Liberal Democratic Party - LDP

Liberal Democratic Party - LDP

Share

Official page of Liberal Democratic Party - LDP

Wikipedia: https://en.wikipedia.org/wiki/Liberal_Democratic_Party_(Bangladesh)

08/05/2026

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি

নোটিশ

এলডিপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কমিটির সদস্যদের মনোবল বৃদ্ধি, নতুন সদস্য তৈরি, সকল থানা কমিটির আপডেট এবং যেসব থানায় কমিটি নাই সে সব থানায় কমিটি গঠন এবং পূর্ণগঠনসহ নানা সমস্যা সমাধান করার লক্ষ্যে নিম্নেবর্নীত নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছেন এলডিপির প্রেসিডেন্ট মহোদয়।

2. ড.নেয়ামূল বশির,প্রেসিডিয়াম সদস্য - গণতান্ত্রিক ছাত্রদল
2. ড.আওরঙ্গজেব বেলাল,প্রেসিডিয়াম সদস্য - গণতান্ত্রিক যুবদল, গণতান্ত্রিক ওলামাদল
3. মাহে আলম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট, গণতান্ত্রিক সাংস্কৃতিক দল,গণতান্ত্রিক কৃষকদল,গণতান্ত্রিক শ্রমিকদল
4. বিল্লাল হোসেন মিয়াজি মহাসচিব (ভারপ্রাপ্ত) -ঢাকা মহানগর ( সকল)
5. এড.আবুল হাসেম,যুগ্মমহাসচিব, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল, গণতান্ত্রিক আইনজীবী ফোরাম

বিঃদ্রঃ উল্লেখিত নেতৃবৃন্দ সকল সাংগঠনিক কমিটির সাথে মাসে কমপক্ষে ২ টি সভা করবেন এবং নিয়মিত সভার আপডেট লিখিতভাবে দপ্তরে জমা দিবেন।

সকলের সাথে আলাপ আলোচনা পূর্বক সকল সভা সমন্বয় করবেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি।

ধন্যবাদান্তে

( দপ্তর সম্পাদক)

08/05/2026

শোক সংবাদ

নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সারওয়ার কামাল আজিজীর মৃত্যুতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির শোক

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর ও ১১ দলীয় ঐক্যের অন্যতম শীর্ষনেতা মাওলানা সরওয়ার কামাল আজিজী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় দলটির এলডিপির প্রেসিডেন্ট ড.অলি আহমদ বীর বিক্রম মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতাকর্মীদের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় বলেন, মাওলানা সারওয়ার কামাল আজিজীর ইন্তেকালে দেশ ও জাতি একজন দায়িত্বশীল রাজনৈতিক অভিভাবককে হারাল। তিনি শোষণ ও বৈষম্যহীন ইনসাফভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র ও রাজনীতি প্রতিষ্ঠায় আমরণ সংগ্রাম করে গেছেন। ইসলাম ও মুসলমানদের খেদমতে তিনি সারাজীবন নিজেকে বিলিয়ে দিয়েছেন।আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমীন

বার্তাপ্রেরক

( বিল্লাল হোসেন মিয়াজি )
মহাসচিব ( ভারপ্রাপ্ত)
লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি

07/05/2026

ক্ষমতা পাওয়া সহজ, কিন্তু টিকে থাকা কঠিন

১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় এসেছে—কিন্তু এই মেয়াদই তাদের জন্য সবচেয়ে কঠিন রাজনৈতিক পরীক্ষা। কারণ অর্থনীতি, দ্রব্যমূল্য, বেকারত্ব, দুর্নীতি, প্রশাসনিক দলীয়করণ, আইনশৃঙ্খলা, বিদেশনীতি ও সুশাসনের চ্যালেঞ্জ এককভাবে মোকাবিলা করা বিএনপির পক্ষে প্রায় অসম্ভব।

জনগণ ইতোমধ্যে বুঝতে শুরু করেছে যে বিএনপি নিছকই আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করছে এবং একই ধরনের রাজনৈতিক অবস্থান গ্রহণ করেছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে এমন অবস্থান জনগণ কি সহজভাবে মেনে নেবে?

বিএনপি কি দুর্নীতি, দলীয়করণ ও প্রতিহিংসার পুরনো রাজনীতি থেকে বের হতে পারবে? তারা কি জীবনযাত্রার ব্যয়, কর্মসংস্থান, সুশাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে পারবে? রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কি দলীয় স্বার্থের বাইরে রাখতে পারবে?

জনগণ এখন শুধু প্রতিশ্রুতি নয়; ফলাফল, জবাবদিহি, নিরাপত্তা ও সম্মানজনক জীবন চায়। বাস্তবতা হলো—বিএনপির সামনে যে কাজ, তা তাদের সক্ষমতার বাইরে।

তাই এই মেয়াদই হতে পারে বিএনপির শেষ মেয়াদ ক্ষমতায়।

06/05/2026
03/05/2026

রাস্তা তৈরির ৪ দিন পর ইট তুলে নিলেন বিএনপি নেতা

02/05/2026

কুচক্রিমহল থেকে সতর্ক থাকুন। এলডিপি থেকে কোন নেতাকর্মী বিএনপিতে যোগদান করছেন না। আওয়ামী লীগ পূর্ণবাসন করছে বিএনপি।

01/05/2026

এই যদি হয় বিএনপির রাজনীতি

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Gulfesha Plaza 8-B ( Lift-8th), 8 Shaheed Journalist Selina Parvin Road (69, Outer Circular Road)Magbazer, Ramna
Dhaka
1217