AC Land Sreepur Gazipur

AC Land Sreepur Gazipur

Share

মো: সাইদুল ইসলাম
সহকারী কমিশনার (ভূমি) ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
শ্রীপুর, গাজীপুর

17/10/2024

সম্মানিত শ্রীপুর বাসী,

১। নামজারি আবেদনে অনলাইনে অবশ্যই দলিলের মূলকপি/সার্টিফাইড কপি স্ক্যান করে আবেদন করতে হবে। দলিলের ফটোকপি/অস্পষ্ট কপি গ্রহণযোগ্য নয়।

২। অবশ্যই নিজের ফোন নম্বর ব্যবহার করুন। তাহলে আবেদনের শুনানি এবং অন্যান্য অগ্রগতি সম্পর্কে সরাসরি মেসেজ পাবেন/কল পাবেন।

৩। প্রতিনিধি হিসেবে আবেদন করতে হলে প্রতিনিধি প্রত্যয়নপত্র/উপযুক্ত প্রমাণক সংযুক্ত করুন।

৪। নামজারি ও ভূমি উন্নয়ন কর ফি এখন শতভাগ অনলাইনে পরিশোধ করতে হয়৷ অতএব নামজারি ও ভূমি উন্নয়ন কর ফি অনলাইনে পরিশোধ করুন। কারো সাথে নগদ লেনদেন করবেন না৷ যতটাকা পরিশোধ করবেন তত টাকার রিসিট বুঝে নিবেন।

৫। কোনো দালাল/তৃতীয় পক্ষের সাথে ব্যক্তিগত পর্যায়ে অবৈধ আর্থিক লেনদেন করলে এর দায় আপনাকেই নিতে হবে।

৫। দলিল নাম্বার বোঝা না যাওয়া; অস্পষ্ট দলিল, খতিয়ান, অন্যান্য অস্পষ্ট ডকুমেন্ট; ত্রুটিপূর্ণ দলিল, খতিয়ান, জাল/ভুয়া ওয়ারিশ সনদ; ভায়া দলিল সংযুক্ত না থাকা, নামের ভিন্নতা, কাগজ পত্র সংযুক্ত এবং প্রদর্শিত না হওয়া ইত্যাদি আবেদন মঞ্জুর হওয়ার অন্তরায়।

৬। যথাযথ প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথ নিয়মে অনলাইনে আবেদন করুন। কোন আবেদন সম্পর্কে খোজ নিতে আবেদন নাম্বারটি সাথে নিয়ে আসুন।

৭। মিস মোকদ্দমা এড়াতে ওয়ারিশ সূত্রে নামজারির ক্ষেত্রে পারিবারিক বন্টননামা দলিল দাখিল করুন।

৮। জমি ক্র‍য়ের পূর্বে ভালোভাবে দখল সংক্রান্ত তথ্য, কাগজপত্র যাচাই করে নিন। পরবর্তীতে নামজারির মাধ্যমে রেকর্ড সংশোধন করে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন।

ইনশাআল্লাহ আপনাকে সেবা দিতে আমরা প্রস্তত। পরিশেষে সুষ্ঠু, স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।

বিনীত
আপনাদের এসিল্যান্ড

01/09/2024

প্রিয় শ্রীপুরবাসী...একটি অতীব জরুরী ঘোষণা...

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীপুর, গাজীপুর এর অফিসিয়াল মোবাইল নম্বর 01783865886 এবং সহকারী কমিশনার (ভূমি), শ্রীপুর, গাজীপুর এর অফিসিয়াল মোবাইল নম্বর 01783865893 ক্লোন করে একটি প্রতারক চক্র কাজের কথা বলে কিছু কিছু লোকের নিকট বিভিন্ন অংকের টাকা দাবী করতেছে এবং তা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। যার সাথে উপজেলা নির্বাহী অফিসার অথবা সহকারী কমিশনার (ভূমি) কোনভাবে সংশ্লিষ্ট নয়। এরূপ প্রতারক চক্রের সাথে যে কোন ধরণের আর্থিক লেনদেনসহ সকল প্রকার লেনদেন হতে সর্বদা বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো। জনস্বার্থে তথ্যটি শেয়ার করে দিন।

21/08/2024

প্রিয় শ্রীপুরবাসী, সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিম্নোক্ত কয়েকটি বিষয়ে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি-

১। নিজ ফোন নম্বর ব্যবহার করে নামজারি আবেদন করুন; দালালদের দৌরাত্ম্য প্রতিরোধে আপনার সহযোগিতা একান্ত কাম্য।

২। সাম্প্রতিক সময়ে অনেক নামজারি আবেদন পাচ্ছি যেখানে প্রদত্ত ফোন নম্বরে যোগাযোগ করে আবেদনকারীকে পাওয়া যাচ্ছে না; এমনকি ফোনটা বন্ধ পাওয়া যাচ্ছে অথবা এমন কেউ রিসিভ করছেন যিনি ঐ নামজারি আবেদন সম্পর্কে অবগত নন৷ অন্যায়ভাবে কারো ফোন নম্বর ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে নামজারি বাতিলসহ বিধি-মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে।

৩। নামজারি ও ভূমি উন্নয়ন কর ফি এখন শতভাগ অনলাইনে পরিশোধ করতে হয়৷ ফলে কারো সাথে নগদ লেনদেন করবেন না৷ যতটাকা পরিশোধ করবেন তত টাকার রিসিপ্ট বুঝে নিবেন।

৪। সরকারি অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী কিংবা দালাল/তৃতীয় পক্ষের মাধ্যমে আপনার ভূমি সেবা বিঘ্নিত হলে সরাসরি সহকারী কমিশনার (ভূমি)-এর সাথে যোগাযোগ করুন। আপনাদের সেবা ও সহযোগিতায় এ অফিসের দরজা সবসময়ই খোলা।

ধন্যবাদ।।

Photos from AC Land Sreepur Gazipur's post 14/06/2024

ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষ্যে জনসচেতনতা মূলক সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
#ভূমিসেবা_সপ্তাহ_২০২৪

Photos from AC Land Sreepur Gazipur's post 13/06/2024

ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা
#ভূমিসেবা_সপ্তাহ_২০২৪

12/06/2024

#ভূমিসেবা_সপ্তাহ_২০২৪

Photos from AC Land Sreepur Gazipur's post 12/06/2024

#ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে ভূমি বিষয়ক বিভিন্ন সেবা প্রদান ও জনসচেতনা তৈরির জন্য বিশেষ আয়োজন

#ভূমিসেবা_সপ্তাহ_২০২৪

Photos from AC Land Sreepur Gazipur's post 12/06/2024

#ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে কোরবানী পশুর হাট, শ্রীপুরে ভ্রাম্যমান ভূমিসেবা প্রদানসহ জনসচেতনামূল প্রচারণা

#ভূমিসেবা_সপ্তাহ_২০২৪

Photos from AC Land Sreepur Gazipur's post 12/06/2024

#ভূমিসেবা সপ্তাহ-২০২৪
#ভূমিসেবা

#ভূমিসেবা_সপ্তাহ_২০২৪

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Sreepur
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00