06/10/2026
অন্য দলগুলো থেকে এলডিপি কেন আলাদা?
বাংলাদেশে দল অনেক — কিন্তু প্রতিটি দল কি এক? না!
আমরা আলাদা, কারণ আমাদের জন্মই আলাদা।
২০০৬ সালে, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হয়ে এলডিপির জন্ম। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না — নীতির জন্য করি।
আমাদের পার্থক্য:
— আদর্শনির্ভর দল: ব্যক্তিপূজা নয়, আমাদের রাজনীতির ভিত্তি সুস্পষ্ট দর্শন: লিবারেল ডেমোক্রেসি।
— কেন্দ্রের রাজনীতি: বাম-ডান চরমতন্ত্র নয়, বাস্তবসম্মত মাঝামাঝি পথে অর্থনৈতিক উদারবাদ ও সামাজিক ন্যায়বিচার।
— দুর্নীতিবিরোধী পরিচয়: আমাদের দলের জন্মই হয়েছিল দুর্নীতির প্রতিবাদে। আমরা শুধরে চলি, ভুলে চলি না।
— প্রাতিষ্ঠানিক গণতন্ত্র: নেতৃত্ব জবাবদিহিমূলক, দল চলে গঠনতন্ত্র দিয়ে, এক ব্যক্তির ইচ্ছায় নয়।
— নির্বাচন কমিশনের ০০১ নম্বর নিবন্ধিত দল: ছাতা আমাদের প্রতীক — সবার জন্য ছায়া, সাধারণ মানুষের পাশে থাকার প্রতীক।
আমরা বিশ্বাস করি — মানুষের মুক্তি, আইনের শাসন আর ন্যায়বিচারে।
বাংলাদেশকে বদলাতে হলে রাজনীতিকেও বদলাতে হবে। সেই বদলের যাত্রায় আপনিও থাকুন আমাদের সাথে।
পেজটি ফলো করুন, শেয়ার করুন, আপনার মতামত জানান।
#এলডিপি #লিবারেলডেমোক্রেসি #ছাতা #বাংলাদেশ #দুর্নীতিবিরোধী #গণতন্ত্র