আমরা গণতন্ত্রের পক্ষে
আমি একজন সাধারণ মানুষ আমি আমার অধিকার চাই!
21/10/2022
19/09/2022
অভিনন্দন
অভিনন্দন বাংলাদেশ-
নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন।
14/09/2022
সিআইডি পরিচয়ে ‘তুলে নেওয়ার’ অভিযোগ, ২ দিনেও সন্ধান মেলেনি ডা. শাকিরের-
রাজধানীর রামপুরার বাসা থেকে ডা. শাকির বিন ওয়ালীকে সিআইডি পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা ডা. এ কে এম ওয়ালীউল্লাহ। গত রোববারের পর থেকে ছেলের কোনো খোঁজ পাচ্ছেন না বলে জানান তিনি।
আজ মঙ্গলবার এ কে এম ওয়ালীউল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত রোববার দুপুর ৩টার দিকে জিজ্ঞাসাবাদের কথা বলে সাদা পোশাকে ৪ জন আমার ছেলেকে নিয়ে যান। এ সময় তারা সিআইডির লোক বলে পরিচয় দেন।'
ওয়ালীউল্লাহ বলেন, 'আমার ছেলে শিক্ষাজীবনে ছাত্র শিবিরের সদস্য ছিল। ২০১৮-১৯ সালের দিকে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে যায় এবং ১ মাস পর জামিনে বের হন। এখন সে আর কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত না।'
তুলে নিয়ে যাওয়ার বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে রামপুরা থানায় গেলে পুলিশ সেটি নেয়নি অভিযোগ করে তিনি বলেন, 'থানা থেকে বলা হয়, পুলিশ কিছু জানে না। তারা জিডি নেয়নি তবে নোট নিয়েছে।'
ওয়ালী উল্লাহ আরও বলেন, 'তুলে নিয়ে যাওয়ার দিন রাত ১০টার দিকে ৪-৫ জনের একটি দলে বাসায় এস সিআইডির পরিচয় দিয়ে শাকিরের ঘর তল্লাশি করে তার মোবাইল নিয়ে যায়। শাকিরের বিষয়ে জানতে চাইলে শাকির সিআইডির মালিবাগ কার্যালয়ে আছেন এবং তারা তদন্তের জন্য দ্বিতীয়বার বাসায় এসেছেন বলে জানান।'
'ছেলের খোঁজে গতকাল সোমবার মালিবাগ সিআইডি কার্যালয়ে গিয়ে কোনো সন্ধান পাইনি। যোগাযোগ করার পরেও তারা আমাকে কোনো তথ্য দেয়নি। পরে আবারও রামপুরা থানায় জিডি করতে চাইলে পুলিশ কর্মকর্তা গোলাম মাওলা বলেন, তিনি নিশ্চিত, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার লোক আমার ছেলেকে নিয়ে গেছেন। এ কারণে জিডি করা সম্ভব নয়,' যোগ করেন তিনি।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'ডা. শাকিরের পরিবার থেকে জিডি করতে থানায় এসেছিল। আমরা তাদের বক্তব্য নোট নিয়েছি। খোঁজ নিচ্ছি।'
তবে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছে সিআইডি।
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই নামে কাউকে তুলে আনা হয়নি।'
তথ্যসূত্রঃ ডেইলি স্টার বাংলা / ১৪ সেপ্টেম্বর, ২০২২ #আয়নাঘর
14/09/2022
জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিনের নতুন নেতৃবৃন্দ সভাপতি শফিউদ্দিন সেন্টু ও সাধারণ সম্পাদক জাকির হোসেন (আমার দুই ভাই)সহ সকল নেতৃবৃন্দের জন্য শুভেচ্ছা ও দোয়া রইলো। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সফলতার সহিত স্বৈরাচার মুক্ত দেশ গঠনে অগ্রণী ভুমিকা পালন করে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাত কে শক্তিশালী করে তুলবে ইনশাআল্লাহ।
14/09/2022
পাকুন্দিয়ায় পুলিশের গুলিবিদ্ধ ছাত্রদল নেতা শ্রাবন মিয়া আজ হাসপাতাল ছেড়েছেন। গত ৩ সেপ্টেম্বর জ্বালানী তেল,সার,নিত্যপণ্য,পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলে ধারাবাহিক বিক্ষোভের অংশ হিসেবে আয়োজিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদরে
বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের নির্বিচারে গুলিবর্ষণে শ্রাবন মিয়ার বুক,পা,কিডনী,লিভার,ফুসফুসে ছড়রা গুলি লাগে।মুমুর্ষ অবস্থায় ঢাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত সপ্তাহে ঢাকার পপুলার হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। আজ চিকিৎসকগণ তাকে ছাড়পত্র প্রদান করলে সে হাসপাতাল ত্যাগ করেন।
শ্রাবণ মিয়ার চিকিৎসার সমস্ত ব্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহন করেছেন এবং প্রতিদিন তিনি ব্যাক্তিগতভাবে তার চিকিৎসার খোঁজ খবর নেন ।
শ্রাবণের হাপাতাল ত্যাগের সময় বিএনপির পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.রফিকুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক এ্যাড.ওয়ারেস আলী মামুন,কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম ,রুহুল আমিন আকিল,যুগ্ম সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল,সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইফুল আলম বাদশা সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
14/09/2022
বিশ্ববিদ্যালয় ছাত্র জাহিদকে তিনঘন্টা পিটিয়ে পুলিশে দিলো ছাত্রলীগ-
মোবাইল অ্যাপে সরকারবিরোধী মন্তব্য করার অভিযোগে কুয়েট সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদুর রহমানকে (২২) ৩ ঘন্টা পিটিয়েছে ছাত্রলীগ।
পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
বর্তমানে তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে ভর্তি অবস্থায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
13/09/2022
🤣আসল ডাক্তার পাওয়া গেল তাইলে, গরু কী শুধু চুরির করে নাকি আগামডা ও করে😁
Click here to claim your Sponsored Listing.
