Barura Upazila BNP

Barura Upazila BNP

Share

আমার আগে আমরা, আমাদের আগে দেশ
সবার আগে বাংলাদেশ।�

02/06/2026

বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।

Khalilur Rahman made Bangladesh stand out in the global arena.

02/06/2026

ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন খলিলুর রহমান।

এক বছরের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন।

He made the nation proud (Bangladesh).

01/06/2026

ক্ষমতায় এলেই মন্ত্রীর ছেলে হয়ে যায় বড় মন্ত্রী, আত্মীয়স্বজন হয়ে যায় বড় আমলা।

এরাই লুটপাট করে, আবার বিপদ দেখলে পালিয়ে যায়।

আজ ছাত্রদলের সভাপতি তারেক রহমানকে সামনে রেখে যে বক্তব্য দিয়েছেন, তা ঐতিহাসিক হয়ে থাকবে, শিক্ষণীয় হয়ে থাকবে।

Photos from Barura Upazila BNP's post 30/05/2026

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজ ৩০ মে ২০২৬ (শনিবার) বিকাল ৪:০০ টায় কুমিল্লা কান্দিরপাড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাকারিয়া তাহের সুমন, মাননীয় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি।

আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম, স্বাধীনতা-উত্তর বাংলাদেশ পুনর্গঠনে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক ভূমিকার ওপর আলোকপাত করা হয়। পরবর্তীতে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।

- এডমিন।

30/05/2026

ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে রোগীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন বরুড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ও মাননীয় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

এ সময় তিনি রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নেন, তাদের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন।

মানুষের কল্যাণে মানবিক ও জনবান্ধব নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এই উদ্যোগ উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে। ❤️🌿

30/05/2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ২,৫০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বরুড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ও মাননীয় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এর উদ্যোগে ঝলম উচ্চ বিদ্যালয় মাঠে এই চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

গাছ লাগাই, পরিবেশ বাঁচাই—সবুজ হোক আমাদের বরুড়া, সবুজ হোক বাংলাদেশ। 🌱💚

30/05/2026

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মরহুম এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৬ পরিদর্শন করেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের নির্বাচিত সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী Zakaria Taher Shuman।

পরিদর্শনকালে তিনি চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ক্যাম্পের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি জনকল্যাণমুখী এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

মানুষের কল্যাণে নিবেদিত এ আয়োজন মানবসেবা, সামাজিক দায়বদ্ধতা ও জনসম্পৃক্ততার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ❤️🇧🇩

#এবার_বরুড়া_চিনবে_বাংলাদেশ #কুমিল্লা০৮ #সবারআগেবাংলাদেশ #বরুড়া_উপজেলা_বিএনপি

Photos from Barura Upazila BNP's post 30/05/2026

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মরহুম এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

উক্ত মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং Bangladesh Nationalist Party-এর কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি জনাব Zakaria Taher Shuman এমপি মহোদয়।

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার—এই বিশ্বাসকে ধারণ করে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে এলাকার অসংখ্য মানুষ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ পেয়েছেন। সাধারণ মানুষের কল্যাণে মরহুম এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

মানুষের পাশে থেকে মানবিক বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা রইল।

❤️🇧🇩 মানুষের কল্যাণে, মানুষের পাশে। 🇧🇩❤️

#এবার_বরুড়া_চিনবে_বাংলাদেশ #কুমিল্লা০৮ #সবারআগেবাংলাদেশ #বরুড়া_উপজেলা_বিএনপি

29/05/2026

আলহামদুলিল্লাহ!
সকল প্রস্তুতি সম্পন্ন।

সুপ্রিয় চিতড্ডা, ঝলম, আড্ডা ও আদ্রা ইউনিয়নবাসী—
মানবিক সেবার এক অনন্য উদ্যোগ এখন আপনাদের হাতের নাগালে।
এ. কে. এম. আবু তাহের ফাউন্ডেশন এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিনা মূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম।

আপনার ও আপনার পরিবারের সুস্থতার জন্য এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করুন।
আশা করি, এমন মানবিক সেবার সুযোগ কেউ হাতছাড়া করবেন না। ❤️

📌 প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন:
জনাব জাকারিয়া তাহের সুমন
মাননীয় সংসদ সদস্য, কুমিল্লা-৮ (বরুড়া)

মাননীয় মন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

📍 স্থান: ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণ
📅 তারিখ: ৩০ মে ২০২৬, শনিবার
🕗 সময়: সকাল ৮:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত

মানবতার সেবায়,
❤️ এ. কে. এম. আবু তাহের ফাউন্ডেশন ❤️

29/05/2026

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান—
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও জাতীয়তাবাদের এক অবিস্মরণীয় নাম।

তাঁর আদর্শ, দেশপ্রেম ও সাহসী নেতৃত্ব আজও কোটি মানুষের প্রেরণার উৎস।
৪৫তম শাহাদাত বার্ষিকীতে মহান এই রাষ্ট্রনায়কের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা।

আল্লাহ তাআলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।

বিনম্র শ্রদ্ধাঞ্জলি। 🌹

Want your business to be the top-listed Government Service in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Cumilla
3560