মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সভাপতিত্বে মন্ত্রী পরিষদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সচিবালয়, ঢাকা | ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার
PMO Bangladesh - প্রধানমন্ত্রী কার্যালয়
Offical page of the Prime Minister's Office (PMO) of Bangladesh, sharing verified updates.
26/02/2026
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রী পরিষদ সভায় সভাপতিত্ব করেন।
25/02/2026
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতীয় শহীদ সেনা দিবস-২০২৬ উপলক্ষে আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে শহীদ পরিবারের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর বক্তব্য | জাতীয় শহীদ সেনা দিবস-২০২৬ উপলক্ষ্যে শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল।
আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স, ঢাকা সেনানিবাস।
২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার
25/02/2026
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার বাংলাদেশ সচিবালয়ে নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।
সামরিক কবরস্থান, বনানী, ঢাকা | ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার
25/02/2026
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে বনানীর সামরিক কবরস্থানে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার সকালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন ।
সামরিক কবরস্থান, বনানী, ঢাকা থেকে সরাসরি
২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার
24/02/2026
আজ ২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিলো। হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদ হয়েছিলো। ২০০৯ সালের পর দিনটি যথাযোগ্য গুরুত্ব সহকারে পালন করা হয়নি। ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিনটি "শহীদ সেনা দিবস" হিসেবে পালিত হচ্ছে। আজকের এই বিশেষ দিনে আমরা সেনা হত্যাযজ্ঞে শহীদদের মাগফিরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করছি।
পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের বিচার চলমান। বিচারাধীন বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলার অবকাশ নেই। তবে এই হত্যাকান্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিলো- নাগরিক হিসেবে এই বিষয়টি আমাদের উপলব্ধিতে থাকা জরুরী বলে আমি মনে করি। এই হত্যাকান্ডের পর নানারকম মিথ্যা কিংবা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিলো। তবে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানায় হত্যাকান্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য।
সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব এবং গৌরবের প্রতীক। ভবিষ্যতে আর কেউ যাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, আজ পুনরায় সেই শপথে বলীয়ান হতে হবে।
দেশ এবং জনগণে স্বার্থের বিপরীতে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো- এই হোক শহীদ সেনা দিবসের প্রত্যয়।
24/02/2026
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন।
প্রাথমিক পর্যায়ে সারাদেশে ১৪টি উপজেলার ১৪টি ইউনিয়নের ১৪টি ওয়ার্ডে কর্মসূচিটি চালু হচ্ছে। এতে নির্ধারিত পরিবারসমূহ প্রতি মাসে ২,৫০০ টাকা করে সরাসরি আর্থিক সহায়তা পাবে।
দারিদ্র্য বিমোচন, সামাজিক সুরক্ষা জোরদার এবং সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করাই কর্মসূচিটির মূল লক্ষ্য। পর্যায়ক্রমে এই কর্মসূচি সারাদেশে সম্প্রসারণ করা হবে।
এতে, দেশের অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোর জন্য নতুন আশার দ্বার উন্মোচন হবে।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সভাপতিত্বে 'ফ্যামিলি কার্ড' বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সচিবালয়, ঢাকা | ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka
1215
