla - BGGA's post 21/02/2026

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, কুমিল্লা গাইড অঞ্চলের পক্ষ হতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করেন রোকসানা ফেরদৌস মজুমদার, গাইড জেলা কমিশনার, কুুমিল্লা ও প্রধান শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল, কোটবাড়ি, কুমিল্লা এবং আঞ্চলিক কার্যনির্বাহী কমিটির সদস্য, কুমিল্লা গাইড অঞ্চল।

18/01/2026

বিজ্ঞপ্তি :
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশেন, কুমিল্লা অঞ্চলের আগামী ২৪ জানুয়ারি ২০২৬ তারিখের ৪র্থ আঞ্চলিক পরিষদ অধিবেশন অনিবার্য কারণবসত স্থগিত করা হলো।

৪র্থ আঞ্চলিক পরিষদ অধিবেশনের তারিখ নির্ধারণ করা হলে পরবর্তীতে জানানো হবে।

Photos from Bangladesh Girl Guides Assosiation, Comilla - BGGA's post 17/12/2025

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে ভাষা সৈনিক শহীদ ধীরেন্দনাথ দত্ত স্টেডিয়ামে জেলা প্রশাসন, কুমিল্লা কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হলদে পাখি ও গাইড দল অংশগ্রহণ করে। কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন করে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের গাইড দল ও প্রিজন পাবলিক স্কুলের হলদে পাখির দল। ২য় স্থান অর্জন করে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গাইড দল ও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের হলদে পাখির দল এবং ৩য় স্থান অর্জন করে সরকারি শিশু পরিবারের গাইড দল ও কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখির দল।

Photos from Bangladesh Girl Guides Assosiation, Comilla - BGGA's post 14/12/2025

৭-১৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের ৯ম জাতীয় রেঞ্জার ক্যাম্প ০৭ দিনব্যাপী গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় জাতীয় ক্যাম্প সাইট বাড়ই পাড়ায় অনুষ্ঠিত হয়। কুমিল্লা অঞ্চল হতে অংশগ্রহণকারীদের কিছু আলোকচিত্র।

Photos from Bangladesh Girl Guides Assosiation, Comilla - BGGA's post 07/08/2025

অদ্য ০৭ আগস্ট ২০২৫ তারিখ বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশেন, কুমিল্লা অঞ্চলের ৪র্থ আঞ্চলিক কার্যনির্বাহী কমিটির ১০ম সভা কুমিল্লা গাইড হাউজে বেলা ১১:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আঞ্চলিক কার্যনির্বাহী কমিটির সদস্যগণসহ কুমিল্লা অঞ্চলের আওতাধীন কুমিল্লা, ফেনী, চাঁদপুর, ও লক্ষ্মীপুর জেলার জেলা কমিশনারগণ সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন এড. ফাহমিদা জেবিন, আঞ্চলিক কমিশনার (চঃ দাঃ), বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, কুমিল্লা অঞ্চল।

Photos from Bangladesh Girl Guides Assosiation, Comilla - BGGA's post 04/06/2025

২০২৪-২৫ অর্থ বছরে প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ০৩ জুন ২০২৫ তারিখ নোয়াখালী জেলার এম.রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়, নোয়াখালী সদরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ২৪০ জন হলদে পাখিদের টেষ্ট কার্ডের উপর পাঠদান ও পরীক্ষা (দীক্ষা) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২৪০ জন হলদে পাখিদের বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশেন, কুমিল্লা অঞ্চলের পক্ষ থেকে হলদে পাখি ইউনিফর্ম বিনামূল্যে প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলিনা আক্তার, আঞ্চলিক সেক্রেটারী, কুমিল্লা অঞ্চল, নসরত জাহান বেগম, গাইড জেলা কমিশনারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Want your business to be the top-listed Government Service in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Nawab Faizunnesha Govt. Girls' High School, Badurtola, Adarsha Sadar
Cumilla
3500