Armed Police Battalion Scout Group

Armed Police Battalion Scout Group

Share

Welcome to Armed Police Battalion Scout Group(APBn).You can anytime Join with us to learn and service Our Institute was established on April 4, in 2014.

All activities of this organization are controlled by the "Armed Police Battalion Headquarters". It is located at the Armed Police Battalion Headquarters, Sector 2, Uttara, Dhaka.

স্কাউটিং মূলত একটি বহিরাঙ্গনের কার্যক্রম। ঘরের চার দেয়ালের মধ্যে থেকে প্রকৃত স্কাউটিং করা যায় না। স্কাউটিং মুক্ত আকাশের নিচে, খোলা প্রান্তরে প্রকৃতির সাথে মিশে আনন্দ উল্লাসের সঙ্গে কাজ করাকে বোঝায়। এই কার্যক্রমের মধ্যে

28/05/2026

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার প্রাণে,
ধনী-গরীবের ভেদাভেদ মুছে যাক ভালোবাসার টানে।
পারিবারিক বন্ধন হোক আরও শক্তিশালী,
মায়া-মমতায় ভরে উঠুক প্রতিটি হৃদয়খানি।
বন্ধুত্বের বন্ধন থাকুক সম্মান আর মমতায় ভরা,
সুখ-দুঃখের প্রতিটি মুহূর্তে পাশে থাকুক প্রিয়জনেরা।
মানুষে মানুষে সৌহার্দ্য, ভালোবাসা আর মানবতার সম্পর্ক
অটুট থাকুক আজীবন।
শান্তি, সম্প্রীতি আর আনন্দে ভরে উঠুক সবার জীবন।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউটস পরিবার এর পক্ষ থেকে >>>
🌙 ঈদ মোবারক 🌙

27/05/2026

পূর্বাচলে বাংলাদেশ পুলিশের খেলার মাঠ ও ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন পরিদর্শন করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়।

১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ঢাকা
(অস্থায়ী সদর দপ্তর, রোড নং-১০৬, সেক্টর নং-১৩, পূর্বাচল)

অপস এন্ড মিডিয়া শাখা।
তারিখ-২৪/০৫/২০২৬ খ্রিঃ।

পূর্বাচলে বাংলাদেশ পুলিশের খেলার মাঠ পরিদর্শন উপলক্ষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় অদ্য ২৪-০৫-২০২৬ খ্রিঃ তারিখে ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ঢাকায় (অস্থায়ী সদর দপ্তর, রোড নং-১০৬, সেক্টর নং-১৩, পূর্বাচল) আগমন করেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানায় জনাব মোঃ এনামুল কবির, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ঢাকা (অস্থায়ী সদর দপ্তর, রোড নং-১০৬, সেক্টর নং-১৩, পূর্বাচল) ।

পরিদর্শনকালে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ব্যাটালিয়নের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও কর্মদক্ষতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জনগণের জানমাল রক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর প্রধান জনাব হাসিব আজিজ, বিপিএম (অতিরিক্ত আইজিপি) মহোদয় সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শন শেষে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ পুলিশের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সরকারের অব্যাহত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

26/05/2026

ঈদ যাত্রায় নিরাপত্তার বন্ধন জনগণের পাশে পুলিশ সর্বক্ষণ

26/05/2026

কোরবানি হোক পরিষ্কার-পরিচ্ছন্নতার সাথে,
ধর্মীয় সহনশীলতা থাকুক সবার আগে।

পরিচ্ছন্ন পরিবেশ, আনন্দময় ঈদ এবং দায়িত্বশীল কোরবানি হোক আমাদের অঙ্গীকার।

Photos from Armed Police Battalion Scout Group's post 25/05/2026

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে অগ্নিকান্ডের দূর্ঘটনায় ফায়ার সার্ভিস এর সার্বিক সহযোগিতা এবং জরুরি সাড়াপ্রদান করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপের রোভার সদস্যবৃন্দ।

Photos from Armed Police Battalion Scout Group's post 25/05/2026

নবনির্বাচিত রোভার মেটদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের নেতৃত্বে ইউনিট আরও সুসংগঠিত, সক্রিয় ও সেবামুখী হয়ে উঠবে—এই প্রত্যাশা রইল।

19/05/2026

স্কাউটিং-এর প্রতিশ্রুতি: একতা, সেবা ও বন্ধুত্ব⚜️

Photos from Armed Police Battalion Scout Group's post 18/05/2026

বাংলাদেশ স্কাউটস কর্তৃক আয়োজিত সম্মানিত হজ্জ যাত্রীদের সেবাদান কার্যক্রম - ২০২৬ এ সেবা প্রদান করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপের ইউনিট-২ এর সিনিয়র রোভার মেট "মোঃ ফরহাদ হোসেন আবীর" তার এই মহৎ কাজের জন্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপের সকলের পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইল।❤️

Photos from Armed Police Battalion Scout Group's post 14/05/2026

মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম স‍্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শহীদ মীর মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমান,ও BUP এর স্টুডেন্টস কমিউনিটির প্রতিনিধি বৃন্দ। সাক্ষাৎতে মাননীয় মন্ত্রী শহীদ মুগ্ধের বাবার শারীরিক অবস্থার বিস্তারিত শুনেন ও উপস্থিত অন‍্যান‍্যদের সাথে পরিচয় করিয়ে দেন এবং উনার সুস্বাস্থ্য কামনা করেন।

Photos from Armed Police Battalion Scout Group's post 14/05/2026

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাচন

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী এক বছরের জন্য নির্বাচিত হয়েছেন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউটস পরিবার এর পক্ষ থেকে সম্মানিত স্যারদের শুভেচ্ছা ও অভিনন্দন।
Bangladesh Police

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Armed Police Battalion Headquarters, Sector-2, Uttara
Dhaka
1230