Rexswa

Rexswa

Share

Rexswa Is The Alumni Association Of The Ex Students Of Ramiz Uddin

24/09/2025

শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলের নবনির্মিত লাইব্রেরী ও রেক্সওয়া কার্যালয় উদ্বোধন
এই অনন্য মুহূর্তে প্রধান উপদেষ্টা ও সাধারণ সম্পাদকের হৃদয়স্পর্শী বক্তব্যে ভেসে উঠলো অনুপ্রেরণা ও অঙ্গীকারের বার্তা। নতুন লাইব্রেরী তরুণ প্রজন্মকে আলোকিত করবে জ্ঞানের আলোয়, আর রেক্সওয়া কার্যালয় হয়ে উঠবে এলামনাইদের মিলনমেলা ও সেবার কেন্দ্র। উদ্বোধনী আয়োজনে তাদের কণ্ঠে প্রতিধ্বনিত হলো এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন, যেখানে শিক্ষা, ঐতিহ্য ও মানবিকতা মিলেমিশে গড়ে তুলবে আগামীর পথচলা।

24/09/2025

স্কুল লাইব্রেরী ও রেক্সওয়া কার্যালয় উদ্বোধন:
শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলের নবনির্মিত লাইব্রেরী ও রেক্সওয়া কার্যালয় অদ্য ২৩শে সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে বেশ অনাড়ম্বর ভাবে উদ্বোধন করা হয়। স্কুল গভর্নিং বডির সন্মানিত সভাপতি কর্ণেল মুহাম্মদ মিজানুর রহমান আল মামুন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে লাইব্রেরীর উদ্বোধন ঘোষনা করেন। দীর্ঘ প্রতিক্ষিত এ মাহেন্দ্রক্ষনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেক্সওয়ার প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জি: মো: শামসুজ্জামান নাসীম, সিআইপি ও ক্যান্টনমেন্ট বোর্ডের সন্মানিত সিইও শেখ মো: শহীদুল ইসলাম। রেক্সওয়া প্রেসিডেন্ট কমোডর এম. খুরশীদ মালিক (অব:) এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী ড. কামরুজ্জামান কায়সারের সঞ্চালনায় মনোমুগ্ধকর এ মহতী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুলের বর্তমান ও প্রাক্তন প্রধান শিক্ষকগণ, সিনিয়র জুনিয়র এলামনাই, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বর্তমান শিক্ষার্থীগণ।

নবনির্মিত স্কুল লাইব্রেরী ও রেক্সওয়া কার্যালয়কে সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত ও আধুনিকতার ছোঁয়ায় সুসজ্জিত করা হয়েছে। বিষয়ভিত্তিক পঞ্চাশ ক্যাটাগরির বইয়ের সংগ্রহ দিয়ে লাইব্রেরীর সেল্ফ গুলো সাজানো হয়েছে। পুরো লাইব্রেরীর সম্পূর্ণতা আনয়নে এখনো অনেক বইয়ের প্রয়োজন। আগ্রহী এলামনাইদের এ বিষয়ে এগিয়ে আসার সনির্বন্ধ অনুরোধ রইল।

রেক্সওয়া কার্যালয়ও এতদসংগে উদ্বোধন করা হয়। দাপ্তরিক কার্যক্রম পরিচালনা ও এলামনাইদের প্রয়োজন মাফিক বসার একটি আবেদন দীর্ঘদিন অপেক্ষমান ছিল। অবশেষে সেটিও পূর্ণতা পেল অদ্যকার জমকালো আয়োজনের মধ্য দিয়ে। সবার সার্বিক সহযোগিতায় এমন হিতৈষী কার্যক্রমে সম্পৃক্ত হয়ে রেক্সওয়া সামাজিক দায়বদ্ধতার আরেক ধাপে উন্নীত হল। আগামীর পথচলায় স্কুলের কল্যাণে ধারাবাহিকভাবে রেক্সওয়া তার মানবিক কার্যক্রম যথারীতি অব্যাহত রাখবে এ প্রত্যাশা সকল প্রাক্তন শিক্ষার্থীর।

Photos from Rexswa's post 24/09/2025

22/07/2025

মাইলস্টোন স্কুল ও কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
এই হৃদয়বিদারক ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

– রমিজ উদ্দিন এক্স-স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

10/07/2025

বিদ্যালয়ের SSC result 2025।
মোট পরীক্ষার্থী ২৩৫ জন।পাস ২৩৪ জন। এ প্লাস ৭৮ জন।

21/06/2025

Happy Birthday to Dr. Kamruzzaman Kaiser.
Warmest wishes to our beloved and honorable Secretary of REXSWA, Dr. Kamruzzaman Kaiser, on this special day!

A charismatic leader, a transparent education advocate, and a visionary agro-entrepreneur, Dr. Kaiser has played a vital role in transforming the image of modern REXSWA.

He is a distinguished entrepreneur, a passionate education enthusiast, a visionary agriculturist, and a man of many admirable virtues. His presence is a source of inspiration for us all—his actions speak of integrity, service, and vision.

Under his leadership, REXSWA is moving forward with strength and clarity.
We firmly believe, insha Allah, that it will rise even further in the coming days.

May Allah bless you with a long, prosperous, and impactful life.

With deep respect and admiration — Happy Birthday once again!

Photos from Rexswa's post 29/05/2025

২৮শে মে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক জারিকৃত এক পরিপত্রের মাধ্যমে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন-এর সভাপতি পদে রেক্সওয়া সেক্রেটারি, সর্বজন সম্মানিত জনাব ড. কামরুজ্জামান কায়সার ভাই-কে অধিষ্ঠিত করা হয়েছে।

এটি নিঃসন্দেহে রোলার স্কেটিং অঙ্গনের জন্য একটি গর্বিত অর্জন এবং আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ।

REXSWA পরিবার এর পক্ষ থেকে তাঁর প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি তাঁর প্রজ্ঞা, নেতৃত্বগুণ ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই অঙ্গনকে আরও সমৃদ্ধ ও সুসংগঠিত করবেন—এই প্রত্যাশা করি।

Photos from Rexswa's post 22/02/2025

রেক্সওয়া গ্রুপের বিষয়ে বিবৃতি

সম্প্রতি রেক্সওয়া গ্রুপের ইতিহাস এবং তার সঠিক পরিচিতি নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে, আলোকিত রমিজিয়ান এবং যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব আহসান হাবীব সাহেবের দেশে আগমন উপলক্ষে রেক্সওয়া কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে এই বিতর্কটা সামনে এসেছে। যেখানে তিনি প্রথম ভার্চুয়ালি রেক্সওয়াকে পরিচিত করান এবং সঠিক ইতিহাস তুলে ধরেন।

তবে, এক শ্রেণীর মানুষ এই তথ্য অস্বীকার করে ইতিহাস বিকৃত করার চেষ্টা করছেন। তাদের বক্তব্যের সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই, এবং এতে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

আমরা সঠিকভাবে জানিয়ে দিতে চাই যে, রেক্সওয়া গ্রুপের দ্বিতীয় বা অন্য কোনো গ্রুপের অস্তিত্ব নেই। এই গ্রুপই (https://www.facebook.com/groups/172504698327) অফিসিয়াল একমাত্র গ্রুপ এবং এটি যেকোনো রকমের বিভ্রান্তি বা মিথ্যাচারের বাইরে।

আমরা জানাই, রেক্সওয়া গ্রুপের প্রতিষ্ঠালগ্ন থেকে যেভাবে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে, সেটি সঠিক ইতিহাস এবং উদ্দেশ্য অনুযায়ী। যে কোনো তথ্য বা ইতিহাস বিকৃতির মাধ্যমে একে ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে, তা একেবারেই অগ্রহণযোগ্য।

এজন্য, সকলকে অনুরোধ জানানো হচ্ছে যে, রেক্সওয়া গ্রুপের একমাত্র অফিসিয়াল গ্রুপ হিসেবে প্রমাণিত ও সঠিক তথ্যের প্রতি সম্মান জানিয়ে, বিভ্রান্তি এবং বিতর্ক সৃষ্টি না করার জন্য।

ধন্যবাদ।
রেক্সওয়া কর্তৃপক্ষ

নীচে আসল ও ভুয়া গ্রুপের তথ্য দেয়া হলোঃ
আসল গ্রুপ ক্রিয়েট ২০০৯
ভুয়া গ্রুপ ক্রিয়েট ২০১০

Photos from Rexswa's post 20/02/2025

রেক্সওয়ারের উদ্যোগে আলোকিত রমিজিয়ান জনাব আহসান হাবীবের সম্মর্ধনা: এক স্মরণীয় আয়োজন

১৯ ফেব্রুয়ারি, রেক্সওয়ারের উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী এবং শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলের প্রাক্তন ছাত্র জনাব আহসান হাবীবকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ জনাব এস.এম. নজরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতেই রেক্সওয়ার পক্ষ থেকে কলেজের নবনিযুক্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রধান অতিথি জনাব আহসান হাবীব শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন, যেখানে তিনি তার জীবনযাত্রা এবং সাফল্যের মূলমন্ত্র শেয়ার করেন।

এছাড়াও, রেক্সওয়ার সভাপতি কমডোর এম. খুরশীদ মালিক (অব.) এর সভাপতিত্বে এবং সিনিয়র এলামনাইদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ছিল এলামনাই এবং বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, যেখানে একে অপরের সাথে সংযোগ স্থাপন এবং পুরনো স্মৃতি স্মরণ করা হয়।

অনুষ্ঠানের আয়োজন:
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেক্সওয়ার সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজ-সেবক ড. কামরুজ্জামান কায়সার, যিনি তার দক্ষ সঞ্চালনায় পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় সংগীতের পরিবেশনার মাধ্যমে। এলামনাইরা স্কুলের এসেম্বলিতে অংশ নিয়ে তাদের ছাত্রজীবনের সোনালী সময়গুলোর স্মৃতিতে হারিয়ে যান।

এবার একটি উল্লেখযোগ্য অংশ ছিল, স্কুলের ছাত্রদের সাথে শপথ পর্বে সম্মানিত অতিথি জনাব আহসান হাবীবের অংশগ্রহণ। এসেম্বলির মাধ্যমে তিনি এবং অন্যান্য এলামনাইরা পুরনো দিনের স্মৃতি পুনরায় জীবন্ত করে তোলেন।

এছাড়াও, অনুষ্ঠান শেষে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়, যা সবাইকে একত্রিত করে এক আনন্দমুখর পরিবেশ তৈরি করে। এ আয়োজনটি শুধু একটি সংবর্ধনা অনুষ্ঠান ছিল না, বরং এটি ছিল রমিজিয়ানদের ঐক্য এবং সম্প্রীতির এক সুন্দর উদাহরণ।

এই সফল আয়োজনের মাধ্যমে রেক্সওয়ার আবারও প্রমাণ করল যে, রমিজিয়ানরা যেখানেই থাকুক না কেন, তাদের মধ্যে রয়েছে এক অটুট বন্ধন এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি অগাধ ভালোবাসা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে এবং তাদেরকে আরও উন্নতির পথে ধাবিত হতে উৎসাহিত করে।

আজকের এই বিশেষ অনুষ্ঠানটি শুধু রেক্সওয়ারের সদস্যদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত করল না, বরং এর মাধ্যমে প্রাক্তন ছাত্রদের মধ্যে আগের দিনের স্মৃতি ফিরে আসল, যা কখনও ভুলে যাওয়ার মতো নয়।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Dhaka